Banking Recruitment- 2022, দেশের ব্যাঙ্ক গুলিতে প্রচুর কর্মী নিয়োগ, আবেদন করুন এখনই, রইল বিস্তারিত

বিগত দু বছর যাবত সরকারী চাকরির বাজার বেশ শোচনীয়। বিগত দু’বছরের আর্থিক খরা কাটিয়ে  চলতি বছরের শুরু থেকে সরকারী চাকরির বাজারের চাহিদা বাড়ছে দিনের পর দিন। বাজারের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে  রাজ্য কিংবা দেশের একাধিক সরকারী সংস্থা পরপর চাকরির বিজ্ঞাপন বাজারে নিয়ে আসছে চাকরি প্রার্থীদের জন্য। এবার ব্যাঙ্কে (BANK JOB)চাকরি করার সুবর্ণ সুযোগ। তাও আবার দেশের একাধিক রাস্ট্রায়ত্ব ব্যাঙ্কে (CLERK) ক্লার্ক হিসাবে সরাসরি নিয়োগ। দিন কয়েক আগে দেশের একাধিক রাস্ট্রায়ত্ব ব্যাঙ্কের পশ্চিমবঙ্গ শাখার তরফ থেকে সম্মিলিত ভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক – দুই হাজার নয় সরাসরি ৬ হাজার ক্লার্ক নিয়োগ করবে দেশের একাধিক( RECRUITMENT) ব্যাঙ্ক। তবে চাকরি হবে এ রাজ্যেই। রাজ্যের যেকোনো প্রান্তের পুরুষ- মহিলা এই আবেদন করতে পারবেন। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক ওই বিজ্ঞাপনের যাবতীয় খুঁটিনাটি ---



তথ্যের প্রথমেই নিয়োগকারী ব্যাঙ্ক গুলির নাম নিম্নে দেওয়া হল-

ব্যাঙ্ক অফ বারোদা,

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, 

কানাড়া ব্যাংক,

ইন্ডিয়ান ব্যাঙ্ক, 

ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, 

ইউকো ব্যাংক ইত্যাদি ।


নিয়োগ পদ্ধতি :  

লিখিত পরীক্ষা ও শিক্ষাগত যোগ্যতার মুল্যয়নের ওপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে। রাজ্যের যেকোনো জেলার সদর শহরে পরীক্ষা কেন্দ্রের মধ্যে প্রার্থীকেই তার উপযুক্ত পরীক্ষা কেন্দ্র পছন্দ বা চয়েস করতে হবে আবেদনের ফর্ম ফিলাপের সময়।  


পদের নাম –  আই টি অফিসার (I.T. OFFICER) 

শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে ইঞ্জিনিয়ারিং/ তথ্য প্রযুক্তি/ অথবা কম্পিউটার সায়েন্স/ ইলেক্ট্রনিক্স টেলিকমিউনিকেশন বিষয়ে অভিজ্ঞ, দক্ষ এবং ডিগ্রিধারী হতে হবে। 


পদের নাম - এগ্রিকালচারাল ফিল্ড অফিসার (AGRICULTURAL FIELD OFFICER)

শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে এগ্রিকালচার/হর্টিকালচার/অ্যানিম্যাল হাসবেন্ডারি/ ভেটেনারি/ডেয়ারি সায়েন্স/ ফিসারি সায়েন্স/ বিসনেস ম্যানেজমেন্ট/ বায়ো টেকনোলোজি বিষয়ে অভিজ্ঞ, দক্ষ এবং ডিগ্রিধারী হতে হবে। 


পদের নাম - রাজভাষা আধিকারিক (RAJBHASA ADHIKARIK)

শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদনকারীকে হিন্দি/ ইংরাজি ভাষায় স্নাতকোত্তর হতে হবে। 


পদের নাম - ল' অফিসার (LAW OFFICER)

শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদনকারীকে আইন বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। 


পদের নাম - এইচ আর/ পার্সোনেল আধিকারিক (HR/PERSONNNEL OFFICER)

শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে পার্সনেল ম্যানেজমেন্ট/ ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট / এইচ আর/ সোশ্যাল ওয়ার্ক বিষয়ে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে। 


পদের নাম - মার্কেটিং অফিসার (MARKETING OFFICER)

শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদকারীকে স্নাতক ডিগ্রীর পাশাপাশি মার্কেটিং/ এম বি এ বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে।  


বয়স সীমা -

উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২০থেকে ৩০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের জন্য আবেদনকারী প্রার্থীরা উপযুক্ত বয়সের ছাড় পাবেন। 


কাজের ধরণ- 

ব্যাঙ্কিং সেক্টর বা ব্যাঙ্কের (bank job) যাবতীয় কাজ করতে হবে। তবে ওই কাজের মান হবে গ্রুপ সি লেভেলের।


শূন্য পদের সংখ্যা- 

এই নিয়োগে মোট শূন্য পদের সংখ্যা প্রকাশিত বিজ্ঞাপনে ঘোষিত না হলেও উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে কয়েকশ কর্মী নিয়োগ করা হবে বলে সুত্রে খবর। 


এবার জেনে নেব কীভাবে আবেদন করতে হবে---

এ ক্ষেত্রে চাকরি প্রার্থীকে আবেদন করতে হবে অনলাইনে

প্রথমে আবেদনকারীকে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে (www.ibps.in) এ ঢুকতে হবে

তারপর নিজের ইমেল (mail id) আইডি ও পাশ ওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন  করে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে

ফর্ম ডাউন লোড হয়ে গেলে যাবতীয় তথ্য খুঁটিয়ে পড়ে নিয়ে একে একে ফর্মের নির্দিষ্ট জায়গায় প্রয়োজনীয় তথ্য দিতে হবে। 

এবার ফর্মে দেওয়া তথ্যের  স্বপক্ষে ওই আবেদনকারী প্রার্থীকে প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথি আপলোড করতে হবে পরপর

সবশেষে নিজের নাম সই করে তা স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করে আবেদন ফর্ম সাবমিট করতে হবে।


অনলাইনে ফর্ম ফিলাপের সময় আবেদনকারী প্রার্থীকে যে নথি গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে সেগুলি হল---

১. প্রার্থীর ভোটার কার্ড এবং আঁধার কার্ড

২. জাতিগত সংশাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট

৩. বর্তমান সময়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি

৪. শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট ও সার্টিফিকেট 

৫. বয়সের প্রমান পত্র হিসাবে প্রার্থীর জন্ম সংশাপত্র বাঁ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

এ ছাড়াও ফর্ম ফিলাপের সময় প্রার্থীকে অবশ্যই তার বুড়ো আঙুলের ছাপ এবং নিজের সই স্ক্যান করে তা ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে। 


সম্পূর্ণ এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ চলতি মাসের ২১ তারিখ মধ্যরাত পর্যন্ত। আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনে। আরও বিস্তারিত জানতে  (http://cgrs.ibps.in) ওয়েব সাইটে  ক্লিক করুন  

(last date of application- 21/11/2022)

জানুয়ারি মাস থেকে বেতন বন্ধ হবে রাজ্য সরকারি কর্মীদের, শুভেন্দুর কথায় শঙ্কিত সরকারি কর্মীরা-  WB Employee Salary

written by - Somnath Pal. 


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG- #OFFICIAL JOB #BANK #RECRUITMENT # EMPLOYMENT