রাজ্য অর্থ দফতরে কর্মী নিয়োগ , মাসিক বেতন লাখ টাকা , চটপট আবেদন করুন-WB Govt Job 2022

বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর।  এবার  কর্মী (RECRUIT))নিয়োগ হতে চলছে রাজ্য সরকারের অর্থ  দফতরে । তবে এর জন্য প্রার্থীর উপযুক্ত যোগ্যতা থাকতে হবে । সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক (PSC) সার্ভিস কমিশনের তরফ থেকে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে  কোনও প্রান্তের বেকার কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে আধিকারিক পদে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরে । আবেদন সহ প্রকাশিত বিজ্ঞাপনের যাবতীয় তথ্য জানতে চটপট দেখে নিন নিম্ন লিখিত প্রতিবেদনটি। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর  Memo No- 10/2022




পাবলিক সার্ভিস কমিশন মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিযুক্ত হওয়া কর্মীকে কাজ করতে হবে রাজ্য সরকারের অর্থ দফতরে আধিকারিক হিসাবে  । এক্ষেত্রে বেতন বেশ আকর্ষণীয়। এই বেতনের সঙ্গে বেসিক পে এবং ডি এ সহ যাবতীয় আর্থিক সুযোগ সুবিধা প্রদান করা হবে। 


প্রথমেই আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে ---

এক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে আবেদন কারীকে পাবলিক সার্ভিস কমিশনের যথাযোগ্য ওয়েব  (https://wbpsc.gov.in) সাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের জন্য আবেদনকারীকে প্রথমে সংশ্লিষ্ট ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করতে হবে । তারপর  নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে যেমন, প্রার্থীর নাম, পিতার নাম, বয়স , শিক্ষাগত যোগ্যতা, জাতিগত সংশাপত্র, প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার পাশাপাশি ইমেল আইডি, ফোন নম্বর উল্লেখ যেমন উল্লেখ করতে হবে তেমনি আবেদনকারীকে নিজের সাম্প্রতিক সময়ের ছবি আপলোড করতে হবে নির্দিষ্ট স্থানে। সব শেষে নিজের সই স্ক্যান এবং আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে।  

নিয়োগ পদ্ধতি---

নিয়োগের ক্ষেত্রে সর্ব প্রথমে আবেদনপত্র প্রাথমিক ভাবে বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীদের ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । তারপর দিতে হবে ইন্টারভিউ।  ইন্টারভিউয়ে উত্তীর্ণ হওয়ার পর পরীক্ষায় প্রাপ্ত নম্বর , শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতা এবং দক্ষতার ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থীর জমা করা ডকুমেন্টস ভেরিফিকেশনের পর চূড়ান্ত প্রার্থী তলিকা তৈরি করা হবে।

এক্ষেত্রে মোট ৪৫০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে । ইন্টার্ভিউয়ে থাকবে ৫০ নম্বর । লিখিত পরীক্ষার বিষয় - ইংরাজি, গণিত , হিসাব শাস্ত্র , সাধারণ জ্ঞান , ভূগোল, ভারতীয় সংবিধান , ইত্যাদি  

এবার আসা যাক শূন্য পদ সম্পর্কে ---

পদের নাম -  অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস  আধিকারিক (Officer - Audit & Account Service )

শূন্য পদ - এক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তিএ এখনও কিছু জানানো হয়নি । 

বয়সসীমা- 

আবেদনকারীর বয়স হতে হবে ৩৬ বছরের মধ্যে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।


মাসিক বেতন- ৫৬,১০০ থেকে ১,৪৪,৩০০ টাকা পর্যন্ত । 


শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি অর্থশাস্ত্র বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে ।

India Post Office Job :ভারতীয় ডাক বিভাগে প্রায় ৬০,০০০ হাজার কর্মী নিয়োগ, মাসিক বেতন আকর্ষণীয়  


উল্লেখিত পদে আবেদনের শেষ তারিখ - 15/12/ 2022   

আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন  (https://wbpsc.gov.in) -এ 

Official Notice : Download 

written by - Somnath Pal. 


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here


TAG- #JOB #WB JOB #RECRUITMENT #PSC #ACCOUNT #AUDIT