আন্তর্জাতিক বাজারে বেসামাল অর্থনীতি । এঈ অবস্থায় ভারতীয় বাজার বেশ তলানিতে। দেশের জিডিপির হাল ক্রমশ নিম্নগামি। তথাপি দেশের সাধারণ মানুষকে অর্থনৈতিক ভাবে বুনিয়াদি এবং সুদৃঢ় করতে ভারতীয়(Indian Post office scheme) ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোষ্ট অফিসের কোনও বিকল্প নেই। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত অবশ্য এমনটাই। বিশেষ করে স্থায়ী আমানতের ক্ষেত্রে ব্যাঙ্ক হোক কিংবা অন্য কোনও আর্থিক সংস্থা কে বহুকাল আগেই পিছনে ফেলে দিয়েছে পোস্ট অফিসের একাধিক স্কিম।
কারণ খোদ ভারত সরকারের সংস্থা বলে কথা। তবে শুধুমাত্র সাম্প্রতিক সময়ে নয় , একেবারে স্বাধীনতার শুরু থেকে আজ পর্যন্ত গোটা দেশের মানুষের স্বার্থে একাধিক জনকল্যান মূলক ইনভেস্টমেন্ট স্কিম নিয়ে হাজির হয়েছে ইন্ডিয়ান পোস্ট(Indian Post Office) অফিস। গত কয়েক দশক ধরে অবশ্য পোস্ট অফিসে ভাঁটার টান পড়ে। কিন্তু বিগত কয়েক বছর ধরে ফের একবার স্বমহিমায় দেশের মানুষের সামনে অবতীর্ণ হয়েছে ভারতীয় ডাক বিভাগ।
কিন্তু চাকরি হোক কিংবা ব্যবসা , স্থায়ী ইনকাম করে নিজের জীবন কে সুরক্ষিত করতে কে না চাই । এবার পোস্ট অফিসের হাত ধরেই আপনার মাসিক স্থায়ী ইনকাম সুনিশ্চিত হতে পারে । সম্প্রতি দেশের প্রতিটি প্রান্তে মানুষের একেবারে নাগালের মধ্যে পোস্ট অফিসের পরিষেবা পৌঁছে দিতে তৎপর হয়েছে কেকেন্দ্র সরকার । এ বিষয়ে ভারত সরকারের লক্ষ্য একটাই যে ভাবেই হোক দেশের মানুষ কে আরও পোস্ট অফিস মুখি করে তোলা । কিন্তু প্রশ্ন একটাই পোস্ট অফিসের পরিষেবার সঙ্গে বেকারদের স্থায়ী আয় বা ইনকামের কি যোগ রয়েছে । যোগ সুত্র আছে বৈ কি । বিষয় টি স্পষ্ট করেই বলা ভালো।
জানা গিয়েছে, দেশের প্রতিটি কোনায় পোস্ট অফিসের পরিষেবা পৌঁছে দিতে ইতিমধ্যেই পোস্ট অফিসের শাখা অফিস খুলতে উদ্যোগী হয়েছে ভারত সরকার । অর্থাৎ দেশের প্রতিটি প্রান্তে এবং প্রত্যেক পাঁচ কিলোমিটারের মধ্যে ফ্র্যাঞ্চাইজি দিতে উদ্যোগ নেওয়া হয়েছে ভারতীয় ডাক বিভাগের তরফে । এই শাখা অফিস বা ফ্র্যাঞ্চাইজির সঙ্গেই জড়িয়ে রয়েছে বেকার যুবক - যুবতীদের স্থায়ী ইনকামের সুযোগ । ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে ১০ হাজার শাখা অফিস বা কিয়স্ক খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
নয়া বছরে দ্বিগুণ বেতন, সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর,রইল বিস্তারিত- Govt Employees Salary News
এই ফ্র্যানচাইজি নিতে হলে লাগবে মাত্র পাঁচ হাজার টাকা । যোগ্যতা হিসাবে নুন্যতম অষ্টম শ্রেনি পাশ হলে যে কেউ এই ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য আবেদন করতে পারবেন , এর জন্য আবেদনকারীকে প্রাপ্ত বয়স্ক অর্থাৎ ১৮ বছর উত্তীর্ণ হতে হবে । ফ্র্যাঞ্চাইজি নিয়ে পোস্ট অফিসের যাবতীয় কাজ যেমন স্ট্যাম্প, স্টেশনারি দ্রব্যাদি বিক্রি, রেজিস্টার্ড আর্টিকেল, স্পিড পোস্ট আর্টিকেল, মানি অর্ডার বুকিং ইত্যাদির কাজ সহজেই করা যাবে । এক্ষেত্রে রয়েছে মাসে মাসে মোটা টাকা কমিশন । আর টা দিয়েই প্রত্যেক মাসে স্থায়ী ইনকামের পথ সুগম হতে পারে । তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী পোস্ট অফিসের শাখায় । আর নিয়ে পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি । সঙ্গে নিশিত করুন মাসে মাসে মোটা টাকা ইনকামের স্থায়ী সমাধান ।
written by - Somnath Pal .
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - #POSTOFFICE #SCHEME # FRANCHISE #INCOME #KIYOSK

.jpg)