মাত্র কয়েক দিন আগেই লাঘু হয়েছে সপ্তম পে কমিশন। কেন্দ্রীয় সরকারি কর্মীদের একেবারে সোনায় সোহাগা । ষষ্ঠ পে কমিশন অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতেন ৩৪ শতাংশ ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। সপ্তম পে কমিশন লাঘু হওয়ায় তাদের ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ এক ধাকায় ৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৮ শতাংশ। বর্তমানে কেন্দ্র সরকারের ৬৮ লক্ষ কর্মী এবং ৫২ লক্ষ পেনশন ভোগীরা এই বর্ধিত ডিএ -র সুবিধা পাচ্ছেন ।
কিন্তু কেন্দ্র অথবা রাজ্য সরকারি কর্মী, ডি এ(DA) নিয়ে অসন্তোষের অন্ত নেই। বিশেষ করে এ রাজ্যের কথা না বলাই ভালো। সরকারি কর্মীদের ডিএ(Dearness Allowence) অর্থাৎ মহার্ঘ ভাতা প্রদান নিয়ে রাজ্য সরকারের একেবারে ল্যাজে গোবরে অবস্থা। বেশ কয়েক বছর যাবত আন্দোলন এবং আদালতের দরজায় করা নেড়েও এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। এমনকি উচ্চ আদালতের রায়ের পরও সরকারি কর্মীদের ডিএ নিয়ে বেশ উদাসীন রাজ্য সরকার।
কিন্তু কেন্দ্র রাজ্য তো এক নয়। বর্তমানে কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ ৩৪ শতাংশ। পুজোর আগেই এক লাফে কেন্দ্র সরকারি কর্মীদের ৪ শতাংশ বেশি ডিএ ঘোষণা করে কেন্দ্র সরকার। আর এই ঘোষণার পরই কেন্দ্র সরকারের কর্মীদের DA অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ গিয়ে দাঁড়ায় ৩৮ শতাংশে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর জুলাই মাস থেকে এই বর্ধিত DA-এর সুবিধা পাবেন কেন্দ্র সরকারের কর্মী ও পেনশন ভোগীরা। এ বিষয়ে কেন্দ্র অর্থ মন্ত্রক সুত্রে জানা গিয়েছে, কর্মীদের এই বর্ধিত DA দিতে প্রায় ১৩ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে।
কিন্তু তাতেও যেন মন ভরেনা । ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অভিযোগ তাদের জন্য যে সুপারিশ করা হয়েছিল তার তুলনায় কম বেতন পাচ্ছেন তারা। এরইমধ্যে এই বিষয়টি সরকারের নজরে নিয়ে আসতে উদ্যোগী হয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এ বিষয়ে কর্মীদের মূল লক্ষ্য অষ্টম বেতন কমিশন সঠিক ভাবে প্রয়োগ এবং তাদের বেতন বৃদ্ধি । তবে সরকার অবশ্য অষ্টম বেতন কমিশন সুপারিশের বিষয়ে আপাতত কোনও সিদ্ধান্ত নেয়নি বলেই জানা গিয়েছে ।
এ বিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারি সংগঠনের দাবি, বর্তমানে তাদের ন্যূনতম মজুরি সীমা ১৮ হাজার টাকা রাখা হয়েছে। এতে ইনক্রিমেন্টে ফিটমেন্ট ফ্যাক্টরকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। বর্তমানে, এই ফ্যাক্টরটি ২.৫৭ গুণ, যদিও সপ্তম বেতন কমিশনে এটি ৩.৬৮ গুণ পর্যন্ত রাখার সুপারিশ করা হয়েছে। এমনটা হলে কর্মীদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা থেকে বেড়ে ২৬ হাজার টাকা হবে।
নিজের এলাকায় ATM Franchise নিন, আর মাসে মাসে আয় করুন প্রচুর টাকা- Business Idea
তবে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার অটোমেটিক অর্থাৎ স্বয়ংক্রিয় বেতন বৃদ্ধি ব্যবস্থা চালু করতে পারে বলে সরকারি সুত্র মারফৎ জানা গিয়েছে। যাতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কর্মীদের বেতনের পরিমাণ বর্ধিত হবে বলে জানা গিয়েছে। তবে বিষয়টি এখনও সরকারি স্তরে আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে সরকারি সুত্র মারফৎ ।
written by -Somnath Pal.
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - DA# GOVT #EMPLOYER #DEARNESSALLOWENCE #INCREASE #HIKED

.jpg)