নয়াদিল্লী : ইতিমধ্যেই অগ্নিবীর (AGNIVEER) প্রকল্প ঘিরে হিংসাত্মক আন্দোলন দেখেছে গোটা দেশ। তাতে অবশ্য কর্ণপাত করতে রাজী নয় কেন্দ্রের মোদী সরকার। এ বিষয়ে কেন্দ্র সরকারের যুক্তি এই প্রকল্পের আওতায় প্রতি বছর গোটা দেশে ১০ লক্ষ বেকারের কর্ম সংস্থানের লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে। এরই মধ্যে সাম্প্রতিক গোটা দেশ জুড়ে দীপাবলির প্রাক মুহূর্তে রোজগার (ROJGAR MELA)মেলার সুচনা করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি চলতি অক্টোবর মাসের ২২ তারিখ দেশের ৭৫ হাজার বেকার যুবক- যুবতীর হাতে সরাসরি নিয়োগ পত্র তুলে দিয়েছেন প্রধান মন্ত্রী। শুধুই কি নিয়োগপত্র পাশাপাশি ওই চাকরি প্রার্থীদের ভিডিও কলে বার্তাও পাঠিয়েছেন তিনি। তবে প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সূক্ষ্ম রাজনীতির মোড়কে মুড়িয়েছেন দেশের একাধিক বিরোধী রাজনৈতিক দল গুলি। তাদের পাল্টা যুক্তি ২০২৪ নির্বাচন কে সামনে রেখে এখন থেকেই কর্মসংস্থানের ধ্বজা উড়িয়ে রাজনীতি শুরু করেছে কেন্দ্রের মোদী সরকার। তবে বিরোধীদের কোনও কিছুকেই গুরুত্ব দিতে নারাজ সরকার।
আরও একধাপ এগিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিষয়ে এক বিশেষ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রের মোদী সরকার। সব কিছু ঠিক ঠাক থাকলে সংসদের আসন্ন অধিবেশনে কেন্দ্র সরকারের এই বিশেষ পদক্ষেপ বিষয়ে বিল পেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে গোটা দেশের কেন্দ্র সরকারি কর্মী মহলে এক গভীর সংশয়ের সৃষ্টি হয়েছে। যদি শেষ পর্যন্ত সিদ্ধান্ত টি কেন্দ্র সরকার কার্যকর করতে সমর্থ হয় তাহলে এক লব্ধে বিপদে পড়তে পারেন দেশের কয়েক লক্ষ সরকারি কর্মী।
এবিষয়ে কেন্দ্র সরকারের বিশেষ সুত্র মারফৎ জানা গিয়েছে, আগামীতে সরকারি কর্মচারীদের পেনশন- গ্র্যাচুইটি (PENSION & GRATUITY ) বন্ধ করে দেওয়া হতে পারে। আসলে সরকারি চাকরি সুখের চাকরি বলা হয়, মুলত পেনশন ও গ্রাচুইটির জন্য। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়েছে, চাকরি চলাকালীন কর্তব্যে অবহেলা বা কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে সেই সমস্ত কর্মচারীদের অবসরকালীন পেনশন গ্রাচুইটি দেওয়া হবে না। সংসদের আসন্ন অধিবেশনে কেন্দ্র সরকারের এই বিশেষ পদক্ষেপ বিষয়ে বিল পেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই ঘটনায় ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে দেশের কয়েক লক্ষ সরকারি কর্মী মহলে।
এই শীতে মাত্র 10-15 হাজারে শুরু করুন এই ব্যবসা গুলি, আর মাসে আয় করুন হাজার হাজার-New Business Idea
এবার আরও এক ধাপ এগিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশন বৃদ্ধির বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ সরকার । সুদীর্ঘ কাল ধরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাদের পেনশন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে। শেষ পর্যন্ত কর্মীদের দাবি মতো কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পেনশন বৃদ্ধির আবেদন এক লব্ধে খারিজ করে দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক । বর্তমানে কর্মীরা তাদের অবসর কালীন ভাতা বাবদ তাদের প্রভিডেন্ট ফান্ডে ১০০০ টাকা পেয়ে থাকেন। সেই টাকা বৃদ্ধি করে ২০০০ টাকা করার দাবি করা হয় । এ বিষয়ে সরকারি কর্মীদের দাবি মতো তাদের আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে আবেদন জানায়। তবে এ বিষয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের ওই আবেদনে অসহমত পোষণ করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক । ফল স্বরুপ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত মতো প্রভিডেন্ট ফান্ডে টাকা বৃদ্ধির বিষয় টি আপাতত বিশবাঁও জলে গেল বলে মনে করছে ওয়াকিবহল মহল ।
written by - Somnath Pal .
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - #PENSION #PROVIDENT FUND #ACCOUNT #FINANCE #LABOUR

.jpg)