একে তো গত দুবছর মহামারী তার ওপর গোটা রাজ্য জুড়ে স্কুল সার্ভিস এবং প্রাইমারী স্কুলের শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে উচ্চ আদালতের নির্দেশে জেরবার তৃণমূলের মা মাটি মানুষের সরকার। সাম্প্রতিক টেট কাণ্ডে পাহাড় প্রমাণ দুর্নীতি আড়াল করতে ঠিক কী করা উচিৎ বা কী করা উচিৎ নয় তা বুঝে উঠতে পারছে না এ রাজ্যের বর্তমান সরকার। তার ওপর দিনেরপর দিন লাগামহীন ভাবে বেকারের সংখ্যার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। এ অবস্থায় অতি সন্তর্পণে নিজেদের স্বচ্চ ভাবমূর্তি তুলে ধরতে বদ্ধ পরিকর এ রাজ্যের সরকার।
সেই লক্ষ্যে দিন কয়েক আগেই এই টানা পোড়েনের মাঝেই দৃষ্টিহীন প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের স্কুলে অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রাজ্যে সরকারের মাস এডুকেশন এক্সটেনশন (Mass Education Extention ) দফতর। এক্ষেত্রে নিয়োগ করা হবে গ্রুপ -সি পদের কর্মী। তবে কিভাবে এই নিয়োগ সম্পন্ন হবে সে বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানা যায়নি। মোটের ওপর নিযুক্ত কর্মীকে কাজ করতে হবে রামকৃষ্ণায়ন (Ramkrishnayan Association) এ্যাসোসিয়েশনের অধীনে। তবে সঠিক সময়ে নির্দিষ্ট ক্রাইটেরিয়া(CRITERIA) মেনে চাকরি প্রার্থীকে আবেদন করতে হবে উল্লেখিত পদের জন্য । শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীর যদি অতিরিক্ত যোগ্যতা থাকে তবে ওই প্রার্থীকে বাড়তি সুবিধা দেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে জারি করা ওই বিজ্ঞপ্তি মারফৎ। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক কীভাবে আবেদন করতে হবে তার যাবতীয় খুঁটিনাটি তথ্য।
প্রথমে আসা যাক শূন্যপদ সম্পর্কে -
পদের নাম - গ্রুপ সি, ক্লার্ক কাম টাইপিস্ট (group-C Clerk cum Typist)
শূন্যপদ - ১ টি
শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা সহ মিনিটে ৪০ টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে।
বয়স সীমা - উল্লেখিত পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন - ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা ।
আবেদন পদ্ধতি-
১. এ ক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনের বদলে অফ লাইনে অর্থাৎ পুরনো পদ্ধতিতে আবেদন করতে হবে।
২. তবে অফ লাইনে আবেদন করলেও সরকারি ওয়েব (www.themraindia.org ) সাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে তার প্রিন্ট নিয়ে তা ফিল আপ বা পূরণ করে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে।
৩. প্রথমে ফর্ম তুলে ফর্মের নির্দিষ্ট কলম গুলি পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে সব শেষে নিজের সই করে তা খাম বন্দি করতে হবে।
৪. খামের ওপরে সংশ্লিষ্ট দফতরের ঠিকানা যেমন লিখে দিতে হবে তেমনি কোন পোস্টের জন্য আবেদন করা হচ্ছে সেটিও আবেদন কারীকে উল্লেখ করতে হবে।
৫. আবেদন ফর্মের যাবতীয় কলমগুলি ব্লক লেটারস অর্থাৎ বড় হরফে লিখতে হবে। তারপর ধাপে ধাপে ওই ফর্মে নিজের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার কলম গুলি পূরণ করতে হবে। ঠিকানা, ফোন নম্বর লিখে দিতে হবে নির্দিষ্ট স্থানে।
৬. এক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের ২১ দিনের মধ্যে আবেদন করতে হবে ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা -To The Teacher In- Charge , Moyna Ramkrishnayan Association , Vill - Harkulibhandarchak , P.O &P.S - Moyna , Dist - Purba Medinipur , Pin - 721629 , West Bengal .
নিয়োগ পদ্ধতি-
এবার আসি কীভাবে নিয়োগ করা হবে। প্রথমে আবেদন ফর্ম গুলি শর্ট লিস্টিং বা প্রাথমিক বাছাই করে আবেদনকারীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ, পারসোনালিটি টেস্টের জন্য। তারপর হবে টাইপিং টেস্ট । সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস -
আবেদনের সময় প্রার্থীকে তার আঁধার কার্ড , ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা , অভিজ্ঞতার সংশাপত্র সহ বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (www.themraindia.org ) - এ
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - #SCHOOL #EDUCATION #WB #JOB #RECRUITMENT #GOVT #CLERK

.jpg)