রেশন কার্ড থাকলে বিরাট খবর, না জানলে বন্ধ হবে রেশন পাওয়া,বিস্তারিত জানুন-Ration Card Update

নয়াদিল্লি : একেবারে করোনা পিরিয়ডের সময় থেকে আজ পর্যন্ত গোটা দেশের মানুষকে রেশনের মাধ্যমে বিনা মূল্যে খাদ্য সামগ্রী দিচ্ছে কেন্দ্র- রাজ্য দুই সরকার । এই তালিকায় রয়েছে চাল- গম -আটার মতো নিত্য প্রয়জনিয়খাধ্য সামগ্রী । ইতিমধ্যেই একধাপ এগিয়ে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশ বাসীকে রেশন ব্যবস্থার মাধ্যমে বিনামুল্যে খাধ্য সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী । তবে এ নিয়ে বিতর্কের অন্ত নেই । 



কিন্তু হাজার বিতর্কের মাঝেই এবার গোটা দেশ বাসীর জন্য এক দেশ এক রেশন কার্ড চালু করতে চলেছে কেন্দ সরকার । সব কিছু ঠিকঠাক থালে আগামী কয়েকমাসের মধ্যে গোটা দেশ ব্যাপি এই অত্যাধুনিক রেশনিং ব্যবস্থা চালু হবে বলে আশা প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় সরকারি তরফে । অর্থাৎ এই ব্যবস্থা চালু হলে দেশের যেকোনো রেশন গ্রাহক তার রেশন কার্ডের মাধ্যমে দেশের যে কোনও প্রান্ত থেকে তার প্রাপ্য খাদ্য সামগ্রী পাবেন খুব সহজেই । 


তবে এর জন্য রেশন গ্রাহক বা রেশন কার্ড হোল্ডার কে তার আঁধার কার্ডটি আপডেট করে তা রেশন কার্ডের সঙ্গে যুক্ত অর্থাৎ লিংক করতে হবে । তবেই রেশন গ্রাহক তার আপডেট আঁধার কার্ডের মাধ্যমে দেশের যে কোনও প্রান্ত থেকে রেশনের খাদ্য সামগ্রী পাবেন । পাশাপাশি এই ব্যবস্থার মধ্যমে রেশন ব্যবস্থায় কারচুপিও সহজেই সরকারের কাছে পৌঁছে যাবে বলে আশা করছেন কেন্দ্রিয়খাদ্য মন্ত্রক । কারণ ইতিমধ্যেই গোটা দেশ ব্যাপি রেশন ব্যবস্থায় ব্যাপক কারচুপির পাশাপাশি কয়েক লক্ষ ভুয়ো রেশন কার্ডকে বাদ দেওয়া হয়েছে সরকারি তরফে । এই ব্যবস্থার মাধ্যমে গোটা দেশের রেশন গ্রাহকদের বিশেষ সুবিধা মিলবে বলবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা ।  


প্রসঙ্গত , ফোনের সিম কার্ড থেকে শুরু করে ব্যাঙ্কের যাবতীয় কাজ এমনকি রেশন ব্যবস্থা, সবেতেই প্রয়োজন আঁধার(AADHAR CARD) কার্ডের। মোট কথা গোটা ভারতবাসীর দৈনন্দিন জীবনের সঙ্গে একেবারে অতপ্রত ভাবে জড়িয়ে রয়েছে আঁধার কার্ড। পরিচিতির ক্ষেত্রে গোটা ভারতবর্ষের মানুষকে এক সুতোয় গাঁথতে বেশ কয়েক বছর আগে চালু করা হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন (UIDAI) অথরিটি অব ইন্ডিয়ার উদ্যোগে আঁধার কার্ড এর মতো অত্যাধুনিক পরিচিতি পত্র। 

তরুনের স্বপ্ন' প্রকল্পে পড়ুয়াদের 10 হাজার টাকা দেওয়ার ঘোষণা মমতার, এক্ষুনি আবেদন করুন-WB Govt Prakalpo

কিন্তু শুধু মাত্র আঁধার কার্ড থাকলেই হবেনা তা কয়েক বছর অন্তর আপডেট করতে হবে। কারণ গোটা পৃথিবীর আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে মানুষের দৈনন্দিন জীবনও পরিবর্তনশীল। আসলে আঁধার পরিচিত্র পত্র বলে কথা। তাই প্রতিনিয়ত পরিবর্তনশীল জীবন জিবিকার সঙ্গে আঁধার কার্ড আপডেটও জরুরি। সেই কথা মাথায় রেখে সময়ের সাথে সাথে দেশের প্রতিটি নাগরিকের জীবনের আপডেট খতিয়ান নিজের কাছে রেখে দিতে বদ্ধ পরিকর সরকার। 


তবে সরকারি সিদ্ধান্ত যাই হোক না কেন আঁধার কার্ড আপডেট প্রতিটি ভারতবাসীর(INDIAN CITIZEN) জন্য শ্রেয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।  কারণ প্রতি মুহূর্তে আপডেট না থাকলে ব্যাঙ্কের কাজ থেকে শুরু করে রেশন এমনকি সরকারি বিভিন্ন প্রকল্প থেকেই বঞ্চিত হতে পারেন গ্রাহকরা। 


written by - Somnat Pal . 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG - #RATION #AADHAR CARD #MODI #ONE NATION ONE RATION CARD