3,000 জন পশ্চিমবঙ্গের স্টেশনে স্টেশনে টিকিট বুকিং এজেন্ট নিচ্ছে ভারতীয় রেল- Indian Railway Job

সময়ানুবর্তীতা , সুরক্ষা এবং নিরাপত্তা । ভারতীয় রেলের প্রধান এবং মুখ্য বিষয় এই তিনটিই । কিন্তু রেলের বিষয়ে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই । কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত ভারতীয় রেল অবশ্য দেশের মানুষকে পরিষেবা দিতে তৎপর । ঠিক যেমনটি টিকিট বুকিং -এর ক্ষেত্রে । স্টেশনে স্টেশনে প্রতিনিয়ত টিকিট বুকিং -এর জন্য লম্বা লাইন ঠেলে টিকিট কাটা বেশ অসহ্যের। এর থেকে জনসাধারণ কে মুক্তি দিতেবেশ কয়েক বছর আগে থেকেই  স্টেশনে স্টেশনে টিকিট বুকিং এজেন্ট নিয়োগ চালু করেছে ভারতীয় রেল । ফল স্বরুপ যাত্রীরা যেমন ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দে টিকিট বুকিং করতে পারছেন তেমনি জেন্ত হিসাবে বুলিং-এর কাজে নিযুক্ত হচ্ছেন দেশের বেকার কর্ম প্রার্থীরা । 



বেকার কর্ম প্রার্থীদের জন্য ফের সুখবর। বিগত দুবছর আর্থিক বিপর্যয় কোনও রকমে সামাল দিয়ে বেকারদের কর্ম(employment) সংস্থানে জোর দিয়েছে কেন্দ্র- রাজ্য দুই সরকারই।  সেই লক্ষ্যে চলতি বছরের মাঝামাঝি সময় থেকে  গোটা দেশ ব্যাপি সর্বত্র চালু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। কোথাও সরাসরি স্থায়ী (govt job) চাকরি ,কোথাও সরকারি(project) প্রকল্প আবার কোথাও চুক্তিভিত্তিক (contractual)কর্মী নিয়োগ আবার কোথাও সরকারি দফতরে কমিশন commission agent)এজেন্ট নিয়োগ। সবই চলছে পুরোমাত্রায়। 


এবার রেলওয়ে স্টেশন ভিত্তিক টিকিট বুকিং (STBA) এজেন্ট নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনের যাবতীয় বিশদ বিবরণ সহ সংশ্লিষ্ট কাজের জন্য আবেদন জানানোর কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট স্টেশনের টিকিট (ticket booking agent) বুকিং এজেন্ট পদে নিযুক্ত হওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা এবং ব্লকের বাসিন্দা হতে হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি মূলত টেন্ডার ভিত্তিক। প্রকাশিত বিজ্ঞপ্তি এবং টেন্ডার নোটিশের যাবতীয় দিক গুলি খুঁটিয়ে দেখে আবেদনকারী কে আবেদন করার কথা বলা হয়েছে। এই কাজের জন্য ছেলে অথবা মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে ওই বিজ্ঞপ্তি অনুসারে। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক রেলওয়ে স্টেশনে টিকিট বুকিং এজেন্ট হতে আবেদনকারীকে ঠিক কী নিয়মকানুন মেনে চলতে হবে অথবা বা আবেদনের যাবতীয় তথ্য।


প্রথমেই আসি আবেদন পদ্ধতি সম্পর্কে ---

১.  আবেদনকারীকে সংশ্লিষ্ট স্টেশন এলাকা বা ব্লক/জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 


২. প্রথমে আবেদনকারীকে ভারতীয় রেলের ওয়েব (www.er.indianrailways.gov.in )সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে। 


৩. তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আবেদনকারীকে ধাপে ধাপে নিজের যাবতীয় বিবরণ দিতে হবে । 


৪. আবেদন ফর্ম পূরণের সময় 

1. প্রথমে প্রার্থীকে তার নিজের নাম ইংরাজি বড় হরফে লিখতে হবে ।

2. তারপর লিখতে হবে প্রার্থীর পিতার নাম

3. লিঙ্গ

4. বয়স (প্রমান পত্র সহ)

5. শিক্ষাগত যোগ্যতার সংশা পত্র   

6. উপযুক্ত প্রমান সহ স্থায়ী বাসস্থানের ঠিকানা


7 . এরপর ওই ফর্মের সাত নম্বর কলমে আবেদনকারীকে উল্লেখ করতে হবে এই কাজের জন্য ভারতীয় রেল থেকে তিনি নুন্যতম কত শতাংশ কমিশন চাইছেন।


8. এবার আবেদনকারীকে উক্ত কাজের জন্য টেন্ডার নোটিশ বা বিজ্ঞপ্তি অনুসারে ভারতীয় রেলের নামে জমা করা  সিকিউরিটি মানি বা টাকার  ডিম্যান্ড ড্রাফটের(DD) যাবতীয় তথ্য দিতে হবে। 


