নয়াদিল্লী : দীর্ঘ দু'বছর যাবত থমকে ছিল যাবতীয় নিয়োগ প্রক্রিয়া। বিগত দু বছরের আর্থিক খরা কাটিয়ে গোটা দেশ জুড়ে বিভিন্ন দফতরে কর্মী (govt job)নিয়োগ শুরু হয়েছে জোরকদমে। ফলস্বরুপ চলতি বছরের শুরু থেকে রাজ্য সহ গোটা দেশের বেকার চাকরি প্রার্থীদের কাছে কর্মী নিয়োগের খবর যে নতুন করে আশার আলো দেখাচ্ছে তা বলাই বাহুল্য।
বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। একটি কিংবা দুটি নয় এবার বেশ কয়েকটি পদে কর্মী (RECRUIT))নিয়োগ করতে চলছে ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের (MINISTRY OF COMMUNICATION) অধীনে থাকা ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়ান পোস্ট অফিস।। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট দফতর মারফৎ। নিয়োগের ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে যোগাযোগ মন্ত্রকের অধীনে ভারতীয়(INDIAN POST OFFICE) ডাক বিভাগে । এ ক্ষেত্রে মাসিক বেতনও যথেষ্ট পরিমাণ। তাই অযথা সময় বিলম্ব না করে তড়িঘড়ি আবেদন করায় শ্রেয়। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য।
আবেদন পদ্ধতি-
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই(ONLINE) আবেদন করতে হবে।
২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট মন্ত্রকের ওয়েব (www.ippbonline.com) সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে।
৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ নিজের ইমেল আইডি এবং
ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৬। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।
৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।
৮। এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
সংশ্লিষ্ট চাকরির শূন্য পদ পূরণের ক্ষেত্রে অতি দ্রুত আবেদন পত্র চাওয়া হয়েছে চাকরি প্রার্থীদের কাছে।
আবেদন ফী---
উল্লেখিত চাকরির জন্য আবেদনে আবেদনকারী প্রার্থীকে ৭৫০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট দফতরের নামে।
এবার আসি শুন্য পদের যাবতীয় বিবরণে---
পদের নাম-
১. ম্যানেজার আই টি
শূন্য পদ- ১৩ টি
বয়স- ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদনকারীকে বিজ্ঞান শাখায় স্নাতক সহ কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
২. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আই টি
শূন্য পদ- ১৮ টি
বয়স সীমা- ২০ থেকে ৩০ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদনকারীকে বিজ্ঞান শাখায় স্নাতক সহ কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
৩. চিফ ম্যানেজার আই টি
শূন্য পদ- ২ টি
বয়স সীমা - ২৯ থেকে ৪৫ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদনকারীকে বিজ্ঞান শাখায় স্নাতক সহ কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
৪. সিনিয়র ম্যানেজার আই টি
শূন্য পদ - ৮ টি
বয়স- ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদনকারীকে বিজ্ঞান শাখায় স্নাতক সহ কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
উল্লেখিত পদগুলিতে আবেদন জানানোর শেষ সময়সীমা চলতি নভেম্বর মাসের ১৮ তারিখ অর্থাৎ 18/11/2022
সব শেষে আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে---
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা ও ইটারভিউ এবং কম্পিউটার অনলাইন টেস্টের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
Official Notice : Download
written by- Somnath Pal.
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- #POSTOFFICE #INDIANPOST OFFICE #JOB #GOVTNEWS #GOVTJOB #RECRUITMENT

.jpg)