এমনিতে গত কয়েক মাস যাবত স্কুল সার্ভিস আর প্রাইমারী শিক্ষা সংসদের সীমাহীন দুর্নীতির জেরে উচ্চ আদালতের রায়ে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। সাম্প্রতিক কালে সরকারি চাকরির ভাঁড়ার শুন্য দেখে বেসরকারি চাকরির বাজারেই ঝুঁকছে চাকরি প্রার্থীরা। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারও হাল ছাড়তে নারাজ। সাধ্যমতো রাজ্যের বেকার যুবক- যুবতীদের কর্মসংস্থান করে দিতে বদ্ধ পরিকর মমতা বন্দ্যোপাধ্যায়- এর তৃণমূল সরকার। সেই লক্ষ্যে রাজ্যের কয়েক কোটি বেকার যুবক –যুবতীকে কীভাবে কর্মসংস্থানের (recruitment) দিশা দেখানো যায় তারই আপ্রান মরিয়া চেষ্টা চালাচ্ছে বর্তমান রাজ্য সরকার। সেই লক্ষ্যে পরিস্থিতি বেগতিক বুঝেও রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতরে অল্প সংখ্যক কর্মী(employment) নিয়োগ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমেই জারি রয়েছে সরকারি প্রচেষ্টা।
রাজ্য সরকারের একাদিক দফতরে কর্মী নিয়োগে বর্তমান চাকরির বাজারে এ রাজ্যের বেকার যুবক যুবতীরা কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছে তা বলাই বাহুল্য। বেকার কর্ম প্রার্থীদের কাছে আবার সু-খবর। আবার নিয়োগের খবর। এবার কর্মী নিয়োগ করা হবে রাজ্য তথ্য সংস্কৃতি দফতরে (INFORMATION AND CULTURAL DEPARTMENT ) । এই নিয়োগে আবেদন করতে পারবেন রাজ্যের যেকোনো প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। রাজ্য তথ্য সংস্কৃতি দফতর এবং রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্ন মারফৎ সম্প্রতি কর্মী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, সহ শূন্য পদ সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য তুলে ধরা হয়েছে। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য।
প্রথমেই আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে ---
রাজ্য তথ্য সংস্কৃতি দফতর সুত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই এ রাজ্যের বাসিন্দা হতে হবে
২. এক্ষেত্রে শুধুমাত্র অফলাইনেই আবেদনের সুযোগ পাবেন কর্ম প্রার্থীরা।
৩. প্রথমে সংশ্লিষ্ট ওয়েব (www.egiyebangla.gov.in ) থেকে প্রথমে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে।
৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
নিজের নাম
জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স
বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা
শিক্ষাগত যোগ্যতা
প্রাসঙ্গিক বিষয়ে যদি প্রার্থীর অভিজ্ঞতা থাকে তা উল্লেখ করতে হবে।
এরপর আবেদন পত্রটি খাম বন্দী করে সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে ।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা - To The Department of Information &Cultural Affairs ,Nabanna , (9th floor), H.R.B.C. Building ,325 Sarat Chaterjee Road , Mandirtala , Shibpur , Howrah - 711102
বয়স সীমা ---
আবেদনকারীর বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে
প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথি ---
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান
নিয়োগ পদ্ধতি-
নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য । সব শেষে প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ।
এবার আসি শূন্য পদ সম্পর্কে ---
পদের নাম - আপার ডিভিশন ক্লার্ক (UPER DIVISION CLERK )
শূন্যপদ - ৪ টি
মাসিক বেতন - ১২,০০০ টাকা
যোগ্যতা - এক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
পদের নাম - ক্লার্ক কাম ক্যাশিয়ার (CLERK CUM CASHER )
শূন্যপদ - ৫ টি
মাসিক বেতন - ১০,০০০ টাকা
যোগ্যতা - এক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
শুধু মাধ্যমিক পাশে জেলা ভিত্তিক স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করুন এক্ষুনি-WB Govt Health Job
কাজের ধরণ- পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দফতরের অধীনে রাজ্যের একাধিক জেলায় কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক এবং একমাত্র রাজ্য সরকারের অবসর প্রাপ্ত সরকারি কর্মীদের জন্যই উল্লেখিত পদ গুলি সংরক্ষিত ।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন www.egiyebangla.gov.in - এ
বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন করতে হবে ।
Official Notice : Download
চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খবর পেতে সর্বদা - সর্বত্র চোখ রাখুন আমাদের bongodhara.com - এ
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- #WB JOB #GOVT JOB #INFORMATION AND CULTURE #CLERK

.jpg)