ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। শিক্ষা থেকে স্বাস্থ্য গত দু'বছর যাবত আর্থিক খরা কাটিয়ে ফের বেকার যুবক -যুবতীদের কর্মসংস্থানে জোর দিয়েছে রাজ্য সরকার। এবার রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে এবং জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে জেলা ভিত্তিক আশা(asha kormi) কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের স্বাস্থ্য ও( health and family welfare) পরিবার কল্যাণ দফতর এবং সংশ্লিষ্ট জেলা মারফৎ আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে জাতীয় স্বাস্থ্য(NHM) মিশনের আওতায়। এমনকি নিযুক্ত হওয়া কর্মীদের কাজ করতে হবে জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মসূচীর নিয়ম মাফিক। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক শুন্য পদের সংখ্যা সহ আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ - 1160/SC (ASHA) Dated - 21/11/2022
প্রথমে আসি আবেদন পদ্ধতিতে---
রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর সুত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে
২. এক্ষেত্রে শুধুমাত্র অফলাইনেই আবেদনের সুযোগ পাবেন কর্ম প্রার্থীরা।
৩. প্রথমে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েব (www.wbhealth.gov.in ) অথবা (www.bankura.gov.in ) সাইট থেকে প্রথমে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে।
৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
নিজের নাম
জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স
বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা
শিক্ষাগত যোগ্যতা
প্রাসঙ্গিক বিষয়ে যদি প্রার্থীর অভিজ্ঞতা থাকে তা উল্লেখ করতে হবে।
এরপর আবেদন পত্রটি খাম বন্দী করে সংশ্লিষ্ট জেলার আধিকারিকের দফতরে পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে ।
বয়স সীমা ---
আবেদনকারীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে এ ক্ষেত্রে তপশিলি জাতী কিংবা তপশিলি উপজাতী এবং ও বিসি ক্যাটাগরির প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । তবে সকল ক্ষেত্রে বয়সের পরিমাপ ০১- ০১ - ২০২২ এর হিসাবে করে নিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথি ---
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান
নিয়োগ পদ্ধতি-
নিয়োগের ক্ষেত্রে প্রথমে দেখা হবে প্রার্থীর শিক্ষা গত যোগ্যতা । তারপর হবে লিখিত পরীক্ষা । এরপর সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য । সব শেষে প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ।
এবার আসি শূন্য পদ সম্পর্কে ---
পদের নাম - ব্লক প্রোগ্রাম কো- অর্ডিনেটর (BLOCK PROGRAMME CO- ORDINATOR )
শুন্য পদের সংখ্যা- ৮ টি (উল্লেখিত পদের মধ্যে দুটি সাধারণ , ৪ টি তপশিলি জাতী , একটি তপশিলি জাতী এবং একটি ও বিসি প্রার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে )
শিক্ষাগত যোগ্যতা - এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত একটি বিষয়ে মাস্টার ডিগ্রিধারী হতে হবে । সোশ্যাল সায়েন্স/ সোশিওলজি / সোশ্যাল অ্যানথ্রপলজি /সোশ্যাল ওয়ার্ক / অর্থনীতি/ এমবিএ । এছাড়াও যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে । পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । তৎসহ আশা কর্মী হিসাবে প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
কাজের ধরণ- জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যানের নিয়ম মাফিক স্থানীয় গ্রাম পঞ্চায়েতের হেলথ সাব সেন্টারে কাজ করতে হবে।
তবে উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকের অধীনে গ্রাম পঞ্চায়েতের হেলথ সাব সেন্টার গুলিতে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা - To The SDO, Bankura Sadar, P.O+ P.S - Bankura, Dist -Bankura , Pin - 722101 .
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন www.wbhealth.gov.in অথবা www.bankura.gov.in - এ
আবেদনের শেষ তারিখ 12/12/2022
Official Notice : Download
পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের সরকারি চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খবর পেতে সর্বদা - সর্বত্র চোখ রাখুন আমাদের bongodhara.com - এ
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG- #WB JOB #GOVT JOB #HEALTH JOB #ASHA KORMI

.jpg)