মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশের পর একাধিক সরকারি চাকরির সুযোগ তো আছেই। এছাড়াও মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করা মেধাবী ছাত্রদের জন্য রয়েছে ন্যাশেনাল স্কলারশিপ বা জাতীয় বৃত্তি প্রদান কর্মসূচী। প্রতিবছর নিয়ম করে ভারত(GOVT OF INDIA) সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়। এর পাশাপাশি শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষমদের জন্য রয়েছে বিশেষ আর্থিক সুবিধা । বেশ কয়েক বছর আগেই ভারত সরকারের পক্ষ থেকে শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম অর্থাৎ প্রতিবন্ধী পড়ুয়াদের আর্থিক ভাবে সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়েছে । তবে এটি সক্ষম স্কলারশিপ নামে পরিচিত । এই স্কলার শিপে আবেদন করলে যে শারীরিক দিক দিয়ে ৪০ শতাংশ অক্ষম ছাত্র- ছাত্রীরা বছরে ৫০ হাজার টাকা সরাসরি আর্থিক সুবিধা পাবে খোদ ভারত সরকারের পক্ষ থেকে । তাহলে আসুন জেনে নেওয়া যাক সক্ষম স্কলার শিপের যাবতীয় বিষয় সম্পর্কে ।
আবেদন পদ্ধতি-
এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে নিয়মিত একটি পোর্টালও চালু করা হয়েছে । ওই পোর্টালের তথ্য অনুযায়ী,
১. এক্ষেত্রে আবেদনকারী পড়ুয়াকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে।
২. মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্র অথবা ছাত্রীকে প্রথমেই (https://www.buddy4study.com/scholarship/aicte-saksham-scholarship-scheme ) ওয়েব সাইট বা পোর্টালে গিয়ে নিজের নাম ইমেল আইডি এবং পাশ ওয়ার্ড দিয়ে নাম নথিভুক্ত করে রেজিস্ট্রেশন করতে হবে।
৩. আবেদন ফর্মটি ডাউন লোড করে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে ওই ছাত্র কিংবা ছাত্রীকে তার যাবতীয় তথ্য দিতে হবে।
৪. এ ক্ষেত্রে আবেদনকারী ছাত্র কিংবা ছাত্রী যদি ১৮ বছরের কম বয়সী হন তাহলে ওই ছাত্র কিংবা ছাত্রীর পিতা- মাতা অথবা অভিভাবক( GUARDIAN) কে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
৫ . আবেদনকারী ছাত্র- অথবা ছাত্রীকে শারীরিক দিক দিয়ে অন্তত ৪০ শতাংশ অক্ষম হতে হবে
৬. আবেদনকারী পড়ুয়ার পারিবারিক আয় হতে হবে বাৎসরিক ৮ লক্ষ টাকা বা তার নিচে ।
৭. এ ক্ষেত্রে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন-এর তরফে স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠানের অধীনে ডিগ্রী অথবা ডিপ্লোমা কোর্সে প্রথম বর্ষে কিংবা দ্বিতীয় বর্ষে পাঠরত ছাত্র-ছাত্রীরাই শুধুমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন ।
৮ . এছাড়াও আবেদনকারী ছাত্র- ছাত্রী যদি সরকারি ভাবে কোনও আর্থিক সুবিধা বা স্কলার শিপ পেয়ে থাকেন তাহলে তিনি আবেদনের যোগ্য নন ।
আবেদন ফর্ম পূরণের সময় যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল,
a. ছাত্র কিংবা ছাত্রীর শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমান পত্র
b. আবেদনকারী ছাত্র -ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রমানপত্র
এ ক্ষেত্রে আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চ অর্থাৎ শাখার নাম, আইএফএসসি(IFSC CODE) কোড উল্লেখ করতে হবে।
c. আবেদনকারী ছাত্র-ছাত্রীর আঁধার(AADHAAR CARD) কার্ডের প্রমান পত্র।
d. যদি আবেদনকারী ছাত্র- ছাত্রীর আঁধার কার্ড না থাকে তাহলে ওই ছাত্র কিংবা ছাত্রীর স্কুল SCHOOL CERTIFICATE) সার্টিফিকেট বা শংসাপত্র জমা করতে হবে।
e. আবেদনকারী ছাত্র -ছাত্রীর ডমিসিল(DOMICILE) সার্টিফিকেট। অর্থাৎ আবেদনকারী যে রাজ্যের সেই রাজ্যের বাসিন্দার প্রমান পত্র জমা করতে হবে।
বিরাট নিয়োগ SSC - তে , শূন্যপদ ৪৫০০০ , চটপট আবেদন করুন, রইল বিস্তারিত -SSC Recruitment
এ ছাড়াও যে প্রমান পত্র সক্ষম স্কলারশিপের আবেদন ফর্মে আপলোড করতে হবে সেগুলি হল,
১। আবেদনকারী ছাত্র- ছাত্রীর বয়সের প্রমান পত্র
২। আবেবেদনকারী যে রাজ্যের বাসিন্দা তার প্রমান হিসাবে ডমিসিল সার্টিফিকেট তৎসহ স্কুল সার্টিফিকেট দিতে হবে।
৩। আবেদনকারীর ইমেল (E MAIL ID)আইডি দিতে হবে।
৪। আবেদনকারী ছাত্র-ছাত্রী যদি উচ্চতর শিক্ষা অর্জনের জন্য স্কলারশিপের আবেদন করে তাহলে ওই ছাত্র-ছাত্রীকে তার প্রমান পত্র দিতে হবে।
৫। আবেদনকারী ছাত্র/ছাত্রীর প্রতিবন্ধী শংসাপত্র
৬। আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয়ের প্রমান পত্র ।
৭। আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে ছাত্র- ছাত্রীর নাম স্পষ্ট করে লিখে দিতে হবে।
৮। আবেদন ফর্মে আবেদনকারী ছাত্র- ছাত্রীর মোবাইল (MOB)নম্বর দিতে হবে
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- #SCHOLARSHIP #GOVT OF INDIA #STUDENT #HANDICAPED #SCHOLARSHIP

.jpg)