WB Health Reqruitment: বেতন 25,000! জেলা ভিত্তিক স্বাস্থ্য কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার

চাকরি প্রার্থীদের জন্য ফের সু- খবর। এবার রাজ্য স্বাস্থ্য (WB HEALTH)দফতর মারফৎ জেলা ভিত্তিক  নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক স্বাস্থ্য(HEALTH WORKER)কর্মী। তবে এই নিয়োগটি(RECRUITMENT)চুক্তি ভিত্তিক হলেও বেতন আকর্ষণীয়। এই মর্মে গত কয়েকদিন আগে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর ও সংশ্লিষ্ট জেলা মারফৎ । এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। রকাশিত বিজ্ঞপ্তির নবর ও তারিখ Memo No - CMOH/Samiti/1768   Dated - 10/11/2022  



প্রথমেই আসা যাক শূন্য পদ সম্পর্কে : 

পদের নাম- “মেডিক্যাল অফিসার”(MEDICAL OFFICER)

শুন্য পদ- ১ টি

বয়স- প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে

মাসিক বেতন- ৬০,০০০  টাকা

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি থাকতে হবে। 


পদের নাম- “স্টাফ নার্স” ( STAFF NURSE )

শুন্য পদ - ২ টি

মাসিক বেতন- ২৫,০০০ হাজার টাকা

বয়স- বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক) এ ছাড়াও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। 


পদের নাম- 'কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট' (COMMUNITY HEALTH ASSISTANT)

শুন্য পদ- ২ টি

মাসিক বেতন- ১৩,০০০ টাকা

বয়স- বয়স হতে হবে ২১ থেকে ৪০ এর বছরের মধ্যে। 

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। অথবা প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক।  এ ছাড়াও বাংলা ভাষায় দক্ষ হতে হবে। 


পদের নাম- 'কাউন্সেলর' ( COUNSELOR)

শুন্য পদ- ১ টি

মাসিক বেতন- ২০,০০০  টাকা

বয়স- বয়স হতে হবে ২৩ থেকে ৪০ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে সমাজবিদ্যায়/সাইকলজি/সোশিওলজি/ অ্যানথ্রোপলজি এম.এ অথবা এম. এস. সি পাশ অথবা ডিপ্লোমা থাকতে হবে।


আবেদন পদ্ধতি - 

১. উপরিল্লিখিত সমস্ত পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। ২. প্রথমে সংশ্লিষ্ট দফতর ও জেলার ওয়েব (www.wbhealth.gov.in) সাইট থেকে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে।

৩. তারপর ওই আবেদন ফর্মে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে 

৪. এরপর আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে । 

৫. সবশেষে নিজের সই স্ক্যান করে তাফরমের নির্দিষ্ট স্থানে আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে । 


এবার আসা যাক নিয়োগ পদ্ধতি সম্পর্কে---

আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা  প্রাথমিক বাছাই করে আবেদনকারীকে প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের পরবর্তী ধাপে ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। তারপর দেখা হবে প্রাসঙ্গিক কাজে প্রার্থীর অভিজ্ঞতার বিষয়টি। 


সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 


সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি হবে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যানের তত্বাবধানে জাতীয় স্বাস্থ্য মিশন  প্রকল্পের অধীনে। সফল ও যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে পুরুলিয়া জেলায়।

সকল পড়ুয়াদের দিচ্ছে 15 হাজার পর্যন্ত স্কলারশিপ, এক্ষুনি আবেদন করুন-SBI New Scholarship 

আবেদনের সময় প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল---

১. আঁধার কার্ড , 

২. ভোটার কার্ড, 

৩. শিক্ষাগত যোগ্যতা , 

৪. অভিজ্ঞতার সংশাপত্র ,

৫. বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি। 


আবেদনের শেষ তারিখ ৯ই ডিসেম্বর ২০২২ অর্থাৎ 09/12/2022 পর্যন্ত   

Official Notice : Download 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG- #WB #HEALTH #PUBLIC HEALTH #JOB #RECRUITMENT #NUHM