ফের সরকারি কর্মীদের জন্য সুসংবাদ! ফের বেতন বৃদ্ধি, জানুন কবে থেকে? রইল বিস্তারিত-Govt Employees News

মাত্র কয়েক দিন আগেই লাঘু হয়েছে সপ্তম পে কমিশন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের একেবারে সোনায় সোহাগা । ষষ্ঠ পে কমিশন অনুযায়ী কেন্দ্রীয়  সরকারি কর্মীরা পেতেন ৩৪ শতাংশ ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। সপ্তম পে কমিশন লাঘু হওয়ায় তাদের ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ এক ধাকায় ৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৮ শতাংশ। বর্তমানে কেন্দ্র সরকারের ৬৮ লক্ষ কর্মী এবং ৫২ লক্ষ পেনশন ভোগীরা এই বর্ধিত ডিএ -র সুবিধা পাচ্ছেন ।  


মাত্র কয়েক মাস আগেও কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ ছিল ৩৪ শতাংশ। পুজোর আগেই এক লাফে কেন্দ্র সরকারি কর্মীদের ৪ শতাংশ  বেশি ডিএ ঘোষণা করে কেন্দ্র সরকার। আর এই ঘোষণার পরই কেন্দ্র সরকারের কর্মীদের DA অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ গিয়ে দাঁড়ায়  ৩৮ শতাংশে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর জুলাই মাস থেকে এই বর্ধিত DA-এর সুবিধা পাবেন কেন্দ্র সরকারের কর্মী ও পেনশন ভোগীরা। এ বিষয়ে কেন্দ্র অর্থ মন্ত্রক সুত্রে জানা গিয়েছে, কর্মীদের এই বর্ধিত DA দিতে প্রায় ১৩ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। 


কিন্তু তাতেও যেন মন ভরেনা । ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি  কর্মচারীদের অভিযোগ তাদের জন্য যে সুপারিশ করা হয়েছিল তার তুলনায় কম বেতন (SALARY )পাচ্ছেন তারা। এরইমধ্যে এই বিষয়টি সরকারের নজরে নিয়ে আসতে উদ্যোগী হয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এ বিষয়ে কর্মীদের মূল লক্ষ্য অষ্টম বেতন কমিশন সঠিক ভাবে প্রয়োগ এবং তাদের বেতন বৃদ্ধি । তবে সরকার অবশ্য অষ্টম বেতন ( PAY COMMISSION )কমিশন সুপারিশের বিষয়ে আপাতত কোনও সিদ্ধান্ত নেয়নি বলেই জানা গিয়েছে । 

এ বিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারি সংগঠনের  দাবি, বর্তমানে তাদের ন্যূনতম মজুরি সীমা ১৮ হাজার টাকা রাখা হয়েছে। এতে ইনক্রিমেন্টে ফিটমেন্ট ফ্যাক্টরকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। বর্তমানে, এই ফ্যাক্টরটি ২.৫৭ গুণ, যদিও সপ্তম বেতন কমিশনে এটি ৩.৬৮ গুণ পর্যন্ত রাখার সুপারিশ করা হয়েছে। এমনটা হলে কর্মীদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা থেকে বেড়ে ২৬ হাজার টাকা হবে।

সকল পড়ুয়াদের দিচ্ছে 15 হাজার পর্যন্ত স্কলারশিপ, এক্ষুনি আবেদন করুন-SBI New Scholarship 

তবে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার অটোমেটিক অর্থাৎ স্বয়ংক্রিয় বেতন বৃদ্ধি ব্যবস্থা চালু করতে পারে বলে সরকারি সুত্র মারফৎ জানা গিয়েছে। যাতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কর্মীদের বেতনের পরিমাণ বর্ধিত হবে বলে জানা গিয়েছে। তবে বিষয়টি এখনও সরকারি স্তরে আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে সরকারি সুত্র মারফৎ । তবে কেন্দ্রীয় কর্মচারী সংগঠনের দৃঢ় বিশ্বাস তাদের এই দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে তাদের সঙ্গে আলোচনায় বসবে সরকার । শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার ।  

সুসংবাদ! গ্যাস সিলিন্ডার নিয়ে বিরাট ঘোষণা, সাধারণ মানুষের জন্য নয়া সিদ্ধান্ত কেন্দ্রের- Gas Cylinder News

written by -Somnath Pal. 


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG - #SALARY #GOVT #EMPLOYER #DEARNESSALLOWENCE #INCREASE #HIKED  #PAY COMISSION