নয়াদিল্লী : মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশের পর একাধিক সরকারি চাকরির সুযোগ তো আছেই। পাশাপাশি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করা মেধাবী ছাত্রদের জন্য রয়েছে ন্যাশেনাল (National Scholarship) স্কলারশিপ বা জাতীয় বৃত্তি প্রদান কর্মসূচী। প্রতিবছর নিয়ম করে ভারত(GOVT OF INDIA) সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়।
কিন্তু শুধুই কি স্কলারশিপ । এই টো মাত্র কদিন আগেই এক কিংবা দুশো নয় , চলতি দীপাবলিতে দেশের ৭৫ হাজার বেকার যুবক- যুবতীর হাতে কেন্দ্র সরকারের ৩৮ টি মন্ত্রকের অধীনে থাকা একাধিক গুরুত্বপূর্ণ দফতরে সরাসরি নিয়োগ পত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর এই কাজের পিছনে অবশ্য সুক্ষ্ম রাজনীতির গন্ধ পাচ্ছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। আসলে নিন্দুকদের কাজ নিন্দা করা। তাই কোনও কিছুকে গুরুত্ব দিতে নারাজ প্রধানমন্ত্রী। বরাবরই তিনি নিজের সিদ্ধান্তে অটল। পাশাপাশি দেশের বেকার যুবক - যুবতীদের জন্য কর্ম মেলা গোটা দেশ ব্যাপি কর্ম মেলা চালু করেছেন প্রধান মন্ত্রী।
কিন্তু বেকার যুবক যুবতীরা হয়তো প্রধানমন্ত্রী কৌশল (PMKVY) বিকাশ যোজনা সম্পর্কে বিশেষ অবগত নন। গত 2014 সালে কেন্দ্রে প্রথমবারের জন্য ক্ষমতায় এসে এক বছর পরই দেশের বেকার যুবক- যুবতীদের কথা মাথায় রেখে কেন্দ্রের মোদী সরকার চালু করে প্রধান মন্ত্রী কৌশল বিকাশ যোজনা। এই প্রকল্পের আওতায় যেমন রয়েছে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ বা ট্রেনিং নেওয়ার সুযোগ তেমনি তেমনি ট্রেনিং শেষে রয়েছে একাধিক চাকরিতে নিয়োগের সুযোগ। পাশাপাশি এই কৌশল বিকাশ যোজনায় বেকার যুবক- যুবতীদের 8 হাজার টাকা ভাত দেওয়ারও ব্যবস্থা চালু রয়েছে একেবারে গোরা থেকে।
আসলে দেশের যুব সমাজকে স্বনির্ভর করে গড়ে তুলতে কেন্দ্র সরকার একাধিক প্রকল্প চালু করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY)। সবচেয়ে মজার কথা হল এই প্রকল্পে আবেদন করতে কোনোরকম টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন ও প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়াও রয়েছে 8 হাজার টাকার সুবিধা।
তাহলে আসুন জেনে নেওয়া যাক এই প্রকল্পে আবেদন সহ যাবতীয় নিয়ম বিধি সম্পর্কে :
১. এই প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে
২. প্রথমে ভারত সরকারের কৌশল বিকাশ যোজনার ওয়েব সাইট skillindia.gov.in এ ঢুকতে হবে ।
৩. তারপর আবেদন ফর্মের কলম গুলিতে আবেদনকারীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে।
৪. এরপর আবেদন যে বিষয়ে প্রশিক্ষণ বা ট্রেনিং নিতে চাইছেন সেটি নির্বাচন বা সিলেক্ট করবেন।
৫. এক্ষেত্রে সরকারি হেল্প লাইন নম্বর গুলি হল 8800055555 ,18001239626, 1800-123-9626
এবার থেকে অনলাইনে মিলবে মাধ্যমিক - উচ্চ মাধ্যমিকের মার্কশিট , জানুন বিস্তারিত- WB Govt Scheme
তাহলে আর দেরি না করে এখনই নাম লেখান ভারত সরকারের এই প্রকল্পে আর প্রশিক্ষণ শেষে সরাসরি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ নিন। সঙ্গে বোনাস হিসাবে পেয়ে যান 8 হাজার টাকা সরকারি ভাতা ।
written by - Somnath Pal.
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - #PMKVY #YOJNA #TRAINING #GOVT #STUDENTS #EMPLOYMENT

.jpg)