DA নিয়ে রাজ্য সরকারকে হুশিয়ারি কর্মীদের,বুধবার পাবে এই সুসংবাদটি, রইল বিস্তারিত- WB Govt Employees

কলকাতা : নয় নয় করে পার হয়েছে ৬০০ দিন । স্বচ্ছ নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীদের  আন্দোলনে জেরবার রাজ্য সরকার । এবার আরও এক চাপে পড়তে চলছে রাজ্যের শাসক দল । এবার ন্যায্য পাওনা গণ্ডা এবং বকেয়া ডি এ -এর দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করতে চলেছে রাজ্যের একাধিক কর্মচারী সংগঠন আগামী বুধবার অর্থাৎ ২৩ শে নভেম্বর বকেয়া ডি এ -এর দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে বিধানসভা অভিযানের ডাক দিল একাধিক কর্মী সংগঠন । । সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী বুধবারই ফের একবার সরকারি কর্মচারীদের দাবি দাওয়ার স্বপক্ষে আন্দোলনের জেরে স্তব্ধ হয়ে পারে মহানগরীর রাজপথ । ওইদিন প্রথমে ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশ থেকে বেলা দু'টোয় একত্রিত হয়ে বিধানসভার

উদ্দেশ্যে রওনা দেবে একাধিক কর্মচারী সংগঠনের লম্বা মিছিল ।   



এ বিষয়ে  রাজ্য কো-অর্ডিনেশন কমিটি, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, কেএমডিএ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন, ক্যালকাটা ট্রামওয়েস ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নর মতো  রাজ্যের একাধিক কর্মী সংগঠনের দাবি, আদালত নির্দেশ দেওয়ার পরও তাদের বিষয়ে উদাসীন রাজ্য সরকার । তাদের আরও দাবি অবিলম্বে তাদের বকেয়া যাবতীয় পাওনা গণ্ডা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে । পাশাপাশি সংগঠনের নেতৃত্বরা একযোগে দাবি করেন , যেখানে কেন্দ্রীয় সরকারের কর্মীরা সপ্তম বেতন কমিশন অনুযায়ী ৩৮ শতাংশ হারে ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতা পান সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের ডি এ -র পরিমাণ মাত্র ৩ শতাংশ । পাশাপাশি স্বচ্ছতার সঙ্গে শূন্যপদ পূরণ, অস্থায়ী শিক্ষক-কর্মচারী-কর্মচারীদের স্থায়ীকরণের সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান ও স্থায়ী কর্মীর মতো সুবিধা প্রদানের মতো দাবিও তোলা হয়েছে কর্মচারী সংগঠন গুলির পক্ষ থেকে ।   


তবে  রাজ্যের বিরোধী দল গুলির  অভিযোগ এমনিতে রাজ্যের কোষাগারের অবস্থা ভাঁড়ে মা ভবানী, তারওপর ভোট রাজনীতির স্বার্থে একের পর এক প্রকল্প। তার সঙ্গে মুখ্যমন্ত্রীর অযথা দান খয়রাতীর রাজনীতি আর তাতেই রাজ্য সরকারের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। রাজ্যের আর্থিক ভাঁড়ার যে ক্রমশ দৈনতার দিকে ধাবমান তা স্বয়ং মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হাঁটে হাঁড়ি ভেঙ্গেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ নিয়ে শুভেন্দু অধিকারী এক কদম এগিয়ে দাবি করেন, ডিএ তো দুরস্ত, সরকারি কর্মীদের আগামী ডিসেম্বর মাসের মাইনে সরকার দিতে পারবেনা আগাম ভবিষৎবাণী করেন তিনি। 


তবে শুধু বিরোধী দলগুলিই নয়, গত সেপ্টেম্বর মাসে এক অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে টাকার জন্য চিন্তায় রাতের ঘুম উধাওয়ের কথা শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং । তার পরেও রাজ্যের পুজো কমিটি গুলিকে আর্থিক অনুদান দিতে রাজ্যের কোষাগার থেকে চলে গিয়েছে ২৫৮ কোটি টাকা। মুখ্যমন্ত্রীর এই দান খয়রাতীর রাজনীতিকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের বিরোধী দল গুলি। এ নিয়ে মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। কিন্তু মুখ্যমন্ত্রী অবশ্য তার নিজের সিদ্ধান্তেই অবিচল। শেষ পর্যন্ত  পার হয়েছে পুজো। 


কিন্তু এবার কি হবে। ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের  DA  নিয়ে হাইকোর্টে ঝাড়ি খেয়েছে রাজ্য সরকার। চলতি বছরের মে মাসে ডি এ মামলায় রাজ্য সরকার কে তিন মাসের মধ্যে কর্মীদের বকেয়া ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। ওই রায়ের পরই পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। তাতেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি। রাজ্য সরকারের রিভিউ পিটিশন খারিজ করে ২২ মের রায়ই বহাল রাখে হাইকোর্ট। অর্থাৎ ডেড লাইন তিন মাস। তিন মাসের মধ্যেই সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশনের বকেয়া ডি এ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট। 

WB Primary TET: আপাতত সব নিয়োগেই বন্ধ, বর্তমান সব নিয়োগ স্থগিত করলো আদালত,রইল বিস্তারিত 

শেষ পর্যন্ত বকেয়া ডি এ না পেয়ে  রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন রাজ্যের একাধিক কর্মচারী সংগঠন। সেই মামলায় রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেইমতো আদালতে হলফনামা পেশ করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে । সেইসঙ্গে রাজ্যের তরফে জানানো হয়, হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের যুক্তি হাইকোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে গেলে ভয়াবহ আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে।  সেই পরিস্থিতি এতটাই ভয়াবহ হতে পারে, তা কল্পনাতীত বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে রাজ্য সরকারের তরফে।


written by - Somnath Pal. 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG - #DA #HIGHCOURT #GOVT #WB #SALARY #MAMTA #SHUBHENDU