বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। একটি কিংবা দুটি নয় এবার কয়েকশো কর্মী নিয়োগ (RECRUIT) করতে চলছে ভারত সরকারের কয়লা (COAL MINISTRY OF INDIA) মন্ত্রকের অধীনে থাকা কোল ইন্ডিয়া (COAL INDIA LIMITED) লিমিটেড। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করল কোল ইন্ডিয়া লিমিটেড। কয়লা মন্ত্রকের অধীনে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এ রাজ্য ছাড়াও দেশের যে কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে কয়লা মন্ত্রকের অধীনে একাধিক রাজ্যের কয়লা খনি অঞ্চলে । এ ক্ষেত্রে নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। এক কথায় বলতে গেলে কাজে নিযুক্ত হওয়ার পর ওই কর্মীর যাবতীয় দায় দায়িত্ব বহন করবে ভারত সরকারের কয়লা( COAL INDIA LIMITED) মন্ত্রক। তাই অযথা সময় বিলম্ব না করে যোগ্য প্রার্থীদের তড়িঘড়ি আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে কোল ইন্ডিয়া লিমিটেড দ্বারা প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ -Reference No. NCL/SING/PD/Direct-Recruitment/2022-23/1111 Dated --- 27/11/2022
আবেদন পদ্ধতি-
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে কোল ইন্ডিয়া লিমিটেডের ওয়েব (www .nclcil.in) সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে।
৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৬। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।
৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করে আবেদনপত্র টি সাবমিট করতে হবে ।
বয়স সীমা -
উল্লেখিত আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। ওবিসি প্রার্থীদের ৩ বছর তপশীলি জাতী, তপশীলি উপজাতির প্রার্থীদের ৫ বছর এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষমদের কোল (COAL INDIA LIMITED) ইন্ডিয়া লিমিটেডের নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
নিয়োগ পদ্ধতি-
নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমে অনলাইনে (CBT) কম্পিউটার বেস টেস্ট পরীক্ষা দিতে হবে । অনলাইন পরীক্ষা কবে , কোথায় হবে তা প্রার্থীর মেল আইডি- তে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে। অনলাইন পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এক্ষেত্রে মোট ৭০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে আবেদনকারী প্রার্থীকে। যোগ্যতা নির্ণয়ে ক্যাটাগরি অনুযায়ী পরীক্ষার পাশ নম্বর ঘোষণা করা হয়েছে । এরপর সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতার পরীক্ষায় । সেখানে ৩০ নম্বরের পরীক্ষা দিতে হবে । এরপর প্রার্থীর জমা করা নথিপত্র অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের পর চূড়ান্ত প্রশিক্ষণ কর্ম সূচিতে যোগ দেওয়ার নিয়োগ পত্র তুলে দেওয়া হবে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে । এ ক্ষেত্রে নিয়োগ হওয়া প্রার্থীকে প্রথমে ম্যানেজমেন্ট ট্রেইনি(MANAGEMENT TRAINEE ) হিসাবে ট্রেনিং নিতে হবে তারপর ওই প্রার্থীকে যোগ দিতে হবে প্রাসঙ্গিক কাজে ।
এবার আসি শুন্য পদের যাবতীয় বিবরণে-
পদের নাম- মাইনিং সিরদার গ্রুপ - সি (MINING SIRDAR GROUP-C )
শূন্য পদ - ৩৭৪ টি ( এক্ষেত্রে মোট শূন্যপদের মধ্যে সাধারণ ক্যাটাগরির জন্য ১৪৯ টি তপশিলি জাতীর জন্য ৫৫ টি এবং তপশিলি উপজাতির জন্য ৭৯ টি ও বিসি প্রার্থীর জন্য ৫৫ টি এবং অর্থনৈতিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম দের জন্য ৩৬ টি পদ সংরক্ষিত রয়েছে । )
শিক্ষাগত যোগ্যতা -
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক কাজে দক্ষতার পাশাপাশি ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা সংশাপত্র থাকতে হবে ।
পদের নাম- সার্ভেয়র গ্রুপ - বি ( SURVEYOR GROUP-B )
শূন্য পদ - ৩১ টি ( এক্ষেত্রে মোট শূন্যপদের মধ্যে সাধারণ ক্যাটাগরির জন্য ১৪ টি তপশিলি জাতীর জন্য ৪ টি এবং তপশিলি উপজাতির জন্য ৬ টি ও বিসি প্রার্থীর জন্য ৪ টি এবং অর্থনৈতিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষমদের জন্য একটি পদ সংরক্ষিত রয়েছে । )
শিক্ষাগত যোগ্যতা -
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । তৎসহ প্রাসঙ্গিক কাজে দক্ষতার পাশাপাশি ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা সংশাপত্র থাকতে হবে ।
উল্লেখিত পদে আবেদন জানাতে প্রয়োজনীয় ডকুমেন্টস ---
আঁধার কার্ড
ভোটার কার্ড
শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার প্রমান পত্র
সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি ।
সরাসরি ৫০ হাজার টাকা দিচ্ছে ভারত সরকার, এখনই আবেদন করুন এই স্কলারশিপের জন্য-PWS Scholarship
আবেদন ফী ---
এক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১১৮০ টাকা আবেদন ফী জমা করতে হবে । সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী - এর প্রয়োজন নেই ।
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ 22/12/2022
এ ছাড়াও নিয়োগ ও আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন (http://centralcoalfields.in)-এ
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- #COAL INDIA #JOB #GOVT JOB #RECRUITMENT #COAL MINISTRY

.jpg)