মাসে মাসে 3 হাজার টাকা পেনশন দিচ্ছে সরকার, কিভাবে পাবেন, জেনে নিন এখনই-Pension Scheme

নয়াদিল্লী :  কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ। স্লোগান টা বেশ পুরনো। কিন্তু এর একটা তাৎপর্য আছে। কি সেই তাৎপর্য। আসলে একেবারে প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ। ভারতে সবুজ বিপ্লবের সুচনা এই কৃষিকে হাতিয়ার করেই। একেবারে স্বাধীনতার শুরু থেকে আজ ৭৫ বছর পেরিয়ে পরিবর্তিত সব সরকারই কৃষিকেই অর্থনীতির প্রধান স্তম্ভ হিসাবে বেছে নিয়েছেন। তাই কোনও কিছুর বদলে কৃষি এবং কৃষকদের প্রতি বেশ সহানুভূতিশীল সব সরকারই। তা সে কেন্দ্রের বর্তমান বিজেপিই হোক এ রাজ্যের তৃণমূল সরকার কৃষকদের বিষয়ে নো কম্প্রমাইজ। 



কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষ থেকে গোটা দেশের কৃষকদের জন্য চালু করা হয়েছে কৃষক সম্মান নিধি । এই প্রকল্পের আওতায় দেশের প্রান্তিক কৃষকরা বার্ষিক ছয় হাজার টাকা ভাতা পান । প্রতিবছর নিয়ম করে  দেশের প্রায় প্রতিটি কৃষিজীবী মানুষই তা পাচ্ছেন। তবে শুধু কৃষক সম্মান নিধিই নয় আরও এক ধাপ এগিয়ে দেশের প্রান্তিক চাষি ভাইদের অর্থনৈতিক দুরাবস্থার কথা মাথায় রেখে কৃষকদের জন্য চালু করা হয়েছে স্বল্প(low interest) সুদের ভিত্তিতে কৃষি ঋণ। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী সভায় এক আলোচনা প্রসঙ্গে উঠে এসেছে কৃষকদের ক্ষেত্রে স্বল্প সুদে এই কৃষি (loan for farmer) ঋণের বিষয়টি। কিন্তু শুধু আলোচনায় নয়। ইতিমধ্যেই এ বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মন্ত্রীসভার পক্ষ থেকে। এই প্রকল্পের আওতায় দেশের যে কোনও রাস্ট্রায়ত্ব, অর্থাৎ সরকারি, বেসরকারি, সমবায় ব্যাঙ্ক (bank)মারফৎ এই স্বল্প সুদে ঋণ গ্রহণ করতে পারবেন কৃষকরা। পাশাপাশি এ রাজ্যের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েক বছর আগেই চালু করেছেন কৃষক বন্ধু নামক জনমুখি প্রকল্প। 


এ ছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কৃষকদের  অর্থনৈতিক দুরাবস্থার পরিপ্রেক্ষিতে  একের পর এক জনমুখি প্রকল্প নিয়ে আসা হয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে একটি উল্লেখ যোগ্য পদক্ষেপ হল প্রধানমন্ত্রী মানধন যোজনা। এই প্রকল্পের আওতায় বয়স্ক কৃষকদের মাসিক পেনশন দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে এই প্রকল্পের ক্ষেত্রে একটি বিশেষ বিষয় হল এই স্কিমে  নাম লেখানর জন্য কৃষকদের আলাদা ভাবে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে না। এ ক্ষেত্রে যদি কোনও কৃষক প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় থাকেন তাহলে আপনা আপনি তিনি প্রধান মন্ত্রী মান্ধন যোজনার আওতায় অন্তর্ভুক্ত হয়ে উঠতে পারেন । এই প্রকল্পের অধীনে ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ কৃষকদের প্রতি মাসে পেনশন হিসাবে ৩ হাজার টাকা দেওয়া হবে। তাহলে এক বছরে ওই কৃষকের টাকার পরিমাণ দাঁড়ায় বছরে ৩৬ হাজার টাকা। 

এবার থেকে অনলাইনে মিলবে মাধ্যমিক - উচ্চ মাধ্যমিকের মার্কশিট , জানুন বিস্তারিত- WB Govt Scheme 

তবে এই পেনশন পেতে গেলে ওই কৃষক কে সরকারের ঘরে প্রতি মাসে ৫৫ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে। ৬০ বছর বয়সে মেয়াদ উত্তীর্ণের পর প্রিমিয়াম যেমন বন্ধ হবে তেমনি সরকারের ঘর থেকে ওই কৃষক প্রতি মাসে ৩ হাজার টাকা পেনশন পাবেন। তাহলে এখনই নাম লেখান প্রধান মন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে আর আর্থিক ভাবে সুরক্ষিত করুন আপনার বার্ধক্য জীবন। সরকারি এই সিদ্ধান্তে দেশের কৃষক ভাইরাও যে বেশ খুশি তা বলাই বাহুল্য। 


written by - Somnath Pal .


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG - #FARMER #PENSION #KRISHOK SOMMAN NIDHI #PM #SCHEME