নয়াদিল্লী : লাগামছাড়া মুল্য বৃদ্ধির জেরে দেশের মানুষের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। এর থেকে বাদ পড়েনি গৃহিণীর রান্নাঘর পর্যন্ত। ঠিক যেমনটা ধরুন রান্নার (gas cylinder for domestic use)গ্যাসের অস্বাভাবিক মুল্য বৃদ্ধি। সাম্প্রতিক সময়ে রান্নার গ্যাসের দাম বেড়ে পৌঁছে গিয়েছে ১২০০ টাকায়। আর তাতেই যেন খাওয়ার কথা ভাবলে গায়ে জ্বালানির ছ্যাঁকা লাগছে গৃহস্থের । এমনিতে গোটা দেশ জুড়ে জ্বালানি তেল কিংবা রান্নার গ্যাসের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির জেরে ইতিমধ্যেই রাজ্যের তৃণমূল(trinomul congres) সরকার একেবারে তুলোধোনা করে ছাড়ছে মোদী(modi) সরকার কে। এই অবস্থায় পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি সিদ্ধান্তে বসে কেন্দ্র সরকার। কিভাবে সাধারণ মানুষকে এই জ্বালানির আকাশ ছোঁয়া মুল্যবৃদ্ধির অসহ্য জ্বলুনি থেকে মুক্তি দেওয়া যায়।
এর থেকে কিভাবে মিলবে মুক্তি। পাশাপাশি গোটা দেশের মায়েদের কথা চিন্তা করে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী উজ্বলা(ujwala yojna) যোজনার আওতায় এখনও পর্যন্ত সাড়া দেশে ফ্রিতে গ্যাসের কানেকশনের সঙ্গে একেবারে বিনামুল্যে একটিমাত্র গ্যাস (gas cylinder)সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করেছে মোদী সরকার। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে, রান্নার জন্য অত দাম দিয়ে গ্যাস কিনতে না পেরে ইতিমধ্যেই গোটা দেশের প্রান্তিক গরীব মানুষেরা রান্নার জন্য অবশ্য গ্যাসের বদলে ফিরে গিয়েছেন সেই পুরনো পদ্ধতি কাঠেই। অর্থাৎ রান্নায় গ্যাসের বদলে কাঠই ব্যবহার করছেন দেশের গ্রামীণ এলাকার গৃহবধূরা।
কিন্তু দেশের রাজনীতিতে ভোট বড় বালাই। তার ওপর গোটা দেশের মানুষের হেঁশেল বলে কথা। তাই কোনও রকম ঝুঁকি নিতে রাজী নয় কেন্দ্রের মোদী সরকার। কারণ লাগামছাড়া মুল্য বৃদ্ধির কারণ হিসাবে মোদী সরকারের ভ্রান্ত অর্থনীতি এবং গা জোয়ারিকেই দুষছেন গোটা দেশের মানুষ। সর্বোপরি পেট্রোল-ডিজেল কি হল তা নিয়ে সাধারণ মানুষের মাথাব্যাথার কারণ না থাকলেও রান্না ঘরের গ্যাসের অস্বাভাবিক দাম মেনে নিতে পারছেন না দেশের কোনও মানুষই।
তবে সাম্প্রতিক সময়ে রান্নার গ্যাসের ক্ষেত্রেও সে অর্থে কোনও ভর্তুকির ব্যবস্থা নেই। গত কয়েকমাস ধরে গ্রাহকরা অবশ্য তাদের ১৪.২ কেজির সিলিন্ডারেও কোনও ভর্তুকি অর্থাৎ সাবসিডি পাচ্ছেন না। কারণ পূর্ব ঘোষণা অনুযায়ী হঠাৎ করে না হলেও ধীরে ধীরে গৃহস্থের ব্যবহৃত ডোমেস্টিক(domestic cylinder) সিলিন্ডারে ভর্তুকি তুলে নিয়েছে কেন্দ্র সরকার। এই অবস্থায় দেশের মানুষ কে সাময়িক স্বস্তি দিতে কেন্দ্র সরকারের তরফে চালু করা হয়েছে প্রধান মন্ত্রী উজ্জলা যোজনার আওতায় সম্পূর্ণ বিনা মূল্যে অর্থাৎ ফ্রি গ্যাস সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা ।
কিন্তু এই প্রধানমন্ত্রী উজ্জলা যোজনা । যে প্রকল্পের আওতায় দেশের যেকোনো গরীব মানুষকে ফ্রিতে গ্যাস দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্রের মোদী সরকার । তাহলে আসুন জেনে নেওয়া প্রকল্পটির যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে।
প্রকল্পের নাম:
কেন্দ্রীয় সরকার স্বীকৃত এই প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা।
কারা পাবেন এই সুবিধা?
সাধারণত প্রান্তিক মহিলারা যাদের বয়স ১৮ এর উর্ধ্বে, তারা একমাত্র এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। শর্ত অনুযায়ী, এই সমস্ত মহিলাদের পূর্বে অন্য কোন এলপিজির কানেকশন থাকা যাবে না।
আবেদন করার জন্য কি কি নথি প্রয়োজন?
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদনকারী মহিলাদের অবশ্যই তাদের নিজস্ব আধার কার্ড এবং রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া তাদের ব্যাংকের নথিও জমা দিতে হবে। মনে রাখতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেন কেওয়াইসি যোগ করা থাকে। এছাড়া আইএফসি কোডও লাগবে।
New Business Idea : পুঁজি মাত্র ৫ হাজার, আয় মাসে ৩০-৪০ হাজার টাকা , এখনই শুরু করুন এই ব্যবসা
কিভাবে আবেদন করবেন?
এ ক্ষেত্রে আবেদনকারীকে কেন্দ্রীয় সরকার স্বীকৃত উজ্জ্বলা যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে https://www.pmuy.gov.in -এ গিয়ে আবেদন করতে হবে । তাই আর দেরি না করে এখনই যোগাযোগ যোগ করুন আপনার নিকটবর্তী ডিস্ট্রিবিউটারের সঙ্গে। আর এখনই বাড়িতে নিয়ে আসুন প্রধানমন্ত্রী উজ্জলা যোজনার ফ্রি গ্যাস সিলিন্ডার ।
written by - Somnath Pal .
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG #GAS #DOMESTIC #SYLINDER #PMUY #YOJNA

.jpg)