WB HEALTH RECRUITMENT:জেলা ভিত্তিক স্বাস্থ্য কর্মী নিয়োগ করছে রাজ্য , আবেদন করুন এখনই

 চাকরি প্রার্থীদের জন্য ফের সু- খবর। এবার রাজ্য স্বাস্থ্য (WB HEALTH)দফতর মারফৎ জেলা ভিত্তিক  নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক স্বাস্থ্য(HEALTH WORKER)কর্মী। তবে এই নিয়োগটি (RECRUITMENT) চুক্তি ভিত্তিক হলেও বেতন আকর্ষণীয়। এই মর্মে গত কয়েকদিন আগে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক শূন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ - Memo No - CMOH /8208   Dated - 17/11/2022 

রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলা মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী , 

পদের নাম- “মেডিক্যাল অফিসার”(MEDICAL OFFICER)

শুন্য পদ- ০৭ টি

বয়স- প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে

মাসিক বেতন- ৬০ হাজার টাকা

এই পদের ক্ষেত্রে শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে।

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি থাতে হবে। 

পদের নাম- “স্টাফ নার্স” ( STAFF NURSE )

শূন্য পদ - ১২ টি ( উল্লেখিত  পদের ক্ষেত্রে ৩টি তপশীলি জাতী, একটি তপশীলি উপজাতি বাকি ৮টি সাধারণ  প্রার্থীর জন্য সংরক্ষিত)

মাসিক বেতন- ২৫ হাজার টাকা

বয়স- বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মুল্যয়নের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক) এ ছাড়াও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। 

পদের নাম- 'কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট' (COMMUNITY HEALTH ASSISTANT)

শুন্য পদ- ০৭ টি ( এই পদের ক্ষেত্রে ২ টি তপশীলি জাতী, ৫ টি সাধারণ প্রার্থীর জন্য সংরক্ষিত)

মাসিক বেতন- ১৩ হাজার টাকা

বয়স- বয়স হতে হবে ২১ থেকে ৪০ এর বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। অথবা প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক।  এ ছাড়াও বাংলা ভাষায় দক্ষ হতে হবে। 

পদের নাম- 'কাউন্সেলর' ( COUNSELOR)

শুন্য পদ- ৫ টি ( উল্লেখিত  পদের ক্ষেত্রে একটি তপশীলি জাতী, একটি তপশীলি উপজাতি বাকি ৩টি সাধারণ  প্রার্থীর জন্য সংরক্ষিত)

মাসিক বেতন- ২০ হাজার টাকা

বয়স- বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক /অ্যানথ্রোপলজি তে স্নাতক অথবা স্নাতকোত্তর হতে হবে পাশাপাশি কম্পিউটার বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে ।

পদের নাম- 'মেডিসিন স্পেশালিষ্ট' (MEDICINE SPECIALIST) 

শুন্য পদ - ৫ টি ( উল্লেখিত  পদের ক্ষেত্রে একটি তপশীলি জাতী, একটি তপশীলি উপজাতি বাকি ৩টি সাধারণ  প্রার্থীর জন্য সংরক্ষিত)

বেতন- ৩ হাজার টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর) 

বয়স সীমা - এক্ষেত্রে আবেদনকারি প্রার্থীর বয়স  হতে হবে ৬২ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে । 

পদের নাম- পেডিয়াট্রিক স্পেশালিষ্ট' ( PEDIATRICS SPECIALIST)

শুন্য পদ- ৫ টি  ( উল্লেখিত  পদের ক্ষেত্রে একটি তপশীলি জাতী, একটি তপশীলি উপজাতি বাকি ৩টি সাধারণ  প্রার্থীর জন্য সংরক্ষিত)

বেতন-  ৩ হাজার টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)

বয়স: বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে 

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে । 

পদের নাম- 'স্পেশালিষ্ট জি অ্যান্ড ও'(  SPECIALIST G AND O)

শুন্য পদ-  ৫ টি  ( উল্লেখিত  পদের ক্ষেত্রে একটি তপশীলি জাতী, একটি তপশীলি উপজাতি বাকি ৩টি সাধারণ  প্রার্থীর জন্য সংরক্ষিত)

বেতন-  ৩ হাজার টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)

বয়স সীমা -  আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে । 

পদের নাম- 'অপথালমোলজিস্ট স্পেশালিস্ট' ( OPTHALMOLOGIST SPECIALIST)

শুন্য পদ-  ৫ টি   ( উল্লেখিত  পদের ক্ষেত্রে একটি তপশীলি জাতী, একটি তপশীলি উপজাতি বাকি ৩টি সাধারণ  প্রার্থীর জন্য সংরক্ষিত)

বেতন-   ৩ হাজার টাকা ( তবে তা দেওয়া হবে আংশিক হিসাবে সপ্তাহ অন্তর)

বয়স সীমা - বয়স  হতে হবে ৬২ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা-  এক্ষেত্রে প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীর MBBS ডিগ্রি থাকতে হবে । 

উপরিল্লিখিত সমস্ত পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট দফতর ও জেলার ওয়েব সাইট থেকে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে। www.wbhealth.gov.in অথবা www.murshidabad.gov.in 

প্রয়োজনীয় ডকুমেন্টস --- 

১। বয়সের প্রমান পত্র,  

২। জাতী গত সংশাপত্রের প্রমানপত্র,  

৩। শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র, 

৪। ভোটার কার্ড, 

৫। আঁধার কার্ড, 

৬ উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র, 

৭। আবেদকারীর বর্তমান সময়ের পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি ।

আবেদন পদ্ধতি --- 

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর সুত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, 

১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে ।

২. এক্ষেত্রে শুধুমাত্র অনলাইনেই আবেদনের সুযোগ পাবেন কর্ম প্রার্থীরা। 

৩. প্রথমে রাজ্য স্বাস্থ্য দফতর তথা সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইট থেকে  প্রথমে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে। 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a.  নিজের নাম-------------------- 

b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স------------

c.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা -----------------

d.  শিক্ষাগত যোগ্যতা------------------------------

e.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে--------

f.  আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে প্রার্থীর বর্তমান সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। 

এ ক্ষেত্রে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্যে আবেদন করতে পারবেন। অন্যথায় আবেদন পত্র বাতিল বলে ঘোষণা হবে। সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় 

আবেদনের শেষ তারিখ ৯ই ডিসেম্বর ২০২২ অর্থাৎ 09/12/2022  

Official Notice : Download 

For More Job News: Click Here

 Join Our Telegram Channel :   Click Here

TAG- #WB HEALTH #PUBLIC HEALTH #JOB #RECRUITMENT