শূন্যপদ কয়েক হাজার, মাধ্যমি পাশেই পাবেন চাকরি, আবেদন করুন এখনই-Govt Job Recruitment

আপনি কি মাধ্যমিক পাশ। তাহলে আর দেরি করবেন না। এবার মাধ্যমিক পাশে কর্মী (RECRUIT))নিয়োগ হতে চলছে ভারতীয় আধা সামরিক বাহিনীতে ।  সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভারত সরকারের প্রতিরক্ষা (DEFENCE MINISTRY)মন্ত্রকের অধীনে থাকা ভারতীয় আধা সামরিক বাহিনীর অংশ সিআইএসএফ (Central Industrial Security Force ) -এ । এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন  দেশের যে  কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে ভারতীয় আধা সামরিক বাহিনীর অংশ CISF -এ । এ ক্ষেত্রে নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। তাই অযথা সময় বিলম্ব না করে যোগ্য প্রার্থীদের তড়িঘড়ি আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে  প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। 



প্রথমেই দেখে নেওয়া যাক শুন্য পদ সম্পর্কে---

সর্ব মত ১১ টি পদের জন্য জওয়ান নিয়োগ করা হবে । পদ গুলি ক্রমান্বয়ে নিম্নে দেওয়া হল । 

১. কুক (COOK)

শূন্যপদ - ৩০৪ টি 

২. কবলার (COBBLER )

শূন্যপদ - ৭ টি

৩. টেইলর (TAILOR )

শূন্যপদ - ২৭ টি

৪. বারবার (BARBER)

শূন্যপদ - ১০৯ টি 

৫. ওয়াসার ম্যান (WASHER- MAN )

শূন্যপদ - ১১৮ টি

৬. সুইপার (SWEEPER)

শূন্যপদ - ১৯৯ টি

৭. পেইন্টার (PAINTER)

শূন্যপদ - ১ টি

৮. ম্যাসন (MASON)

শূন্যপদ - ১২ টি 

৯. প্লাম্বার (PLUMBER)

শূন্যপদ - ৪ টি

১০. মালি (MALI)

শূন্যপদ - ৩ টি

১১.ওয়েল্ডার (WELDER) 

শূন্যপদ - ৩ টি 


আবেদনের ক্ষেত্রে বয়স সীমা- 

উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৩  বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 


শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা-

আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। পাশাপাশি  যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। যানবাহন চালানোর লাইসেন্স থাকা বাধ্যতা মূলক । তত সহ প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে । 


মাসিক বেতন- ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত 


এবার দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে---

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।

২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। 

৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে (www.cisfrectt.in) গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। 

৫। আবেদন ফর্মে,  

প্রার্থীর নাম---------------- 

বাবার নাম---------------- 

স্থায়ী বাসস্থানের ঠিকানা------------- 

বয়স---------------------

শিক্ষাগত যোগ্যতা--------------------- 

প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা ----------------

নিজের ইমেল আইডি-------------------- 

ফোন নম্বর উল্লেখ করতে হবে---------------- 

৬।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। 

৭। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় নিজের সই( SIGNATURE)  স্ক্যান করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে ।  

৮। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 


এবার দেখে নেওয়া যাক আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস পাঠাতে হবে---

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান ইত্যাদি

৬. প্রার্থীর শারীরিক মাপজোকের প্রমান পত্র

৭. যানবাহন চালানোর বৈধ লাইসেন্স, ইত্যাদি ।  

 

এবার জানবো নিয়োগ সম্পর্কে---

নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমে ডেকে নেওয়া হবে দৈহিক সক্ষমতার পরীক্ষায়।  তারপর দিতে হবে অনলাইনে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষা কবে , কোথায় , কখন অনুষ্ঠিত হবে তা সংশ্লিষ্ট দফতর মারফৎ নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় সফল এবং যোগ্য প্রার্থীদের পরবর্তী ধাপে ডেকে নেওয়া হবে যোগ্যতা যাচাই, ইন্টারভিউ -এর  জন্য। এরপর হবে  জমা দেওয়া যাবতীয় নথি ভেরিফিকেশন। তারপর হবে আবেদনকারী প্রার্থীর শারীরিক ও দৈহিক পরিমাপের পরীক্ষা। সবশেষে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।


আবেদন জানানোর শেষ সময় সীমা  20/12/2022

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (www.cisfrectt.in)


Official Notice : Download 

written by -Somnath Pal . 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG-  #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #CISF JOB