লক্ষীর ভান্ডার নিয়ে নয়া ঘোষণা মমতার, ফের উপকৃত হবে কোটি কোটি উপভোক্তা-WB Lakshmi Bhandar Update

কলকাতা : ইতিমধ্যেই গোটা রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নতির কথা মাথায় রেখে প্রায় ৭০ টির ওপর জনমুখি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েক বছর যাবত এই জনমুখি প্রকল্পগুলির কাজ চলছে জোর কদমে। গোটা রাজ্যের মানুষ এই প্রকল্পগুলি থেকে সুবিধাও পাচ্ছেন অকছর। 


তবে মুখ্যমন্ত্রীর আসল ভোট ব্যাঙ্কের চাবিকাঠি রাজ্যের মহিলা বা মায়েদের মধ্যেই লুকিয়ে রয়েছে। তাই মহিলাদের উন্নতির দিকে মুখ্যমন্ত্রীর নজর সর্বাগ্রে। ২০২১ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার ক্ষমতায় এসে গোটা রাজ্যের মহিলাদের বিশেষ করে ঘরের গৃহিণীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar)মতো জনমুখি প্রকল্পের সুচনা করেন মুখ্যমন্ত্রী। 



তবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর স্বাধের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। পাশাপাশি বিরোধীদের অভিযোগ কেন্দ্র সরকারের ১০০ দিনের কাজের টাকা লক্ষ্মীর ভাণ্ডারে খরচ করে দিয়েছে রাজ্য সরকার। এছাড়াও একধাপ এগিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলেছেন, দুয়ারে সরকার ক্যাম্পে বর্তমান সময়ে লক্ষ্মীর ভাণ্ডারে যে ফর্ম ফিল আপ চলছে তার টাকা সরকার দিতে পারবেনা। এ বিষয়ে রাজ্যের আর্থিক দৈন দশার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন,  চলতি বছর মে মাসের  লক্ষ্মীর ভাণ্ডারের টাকাই সরকার এখনওদিতে পারেনি তার ওপর আবার নতুন করে ফর্ম ফিলাপ বা আবেদন নেওয়া হচ্ছে । 


কিন্তু বিরোধীরা যাই বলুক মুখ্যমন্ত্রী তার সিদ্ধান্তেই অবিচল। কারণ রাজ্যের মানুষের আর্থিক উন্নতিই তার প্রধান লক্ষ্য। তাই বিরোধীদের যোগ্য জবাব দিতে  লক্ষ্মীর  ভাণ্ডারের তথ্য নিয়ে বিভ্রান্তি দূর করতে এ বার তা নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়মিত আপলোড করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই প্রকল্পে নাম নাম উঠেছে কি না আবেদনকারী তা বাড়িতে বসেই দেখতে পাবেন।


এ বিষয়ে একধাপ এগিয়ে রাজ্য সরকারের নারী ও সমাজকল্যাণ দফতর ইতিমধ্যেই socialsecurity.wb.gov.in নামে একটি ওয়েবসাইট চালু করেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে  আবেদনকারীরা তাঁদের আবেদনপত্রের অবস্থা, নাম নথিভুক্ত হয়েছে কি না তা যেমন দেখতে পারবেন তেমনি আবেদনকারী তার মোবাইল নম্বর দিয়ে সমস্ত তথ্য পেয়ে যাবেন এক নিমেষে । পাশাপাশি এই  প্রকল্পে টাকা পেয়ে থাকলে এখনও পর্যন্ত কত টাকা পেয়েছেন সেই তথ্যও পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডারে নথিভুক্ত সুবিধাভোগীরা।


তবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কন্যাশ্রি প্রকল্প বিশ্ব বন্দিত হয়েছে। সম্প্রতি রাজ্যের মুকুটে আরও একটি পালক সংযোজিত হয়েছে। মাত্র কয়েকদিন আগেই লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের জন্য স্কচ পুরস্কার (Skoch Award) পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার। মহিলা ও শিশু কল্যাণের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে প্লাটিনাম সম্মান দিয়েছে স্কচ। রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতর ও সমাজ কল্যাণ দফতরকে এই পুরস্কার দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করে এই সুখবরের কথা জানিয়েছিলেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সাফ মন্তব্য, “মহিলাদের ক্ষমতায়নকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে দেখেছি। এই প্রাপ্ত শুধু রাজ্য সরকারের নয়, গোটা পশ্চিমবঙ্গের ১.৮ কোটি মহিলার, যাঁরা আজ নিজের পায়ে দাঁড়িয়েছেন।”

শিক্ষা দফতরে কর্মী নিচ্ছে রাজ্য সরকার, মাধ্যমিক পাশেই মিলবে চাকরি, আবেদন করুন এখনই-WB Recruitment 

এই প্রকল্পের আওয়ায় গোটা রাজ্যের মহিলারা মাসে ৫০০- ১০০০ টাকা পর্যন্ত  মাসিক ভাতা পান। এ ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির মহিলারা মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতী -উপজাতি সম্প্রদায়ের সকল মহিলা মাসে ১০০০ টাকা পান মাসকাবারি। কিন্তু সাম্প্রতিক অগ্নি মুল্যের বাজারে ৫০০- ১০০০ টাকায় কি হয়। সেই চিন্তা করেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাম্প্রতিক টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের ১ কোটি ৬৯ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন।


written by - Somnath Pal .


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG - #LAKSHMIR BHANDAR #PRAKALPA #GOVT #WB #WEBSITE