9. এ ক্ষেত্রে আবেদনকারী যদি অন্য কোনও রেলওয়ে স্টেশনে আগে থেকেই টিকিট বুকিং এজেন্টের কাজ করেন তাহলে সেটিও ওই আবেদন ফর্মে উল্লেখ করতে হবে। তবে আবেদনকারী প্রার্থীকে একটি মাত্র স্টেশনের জন্যই আবেদন করতে হবে। 


10. এবার আবেদনকারী প্রার্থীকে তার মোবাইল অথবা কোনও যোগাযোগ নম্বর দিতে হবে। 


11. এরপর আবেদনকারীকে উল্লেখ করতে হবে তিনি কোন স্টেশনে টিকিট বুকিং এজেন্টর জন্য আবেদন করছেন।


12. আবেদনকারীকে উক্ত আবেদন ফর্মে প্যান নম্বর উল্লেখ করতে হবে। 


13.  আবেদনকারীকে ওই ফর্মে নিজের পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে সেঁটে দিতে হবে। 

সবশেষে আবেদন ফর্মের একেবারে নিচের অংশে আবেদনকারীকে তার নিজের সই করে আবেদন পত্রটি সংশ্লিষ্ট দফতরে ড্রপ বক্সে জমা করতে হবে। 


আবেদন পত্র পাঠানোর ঠিকানা - To The Senior Divisional Commercial Manger, Eastern Railway, Sealdah, DRM building, 16, Kaizer Street, Kolkata – 70001


ওই টেন্ডার (TENDER) নোটিশে আরও জানানো হয়েছে,

১. আবেদনকারীকে তার বাসস্থানের প্রমান পত্র কোনও গেজেটেড আধিকারিক দিয়ে অ্যাটেস্টেড করিয়ে জমা দিতে হবে সংশ্লিষ্ট দফতরে।

২. আবেদনকারীর বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে। 

৩. এ ক্ষেত্রে আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের প্রত্যয়িত নকল প্রমান পত্র হিসাবে জমা করতে হবে।

৪. উক্ত কাজের জন্য আবেদনকারীকে  স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক/সমতুল পাশ হতে হবে। 

৫.  এক্ষেত্রে মাসে অন্তত পক্ষে শুন্য থেকে ২৫  শতাংশ কমিশন দেওয়া হবে নিযুক্ত এজেন্ট কে। তবে এটি নির্ধারিত হবে সারা মাস ব্যাপি টিকিট বিক্রয়ের মোট মুল্যের ওপর। 

৬.  আবেদনকারীকে আবেদনের সময় সিকিউরিটি হিসাবে ভারতীয় রেলের নামে ২৫,০০০ টাকা জমা রাখতে হবে। যদি কোনও কারণে ওই আবেদনকারী সুযোগ না পান তাহলে পরবর্তীতে ওই জমা করা টাকা উক্ত আবেদনকারীকে ফিরিয়ে দেবে (INDIAN RAIL) ভারতীয় রেল।

৭. এ ক্ষেত্রে নিয়োগ হওয়া এজেন্টের কাজের জায়গার পাশাপাশি টিকিট বুকিং মেশিন এবং কাজের জায়গায় বিদ্যুতের ব্যবস্থা রেলের পক্ষ থেকেই করা হবে।  

৮.  তবে সম্পূর্ণ এই কাজটি করতে হবে ভারতীয় রেলের নিয়মমাফিক । এমনকি নিযুক্ত এজেন্ট কাজ করাকালীন যদি কোনও সাধারণ ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার করেন তবে ওই এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ভারতীয় রেল ।

৯.  নিযুক্ত হওয়া এজেন্ট কে কমিশন দেওয়ার ক্ষেত্রে টাকার অঙ্ক তিনটি ধাপে ভাগ করা হয়েছে। 

প্রথম ১ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত মাসে দেওয়া হবে ২৫ শতাংশ

দ্বিতীয় ২০,০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত ১৫ শতাংশ

তৃতীয় ১ লক্ষ টাকার ওপর টিকিট বিক্রয় হলে সংশ্লিষ্ট দফতরের নিয়মানুযায়ী কমিশনের ব্যবস্থা করা হয়েছে। 

এবার দেখে নেওয়া যাক কোন কোন স্টেশনের জন্য টিকিট বুকিং এজেন্ট চাওয়া হয়েছে---

ভারতীয় রেলের পূর্ব শাখায় (Eastern Railway ) মূলত শিয়ালদহ (Sealdah Division )ডিভিশনের প্রধান এবং দক্ষিণ শাখার একাধিক স্টেশনের জন্য জন সাধারণ টিকিট বুকিং এজেন্ট নিয়োগ করা হবে । 


আবেদনের শেষ তারিখ - 15/12/2022 

তবে আবেদনের যাবতীয় আরও খুঁটিনাটি জানতে ক্লিক করুন ( www.er.indianrailways.gov.in)-এ 

Official Notice : Download 


TAG- #RAILWAY #JOB #GOVT #TENDER #STBA #AGENT JOB #TICKET BOOKING