WB Health Job: হাসপাতালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, এক্ষুনি আবেদন করুন

বর্তমান বেহাল অর্থনীতির কারণে চাকরির বাজারের করুন অবস্থা।  চুক্তি(contractual) হোক  কিংবা স্থায়ী চাকরি (permanent job)একটা হলেই হল। এই অবস্থায় সরকারি যে কোনও নিয়োগের (recruitment) বিজ্ঞপ্তি যে বেকার কর্ম প্রার্থীদের কাছে আনন্দের খবর তা বলাই বাহুল্য। ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে স্বাস্থ্য কর্মী নিয়োগ করবে রাজ্য। সম্প্রতি এই মর্মে রাজ্য স্বাস্থ্য ও পরিবার(HEALTH & FAMILY WELFARE)  কল্যান দফতর এবং সংশ্লিষ্ট জেলার হাসপাতাল মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এ ক্ষেত্রে  কর্মী নিয়োগ করা হবেসংশ্লিষ্ট জেলার জেলা হাসপাতালে । রাজ্যের যে কোনও প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন ।  এবার তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- 2353/SLDGH/2022       Dated- 10/11/2022 



প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হবে---

১. এ ক্ষেত্রে আবেদনকারী শুধুমাত্র অফ লাইনে আবেদনের সুযোগ পাবেন।  

২.প্রথমে সংশ্লিষ্ট জেলা অথবা রাজ্য স্বাস্থ্য দফতরের (www.wbhealth.gov.in )ওয়েব সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে তার প্রিন্ট নিতে হবে।


৩.এরপর আবেদন ফর্মের নির্দিষ্ট কলম গুলি পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে সেঁটে, সবশেষে প্রার্থীকে নিজের সই করে আবেদন পত্র টি সংশ্লিষ্ট দফতরে পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। 


সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে চলতি নভেম্বর মাসের ৩০ তারিখ অর্থাৎ 30/11/2022- এর মধ্যে আবেদন করতে হবে।


এবার আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে---

আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা প্রাথমিক বাছাই করে আবেদনকারীকে  প্রথমে ডেকে নেওয়া হবে   ইন্টারভিউ এবং পারসোনালিটি টেস্টের জন্য। তারপর প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা খতিয়ে দেখে  এবং আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 


এই পদের ক্ষেত্রে শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে। তবে নিযুক্ত প্রার্থীকে কাজ করতে হবে চুক্তিভিত্তিক । 


এবার জেনে নেওয়া যাক শুন্য পদের যাবতীয় বিবরণ-

--

পদের নাম- “হাউস স্টাফ ”(HOUSE STAFF)

শুন্য পদ- ১৪ টি

বয়স- প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রিধারী হতে হবে । 


আবেদনকারী প্রার্থীকে আবেদন পত্রের সঙ্গে নিম্ন লিখিত ডকুমেন্টস বা নথির প্রত্যয়িত নকল অ্যাটেস্টেড সহ সংশ্লিষ্ট দফতরে পাঠাতে হবে।  

১. আঁধার কার্ড , 


২. ভোটার কার্ড, 


৩. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র  , 


৪. অভিজ্ঞতার সংশাপত্র ,


৫. বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি। 


সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি হবে রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে । এক্ষেত্রে সফল ও যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জেলা হাসপাতালে । এক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন ।  


আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে সরাসরি ক্লিক করুন  www.wbhealth.gov.in/recruitment -এ 


আবেদনপত্র পাঠানোর ঠিকানা - 

To The Superintendent , Siliguri District Hospital , Siliguri  , Darjeeling , Pin - 734001  

Official Notice : Download 


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG - #job news #govt job #wb job #health