New Business Idea : পুঁজি মাত্র ৫ হাজার, আয় মাসে ৩০-৪০ হাজার টাকা , এখনই শুরু করুন এই ব্যবসা

সাম্প্রতিক চাকরির বাজার বেশ করুন । এই অবস্থায় অনেক বেকার যুবতীরাই বিকল্প কর্মসংস্থান হিসাবে ব্যবসাকেই পছন্দের তালিকায় রেখেছেন। কিন্তু শুধু পছন্দ হলেই তো  হবে না । ব্যবসা করতে যেমন দরকার পুঁজির তেমনি দরকার সঠিক শ্রম এবং পরিকল্পনার। এই তিনের সংমিশ্রণেই আপনি হয়ে উঠতে পারেন একজন সঠিক উদ্যোগ পতি। পরিকল্পনা এবং শ্রম তো নেহাত আপনার অনুকুলেই কিন্তু পুঁজি, এই একটি মাত্র বিষয়ে অনেক বেকার যুবক- যুবতীরাই নিজের ব্যবসা করার মানসিকতায় ইতি টানতে বাধ্য হন। কিন্তু জানেন কি এমন অনেক স্বল্প পুঁজির ব্যবসা আছে যা আপনার ভাগ্য কে বদলে দিতে পারে খুব সহজেই। তাই বিশেষজ্ঞদের পরামর্শ মতো আজ আমরা আপনাদের মাত্র ৫ হাজার টাকা পুঁজির এমন এক ব্যবসার (new business idea) কথা জানাবো যা বাড়িতে বসে করেই আপনি মাস গেলে ৩০ থেকে ৪০ হাজার টাকা কামাতে পারবেন খুব সহজেই। তাহলে আসুন চটপট চোখ বুলিয়ে নেওয়া যাক নিচের প্রতিবেদনটিতে।


এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাত্র ৫ হাজার টাকা দিয়ে আপনি নিজের বাড়িতে মাশরুম (mashroom) চাষ করতে পারেন। এতে কয়েকমাসের মধ্যেই আপনি ভালো টাকা রোজগার করতে পারবেন। 


মাশরুমের বাজার চাহিদা কি রকম ?

বর্তমানে বিশ্বের উন্নত দেশগুলিতে মাশরুমের প্রচুর চাহিদা। তবে সাম্প্রতিক সময়ে আমাদের দেশেও ক্রমশ মাশরুমের চাহিদা দিনের পরদিন বাড়ছে। তার কারণ মাশরুমের স্বাস্থ্যগুন অনেক। এর মধ্যে রয়েছে প্রোটিন, মিনারেলস, অ্যামাইনো অ্যাসিড, অ্যান্টি অক্সিডেন্টের মতো উপাদান, যা মানব দেহের ক্ষেত্রে বিশেষ কার্যকর। এই জন্য দেশ বিদেশের বহু বাড়িতে এখন নিয়মিত মাশরুম খাওয়ার রেওয়াজ রয়েছে। তাই এর বাজার নিয়ে চিন্তার কোনও কারণ নেই। এক্ষেত্রে কখনও অফলাইনে বাজারে অথবা মাশরুম শুকিয়ে অর্থাৎ ড্রাই করে প্যাকেট জাত মাশরুম অনলাইনে(online) বিক্রি করতে পারেন। 


মাশরুম চাষে কি প্রয়োজন ? 

এবিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, মাশরুম চাষের জন্য কোনও বিরাট আকারের কৃষি জমির প্রয়োজন নেই। বাড়িতে অল্প জায়গার মধ্যেই উপযুক্ত পরিবেশ তৈরি করে মাশরুম চাষ করা যেতে পারে। মাশরুম চাষের ক্ষেত্রে কাঁচা মাল হিসাবে কাঠের গুড়ো, প্লাস্টিকের প্যাকেট, ধানের খড়, গমের ভুসি ইত্যাদি প্রয়োজন। এই উপকরণগুলি খুব সহজেই অল্প দামে বাজার থেকে সংগ্রহ করা যেতে পারে। মাশরুম চাষের ক্ষেত্রে যেটি সব চাইতে বেশি প্রয়োজন সেটি হল, 'জল'। পরিমিত মাত্রায় দিনে অন্তত আট বার জল দিতে হবে। এ ক্ষেত্রে বাড়ির অন্যান্য সদস্যরা কাজের ফাঁকে এই জল দেওয়ার কাজ করতে পারেন।  


বর্তমানে বাজারে কি ধরণের মাশরুমের চাহিদা রয়েছে ?

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন,   গোটা পৃথিবীতে প্রায় হাজারো রকমের মাশরুমের প্রজাতি রয়েছে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য এবং নিরাপদ মাশরুম গুলোর মধ্যে রয়েছে বাটন মাশরুম, স্ট্র মাশরুম, ওয়েস্টার মাশরুম, মিল্কি মাশরুম, ক্রেমিনি মাশরুম, সীটাকি মাশরুম, পর্তবেলো মাশরুম ইত্যাদি। তবে আমাদের দেশে মূলত ওয়েস্টার মাশরুম, বাটন মাশরুম বেশি জনপ্রিয়। কারণ ভারতের জলবায়ু অনুযায়ী এই দু’ধরনের মাশরুম বেশি পরিমাণে চাষ করা হয়ে থাকে।



কিভাবে মাশরুম চাষ করা হয় ?

এ বিষয়ে কৃষি বিশ্ববিদ্যালয় , কৃষি দফতর অথবা কৃষি সংক্রান্ত কোনও বেসরকারি সংস্থা থেকে সহজেই প্রশিক্ষণ নিতে পারেন। ওই সকল সংস্থায় অন্যান্য চাষের পাশাপাশি মাশরুম চাষ, প্রক্রিয়াকরণ এবং মাশ রুমের বিপনন নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। 


কিভাবে এই ব্যবসা শুরু করবেন ?

প্রথম অবস্থায় অল্প পুঁজি দিয়ে বাড়িতে ছোট করে এই ব্যবসা শুরু করা যেতে পারে। পরে ব্যবসার শ্রী বৃদ্ধি হলে বড় আকারে মাশরুম চাষের ফার্ম তৈরি করা যেতে পারে। সে ক্ষেত্রে পুঁজির পরিমাণ বাড়াতে হবে। মাশরুম চাষের জন্য দিন পনেরো সময় লাগে। সঠিক ভাবে যত্ন এবং পাস্তুরাইজেশনের মধ্য দিয়ে মাত্র সপ্তাহ দুয়েকের মধ্যেই মাশরুম নিজের বাড়িতে উৎপন্ন করা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

এবার থেকে অনলাইনে মিলবে মাধ্যমিক - উচ্চ মাধ্যমিকের মার্কশিট , জানুন বিস্তারিত- WB Govt Scheme 

তাহলে আর দেরি না করে এখনই শুরু করুন এই ব্যবসা। আর মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার ব্যবসার চিন্তা ভাবনাকে সফল করুন খুব সহজেই।  


written by - Somnath Pal. 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG- #MASHROOM #CULTIVATION #NEW BUSINESS #LOW CAPITAL