বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার কর্মী (RECRUIT))নিয়োগ হতে চলছে ভারত সরকারের নারকোটিক (NARCOTICS DIVISION OF FORENSIC SCIENCE & LABORATORY) বিভাগের ফরেন্সিক ল্যাব্রেটরির কলকাতা শাখার অফিসে। । সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট দফতর এবং পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে ভারত সরকারের নিয়ন্ত্রনাধীন নারকোটিক বিভাগের কলকাতা শাখার ফরেন্সিক ল্যাব্রেটরিতে। আবেদন সহ প্রকাশিত বিজ্ঞাপনের যাবতীয় তথ্য জানতে চটপট দেখে নিন নিম্ন লিখিত প্রতিবেদনটি।
পাবলিক সার্ভিস কমিশন মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্ত হওয়া কর্মীকে ভারত সরকারের নারকোটিক বিভাগের অধীনে। এক্ষেত্রে বেতন বেশ আকর্ষণীয়। কেন্দ্রীয় সরকারের বেতন পরিকাঠামো অনুযায়ী আধিকারিক পদে নিযুক্ত কর্মীকে মাসে প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এই বেতনের সঙ্গে বেসিক পে এবং ডি এ সহ যাবতীয় আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি---
এক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে আবেদন কারীকে পাবলিক সার্ভিস কমিশনের যথাযোগ্য ওয়েব (https://wbpsc.gov.in) সাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের জন্য আবেদনকারীকে প্রথমে ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করতে হবে তারপর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে যেমন, প্রার্থীর নাম, পিতার নাম, বয়স , শিক্ষাগত যোগ্যতা, জাতিগত সংশাপত্র, প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার পাশাপাশি ইমেল আইডি, ফোন নম্বর উল্লেখ যেমন উল্লেখ করতে হবে তেমনি আবেদনকারীকে নিজের সাম্প্রতিক সময়ের ছবি আপলোড করতে হবে নির্দিষ্ট স্থানে। সব শেষে নিজের সই স্ক্যান এবং আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।
এবার আসা যাক শূন্য পদ সম্পর্কে ---
পদের নাম - সিনিয়র সায়িন্টিফিক অফিসার (SENIOR SCIENTIFIC OFFICER)
শূন্য পদ -২ টি (এক্ষেত্রে উল্লেখিত পদের মধ্যে একটি তপশিলি জাতীর প্রার্থীদের জন্য সংরক্ষিত।)
বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন- ৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০ টাকা পর্যন্ত ।
শিক্ষাগত যোগ্যতা-
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে মাস্টার ডিগ্রি অর্থাৎ স্নাতকোত্তর পাশ হতে হবে। পাশাপাশি রসায়ন গবেষণাগারে কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে।
আবেদন ফী-
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ২১০ টাকা আবেদন ফী জমা করতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের আবেদন ফী জমা করার প্রয়োজন নেই।
পদের নাম - সায়েন্টিফিক অ্যাসিসট্যান্ট (SCIENTIFIC ASSISTANT)
শূন্যপদ- ৪ টি (এক্ষেত্রে উল্লেখিত পদের মধ্যে একটি তপশিলি জাতীর এবং একটি পদ তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত।)
বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন- ২৮,৯০০ থেকে ৭৪,৫০০ টাকা পর্যন্ত ।
শিক্ষাগত যোগ্যতা-
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে রসায়ন বিভাগে ডিগ্রি ধারী হতে হবে। পাসাপাশি রসায়ন গবেষণাগারে কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে।
আবেদন ফী-
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ১৬০ টাকা আবেদন ফী জমা করতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের আবেদন ফী জমা করার প্রয়োজন নেই।
পদের নাম - ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট (LABORATORY ASSISTANT)
শূন্যপদ- ৪ টি (এক্ষেত্রে উল্লেখিত পদের মধ্যে একটি তপশিলি জাতীর এবং একটি পদ তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত।)
বয়সসীমা- আবেদনকারীর বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন- ২২,৭০০ থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত ।
শিক্ষাগত যোগ্যতা-
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্বীকৃতশিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় স্নাতক/ উচ্চ মাধ্যমিক হতে হবে। পাসাপাশি রসায়ন গবেষণাগারে কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে।
আবেদন ফী-
উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে ১৬০ টাকা আবেদন ফী জমা করতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের আবেদন ফী জমা করার প্রয়োজন নেই।
নিয়োগ পদ্ধতি---
নিয়োগের ক্ষেত্রে সর্ব প্রথমে আবেদনপত্র প্রাথমিক ভাবে বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউয়ে উত্তীর্ণ হওয়ার পর শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থীর জমা করা ডকুমেন্টস ভেরিফিকেশনের পর চূড়ান্ত প্রার্থী তলিকা তৈরি করা হবে।
উল্লেখিত পদে আবেদনের শেষ তারিখ - 11/11/2022
written by - Somnath Pal.
Official Website : Click Here
Official Notice : Click Here
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- #JOB #WB JOB #RECRUITMENT #FORENSIC #SCIENCE #LABRATORY #PSC

.jpg)