সুখবর! সরকারি কর্মীদের জন্য নতুন ঘোষণা, আকাশে বাতাসে খুশির খবর- New GPF Rule For Govt Employee

নয়াদিল্লী : জিপিএফ অর্থাৎ জেনারেল প্রবিডেন্ট ফান্ড আর পিপিএফ অর্থাৎ পাবলিক প্রবিডেন্ট ফান্ড । তফাত শুধু একটাই। পিপিএফ গোটা দেশের সাধারণ মানুষের জন্য আর জিপিএফ শুধুমাত্র সরকারি চাকুরি জীবীদের জন্য। পিপিএফে যে কোনও বিনিয়োগকারী টাকা গচ্ছিত রেখে মেয়াদ শেষে সরকারের ঘর থেকে সুদ সহ মোটা টাকা রিটার্ন পান। 



জিপিএফের ক্ষেত্রে সরকারি কর্মীরা তাদের চাকুরি জীবনে সরকারের ঘরে টাকা রেখে মেয়াদ শেষে মোটা টাকা রিটার্ন পান। সরকারি চাকুরি জীবীদের ক্ষেত্রে জিপিএফে সঞ্চিত টাকা অবসরের পরে দেওয়া হয়ে থাকে । এই প্রকল্পে সরকারের পক্ষ থেকে কোনও টাকা জমা দেওয়া হয়না । এই প্রকল্পে প্রতি তিনমাস অন্তর অর্থমন্ত্রক জিপিএফের সুদের পরিবর্তন করে । বর্তমানে জিপিএফের সুদ পিপিএফের সমান । বর্তমানে দুটির ক্ষেত্রেই সুদের হার ৭.১ শতাংশ । 


এবার জিপিএফে টাকা সঞ্চয়ের ক্ষেত্রে বড় সড় বদল আনল সরকার। সরকারি এই ঘোষণায় ইতিমধ্যেই কর্মচারীদের মধ্যে সংশয় তৈরি হয়েছে । সম্প্রতি জেনারেল প্রভিডেবন্ট ফান্ড বা জিপিএফের নিয়মে বড়সড় পরিবর্তন করা হয়েছে । নতুন নিয়ম অনুযায়ী একজন কর্মচারী এক অর্থবর্ষে মাত্র ৫ লক্ষ টাকাই বিনিয়োগ করতে পারবেন । 


এক্ষেত্রে ১৯৬০-এর নিয়ম অনুযায়ী জিপিএফ ফান্ডে টাকা বিনিয়োগ করার কোনও উর্ধ্ব সীমা নির্ধারিত করা ছিলনা । সেই নিয়ম অনুযায়ী সরকারি কর্মীরা তাঁদের বেতনের এক শতাংশ সঞ্চয় করতে পারতেন জিপিএফে । চলতি বছর জুন মাসে সরকার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। সেই সার্কুলার অনুযায়ী,  জিপিএফের বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়ম পরিবর্তনন করা হয়েছে । 

মাধ্যমিক পাশে প্রচুর চাকরির সুযোগ, আবেদন করুন এক্ষুনি - New Job Recruitment 2022

নতুন নিয়মে এবার থেকে একটি অর্থবর্ষে এবার থেকে কোনও কর্মী ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন । এ বিষয়ে  ডিপার্টমেন্ট অফ পেনশনার্স অ্যান্ড ওয়েলফেয়ার মারফৎ একটি মেমোরেন্ডাম জারি করা হয়েছে। ওই মেমোরেন্ডামে জানানো হয়েছে, এতো দিন পর্যন্ত সরকারি কর্মীদের  জেনারেল প্রভিডেন্ট ফান্ড বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগের অঙ্ক সর্বাধিক সীমা নির্দিষ্ট ছিলনা কিন্তু এবার থেকে সেই নিয়মে পরিবর্তন করা হয়েছে । 

জানুয়ারি মাস থেকে বেতন বন্ধ হবে রাজ্য সরকারি কর্মীদের, শুভেন্দুর কথায় শঙ্কিত সরকারি কর্মীরা-  WB Employee Salary

written by - Somnath Pal. 


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG - #GPF #PPF #POVIDENT FUND #GOVT #EMPLOYEE #NEW RULE