শিক্ষক ও অফিস স্টাফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, চটপট আবেদন করুন- WB Job Requitment 2022

  বেকার যুবক- যুবতীদের কর্মদ্যোগী করে তোলার পাশাপাশি চাকরির বাজারে কর্ম উপযোগী করে তুলতে সরকারের পাশাপাশি দেশের একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মারফৎ রয়েছে উপযুক্ত ট্রেডে প্রশিক্ষণ বা শিক্ষানবিশ হওয়ার সুযোগ। এ বিষয়ে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে নামটি তালিকার প্রথমেই রয়েছে সেটি অবশ্যই রামকৃষ্ণ (RAMKRISHNA MISSION)মিশন শিক্ষা ও সেবা প্রতিষ্ঠান। বিগত কয়েক দশক ধরে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের অক্লান্ত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি দেশের ও দশের মধ্যে বিভিন্ন বিষয় এবং ট্রেডে প্রশিক্ষণের ক্ষেত্রে উঠে এসেছে তালিকার একেবারে শীর্ষে। প্রতিবছর নিয়ম করে রামকৃষ্ণ সেবা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া কয়েক হাজার ছাত্র -ছাত্রী দেশের অথবা বিদেশের মাটিতে সুনামের সঙ্গে কাজ করে চলেছে। এ বিষয়ে যে বিষয়টি সবচাইতে গুরুত্বপূর্ণ সেটি হল রামকৃষ্ণ মিশন শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন দক্ষ শিক্ষক। যাঁদের আন্তরিক ও নিরলস প্রচেষ্টায় যে এই অসাধ্য সাধন হয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। 



এবার রামকৃষ্ণ মিশন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক(TEACHER)  এবং (NON- TEACHER) অশিক্ষক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। বেকার, মেধাবী  যুবক- যুবতীদের কাছে এই নিয়োগ স্বভাবতই যে খুশির খবর তা বলাই বাহুল্য। 


গত কয়েকদিন আগে রামকৃষ্ণ মিশন শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানের অন্যতম শাখা পুরুলিয়া (PURULIA RAMKRISHNA MISSION) রামকৃষ্ণ মিশন শিক্ষা প্রতিষ্ঠান মারফৎ বিভিন্ন বিষয় তথা ট্রেডে শিক্ষক এবং প্রতিষ্ঠানের কর্ম কাণ্ড ভালো এবং সুদৃঢ় ভাবে পরিচালনার জন্য অশিক্ষক কর্মী  নিয়োগের(RECRUIMENT) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্য তথা দেশের বেকার যুবক -যুবতীদের উপযুক্ত ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকলেই কর্মপ্রার্থীরা উপযুক্ত ট্রেডে শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সরাসরি রামকৃষ্ণ মিশন শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানের পুরুলিয়া শাখায়। তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক প্রকাশিত ওই বিজ্ঞপ্তির যাবতীয় তথ্যদি সম্পর্কে। 



পুরুলিয়া রামকৃষ্ণ মিশন শিক্ষা প্রতিষ্ঠান মারফৎ প্রকাশিত কর্মী নিয়োগের ওই বিজ্ঞপ্তি অনুসারে,

এক্ষেত্রে মোট ছ'টি পদের মধ্যে একাধিক বিষয় বা ট্রেডের ক্ষেত্রে সরাসরি শিক্ষক পদে ৫ টি  এবং ১ টি অশিক্ষক কর্মী পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। 


এবার জেনে নেওয়া যাক কোন কোন ট্রেড বা বিষয়ে শিক্ষক পদের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে :  

পদের নাম- কম্পিউটার সায়েন্স (COMPUTER SCIENCE) 

শূন্যপদ ১ টি

শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদনকারীকে কম্পিউটার সায়েন্স এবং বি এড -এ স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 


পদের নাম- ওয়ার্ক এডুকেশন (WORK EDUCATION )

শূন্যপদ- ১ টি (পদটি ওবিসি প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে)

শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে । 


পদের নাম- ফিজিক্যাল সায়েন্স (PHYSICAL SCIENCE)

শূন্যপদ- ১ টি 

শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদনকারীকে বিজ্ঞান শাখায় স্নাতক হতে হবে, পাশাপাশি বি এড /সমতুল পাশ হতে হবে। 


পদের নাম- ভূগোল বিষয়ে শিক্ষক (GEOGRAPHY )

শূন্যপদ- ১ টি 

শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদনকারীকে ভূগোল বিষয়ে স্নাতক তৎসহ বি এড পাশ হতে হবে । 


পদের নাম- হিন্দি বিষয়ে শিক্ষক (HINDI)

শূন্য পদ- ১ টি  

শিক্ষাগত যোগ্যতা -  এক্ষেত্রে আবেদনকারীকে হিন্দি বিষয়ে স্নাতক তৎসহ বি এড পাশ হতে হবে । 


পদের নাম - ল্যাবরেটরি অ্যটেন্ড্যান্ট (LAB - ATTENDANT)

শূন্যপদ- ১ টি  

শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদনকারীকে অষ্টম শ্রেনি পাশ হতে হবে। 


আবেদন পদ্ধতি---

আবেদনের ক্ষেত্রে রামকৃষ্ণ মিশনের ওয়েব সাইটে (www.rkmvpurulia.in) গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করে ওই ফর্মের যাবতীয় কলম গুলি পূরণ করে আবেদনপত্রটি ডাক যোগে অথবা সরাসরি প্রার্থীকে জমা করতে হবে নিম্ন লিখিত ঠিকানায়

To The Incharge, Ramakrishna Mission Vidyapith, Vivekananda Nagar, Purulia. Pin No.- 723147 

আবেদন ফী -

উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদননকারী প্রার্থীদের অসংরক্ষিত আসনের ক্ষেত্রে ৫০০ টাকা, সংরক্ষিত আসনের ক্ষেত্রে ৪০০ টাকা এবং শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষমদের ক্ষেত্রে ৩০০ টাকা আবেদন ফী জমা করতে হবে । 


প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথি---

আবেদন পত্রের সঙ্গে আবেদনকারী প্রার্থীকে তার বয়সের প্রমান পত্র,জাতিগত শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র, প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতার প্রমান পত্র, সাম্প্রতিক সময়ের দুটি পাসপোর্ট সাইজের ছবি, এবং স্ট্যাম্প সহযোগে দুটি খাম পাঠাতে হবে। 


আবেদন পত্র জমা করার শেষ সময় সীমা ১৬ই সেপ্টেম্বর ২০২২ অর্থাৎ 16/11/2022 

written by - Somnath Pal. 

Official Teacher Recruitment : Download 

Official Notice For Staff : Download 


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG- #RAMKRISHNA MISSION #RECRUITMENT #TEACHER #NONE TEACHER #PURULIA