সরকারি দফতর হোক কিংবা প্রকল্প। চাকরি এখন হাতের মুঠোয়। অবশ্য তার জন্য থাকতে হবে উপযুক্ত যোগ্যতা । বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের চাকরির সুযোগ। এবার ক্লার্ক পদে কর্মী নিয়োগ করতে চলছে ভারত সরকারের উচ্চ শিক্ষা দফতর। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এ ক্ষেত্রে উল্লখিত পদের আবেদনের ক্ষেত্রে দেশের যেকোনো প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে উচ্চ শিক্ষা দফতরের পূর্বাঞ্চলীয় শাখার অফিসে। তাহলে আসুন চটপট জেনে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য সম্পর্কে ।
প্রথমেই আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে :
আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে সর্ব প্রথমে সংশ্লিষ্ট দফতরের ওয়েব (www.bopter.gov.in )সাইটে গিয়ে নিজের নাম ও পাশ ওয়ার্ড দিয়ে আবেদন ফর্ম টি ডাউন লোড করে নিতে হবে। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। পাশাপাশি ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আবেদনকারী প্রার্থীর একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। সবশেষে নিজের সই স্ক্যান করে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে আবেদন পত্র টি সাবমিট করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে তার যাবতীয় ডকুমেন্টস যেমন- আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র, বয়সের প্রমান পত্র , শারীরিক মাপজোকের প্রমান পত্র , জাতিগত সংশাপত্র, প্রার্থীর সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইত্যাদি সঙ্গে রাখতে হবে।
বয়স সীমা :
আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন :
এই চাকরির ক্ষেত্রে বেতন দেওয়া হবে কেন্দ্র সরকারের বেতন পরিকাঠামো অনুযায়ী। যেমন শুরুতেই বেসিক পে দেওয়া হবে ১৯,৯০০ টাকা এবং সর্বোচ্চ বেতন দেওয়া হবে ৬৩,২০০ টাকা ।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন www.bopter.gov.in
সব শেষে জেনে নেওয়া যাক শূন্যপদ সম্পর্কে :
পদের নাম - লোয়ার ডিভিশন ক্লার্ক (LOWER DIVISION CLERK )
শূন্যপদ - ১ টি
শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। পাশাপাশি হিন্দি অথবা ইংরাজিতে কম্পিউটারে মিনিটে ৩০/৩৫ টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে।
অষ্টম পাশে জেলা ভিত্তিক গ্রুপ-ডি কর্মী নিয়োগ ,আবেদন করুন এখনই- WB Group D Recruitment
উল্লেখিত পদে আবেদনের শেষ তারিখ 22/11/2022
Official Notice : Download
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- #HRD #HUMAN RESOURCE #RECRUIT #GOVT JOB #JOB NEWS

.jpg)