বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার কর্মী (RECRUIT))নিয়োগ করতে চলছে ভারত সরকারের সংস্কৃতি ( MINISTRY OF CULTURE ) মন্ত্রকের অধীনে রাষ্ট্রীয় সাহিত্য একাডেমি । সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সাহিত্য একাডেমী । সংশ্লিষ্ট মন্ত্রকের অধীনে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এ রাজ্য ছাড়াও দেশের যে কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে রাষ্ট্রীয় সাহিত্য একাডেমীর আওতায় একাধিক রাজ্যের বিভিন্ন শাখা অফিসে। এ ক্ষেত্রে নিযুক্ত হবেন চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থীরা। এক কথায় বলতে গেলে কাজে নিযুক্ত হওয়ার পর ওই কর্মীর যাবতীয় দায় দায়িত্ব বহন করবে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক। এ ক্ষেত্রে মাসিক বেতনও যথেষ্ট পরিমাণ। তাই অযথা সময় বিলম্ব না করে যোগ্য প্রার্থীদের তড়িঘড়ি আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে রাষ্ট্রীয় সাহিত্য একাডেমী দ্বারা প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ - SA/50/4/2022 Dated- 29/10/2022
আবেদন পদ্ধতি-
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে ভারত সরকারের সাহিত্য একাডেমীর নির্দিষ্ট ওয়েব (https://sahitya-
akademi.gov.in) সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে।
৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৬। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।
৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।
এবার আসি শূন্য পদ সম্পর্কে ---
পদের নাম- অ্যসিস্ট্যান্ট এডিটর (ASSISTANT EDITOR)
শুন্য পদের সংখ্যা- ১ টি
মাসিক বেতন- ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত
পদের নাম- সেলস অ্যাসিস্ট্যান্ট (SALES ASSISTANT)
শুন্য পদ- ১ টি
মাসিক বেতন- ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত
পদের নাম- সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট (SENIOR ACCOUNTANT)
শুন্য পদ- ১ টি
মাসিক বেতন- ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত
পদের নাম- সাব এডিটর হিন্দি (SUB EDITOR- HINDI)
শূন্য পদ- ১ টি
মাসিক বেতন - ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত
পদের নাম- সাব এডিটর ইংরাজি (SUB EDITOR - ENGLISH)
শূন্য পদ- ১ টি
মাসিক বেতন - ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত
পদের নাম- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (TECHNICAL ASSISTANT)
শূন্য পদ- ১ টি
মাসিক বেতন - ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত
পদের নাম- রিসে্পশানিস্ট কাম টেলিফোন অপারেটর (RECEPTIONIST CUM TELEPHONE OPERATOR)
শূন্য পদ- ১ টি
মাসিক বেতন - ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত
পদের নাম- স্টেনোগ্রাফার (STENOGRAPHER)
শূন্য পদ- ৩ টি
মাসিক বেতন - ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানানোর শেষ তারিখ 28/11/2022
নিয়োগ ও আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন (https://sahitya-akademi.gov.in) -এ
Official Notice : Download
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- JOB #GOVT JOB #RECRUITMENT #SAHITYA #AKADEMY #NATIONAL

.jpg)