কথায় বলে সবই যুগের হাওয়া। তাই হাওয়া বদলের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে পুরনো নিয়ম রীতি নীতি সব কিছুই । যেমন শিক্ষা থেকে স্বাস্থ্য । যুগের পরিবর্তনে বদলে যাচ্ছে সব কিছুই । সখের স্মার্ট ফোনে নেট থাকলে দুনিয়া আপনার হাতের মুঠোয় । কথাটি যে বাস্তব সত্য তার প্রমান না দেওয়ায় ভালো । এই যেমনটি ধরুন শিক্ষা ক্ষেত্রে । বিগত দু বছরে মহামারী কালে গোটা দেশের পাশাপাশি এ রাজ্যের ছাত্র- ছাত্রীরাও মোবাইল আর ইন্টারনেটের প্রতি যে নির্ভর হয়ে পড়েছিল তা আর বলার অপেক্ষা রাখেনা। কারণ তালা বন্দী অর্থাৎ লক ডাউন প্রক্রিয়া চলাকালীন গোটা শিক্ষা ব্যবস্থা একপ্রকার বিকল হয়ে পড়ে। ওই সময় নিজেদের পড়াশোনার পাঠ চালিয়ে যেতে একমাত্র ভরসা হয়ে ওঠে স্মার্ট ফোন আর অনলাইন পড়াশোনার বিকল্প মাধ্যম। ধাপে ধাপে সরকারও সেই অনলাইন প্রক্রিয়া কে মান্যতা দিয়ে চলেছে বেশ কয়েকবছর যাবত । যেমন
ইতিমধ্যেই রাজ্যের পড়ুয়াদের জন্য বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের জন্য অনলাইন পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। চলতি মাসের ৩রা নভেম্বর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই পোর্টালের শুভ উদ্বোধন করেন । এবার থেকে ছাত্র- ছাত্রীরা ওই পোর্টালে সরাসরি ঢুকে বিবেকানন্দ স্কলারশিপের আবেদন সহ যাবতীয় খুঁটিনাটি তথ্য সহজেই চোখ বুলিয়ে নিতে পারবেন। সরকারি এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি রাজ্যের পড়ুয়ারা।
এখন পর্যন্ত রাজ্যের প্রায় ১৬ লক্ষ পড়ুয়া বিবেকানন্দ স্কলারশিপের সুবিধা পেয়েছে বলে জানা গিয়েছে সরকারি সুত্র মারফৎ। আগামী দিনে এই প্রকল্পের সুবিধা আরও বেশি মাত্রায় দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে সরকারি তরফে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরবরাই চেয়েছেন কিভাবে রাজ্যের মেধাবী পড়ুয়ারা কিভাবে উচ্চতর শিক্ষা অর্জন করে সমাজ জীবনে ভালো ভাবে প্রতিষ্ঠা পাই। মেধাবী পড়ুয়াদের উচ্চ শিক্ষা এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যে এক নতু নতুন পথের দিশারি তা আর বলার অপেক্ষা রাখেনা।
এবার আরও একধাপ এগিয়ে অনলাইন প্রক্রিয়ায় রাজ্যের মাধ্যমিক - উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের সংশা পত্র দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে শুধুই সিদ্ধান্ত নয় এ বিষয়ে এক ধাপ এগিয়ে গত বৃহস্পতিবার সরকারি ভাবে একটি অনলাইন পোর্টালের শুভ উদ্বোধন করেছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।ঈবার আর মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র- ছাত্রীদের সংশাপত্র নেওয়ার জন্য সংশ্লিষ্ট স্কুলে যাওয়ার প্রয়োজন পরবেনা । শিক্ষা দফতরের নিয়ম মেনে এবার সরকারি ভাবে চালু হওয়া ওই অনলাইন পোর্টাল থেকেই মাধ্যমিক - উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র- ছাত্রীরা তাদের সংশাপত্র ডাউন লোড করে নিতে পারবেন।
সরকারি ভাবে চালু হওয়া ওই অনলাইন পোর্টালটির নামদেওয়া হয়েছে বাংলার আই ক্লাউড । সরকারি সুত্র মারফৎ জানা গিয়েছে, গত ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সকল মাধ্যমিক - উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র- ছাত্রিরাই তাদের সংশা পত্র সহজেই ওই অনলাইন পোর্টাল থেকে ডাউন লোড করে নিতে পারবেন। তবে এই পোর্টালে কিছু নিয়ম বিধি রাখা হয়েছে সরকারি তরফে। সেগুলি একেবারেই ছাত্র- ছাত্রীদের নাগালের মধ্যে।
সুসংবাদ! চাকুরি জীবিদের জন্য বড় খবর শোনালো সরকার , দেখে নিন চটপট-WB Govt Employees News
এ ক্ষেত্রে ছাত্র- ছাত্রীদের প্রথমে যেতে হবে সরকারি বাহবে চালু হওয়া ওয়েব সাইট http:// banglarcloud.gov.in -এ । তারপর সেখান থেকে সরাসরি যাওয়া যাবে ডিজি লকারে। সেখানে নিজের নাম ,ফোন নম্বর , আঁধার নম্বর ইত্যাদি দিয়ে নাম নথিভুক্ত করলে সহজেই ওই ছাত্র- ছাত্রী তার শংসাপত্রটি চোখের নিমেষে পেয়ে যাবেন। এবার শুধু প্রিন্ট করিয়ে নিলেই হাঁটে চলে আসবে সংশা পত্রের হার্ড কপি। এক্ষেত্রে আই এস সি এবং সি বি এস সি বোর্ডের ছাত্রী - ছাত্রীরা তাদের নো অব্জেকশন সার্টিফিকেট অরতাহত সংশাপত্র সংগ্রহ কোর্টে পারবেন ওই পোর্টালের মাধ্যমে। তবে শুধু সংশাপত্রই নয় এবার ধাপে ধাপে মাধ্যমিক - উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের রেজাল্ট অর্থাৎ মার্কশিট ওই পোর্টালে আপ লোড করা হবে বলে জানিয়েছে রাজ্য শিক্ষা দফতর।
written by - somnath Pal .
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - #ONLINE #PORTAL #BANGLARCLOUD #EDUCATION #BRATYA BASU

.jpg)