কলকাতা : চাকরিতে ধরা বাঁধা মাস মাইনা। তার থেকে বরং ঢের ভালো ব্যবসা। তাও যদি নিজের হয় তা হলে তো আর কথায় নেই। মনের মতো করে পসার জমাতে পারলেই আর চিন্তা নেই । তখন শুধু টাকা আর টাকা। তবে ক্ষতিও ব্যবসার আর এক অঙ্গ। আসলে গত দু বছর যাবত মহামারীর কারণে গোটা বিশ্বের অর্থনৈতিক হাল বেশ শোচনীয়। আর্থিক দৈনদশার কবলে পড়ে সরকারি কিংবা বেসরকারি চাকরির বাজারের অবস্থাও বেশ করুন। এই অবস্থায় গোটা বিশ্বের পাশাপাশি দেশের বেকার যুবক- যুবতীরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে ব্যাবসাকেই তাদের পছদের তালিকায় রেখেছেন সাম্প্রতিক সময়ে।
কিন্তু শধু পছন্দ হলেই তো হবে না । ব্যবসা করতে যেমন দরকার সঠিক পরিকল্পনা , উপযুক্ত শ্রম তেমনি দরকার পুঁজির। তার ওপর অর্থনৈতিক অস্বচ্ছলতার কোপে পড়ে অল্প পুঁজিতে ব্যবসা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়াটাও নেহাত চ্যালেঞ্জের বিষয়। এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ মতো এগলে স্বল্প পুঁজিতে ব্যবসা করে খুব অল্প দিনেই সাফল্যের সোপানে পোঁছানো সম্ভব।
তাই আজ আমরা বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আপনাদের সামনে এমন একটি স্বল্প পুঁজির লাভ (Small Capital Business ) জনক ব্যবসার কথা বলব যে ব্যবসা করলে যেকোনো বেকার যুবক -যুবতীরা সহজেই মাসে মাসে প্রচুর টাকা কামাতে পারবেন খুব সহজেই। তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক বিশেষজ্ঞরা স্বল্প পুঁজিতে ঠিক কোন ধরণের ব্যবসার কথা বলেছেন।
এ বিষয়ে বিশেষজ্ঞদের প্রথম বক্তব্য, প্রথমেই ব্যবসা শুরুর আগে যে বিষয়টির ওপর আপনাকে সবার আগে নজর দিতে হবে হল, বর্তমানে বাজারে কোন ধরণের জিনিসের চাহিদা রয়েছে প্রচুর পরিমানে। মোটের ওপর ক্রেতাদের চাহিদা অনুযায়ী ব্যবসা শুরু করলে উপযুক্ত বাজার সহজেই আপনার সামনে ধরা দেবে চট জলদি। তাতে আপনার ব্যবসার ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে যাবে একেবারে শুরু থেকে। পাশাপাশি মানুষের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসা শুরু করলে আপনার ব্যবসা চলবে গড়গড়িয়ে।
ঠিক যেমন স্বপ পুঁজির ব্যবসায় রয়েছে ষ্টেশনারী (Stationery Goods) দ্রব্যের ব্যবসা । মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা হলেই যেকোনো ব্যাক্তি এই ব্যবসা শুরু করতে পারেন সহজেই । কারণ সারা বছরই স্টেশনারি পণ্যের প্রচুর চাহিদা থাকে। তাই এই ব্যবসায় লাভের সম্ভাবনা থেকে যায়।
তবে এই ব্যবসা টির ক্ষেত্রে সবচেয়ে বড় ভুমিকা থাকে ব্যবসার স্থান বা ব্যবসা স্থল। যেমন এই ব্যবসাটির জন্য আদর্শ জায়গা হিসাবে স্কুল-কলেজের বাইরে স্টেশনারি দোকান বা ব্যবসা স্থল করলে তাতে বেচাকেনার ক্ষেত্রে প্রচুর কাস্টমার সহজেই তৈরি হবে । এক্ষেত্রে গ্রাহকের প্রয়োজনীয় দ্রব্য যেমন খাতা- ডাইরি, পেন-পেন্সিল -রাবার , নোটপ্যাড ইত্যাদি স্টেশনারি সামগ্রীর জন্য স্কুল-কলেজ বা কোনও শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ব্যবসা খুলতে পারেন । এছাড়ও বিবাহের কার্ড, উপহার কার্ডের মতো জিনিসগুলি বিক্রি করতে পারেন।
WB Bank Recruitment- পশ্চিমবঙ্গে বন্ধন ব্যাংকে প্রচুর নিয়োগ, মাসিক বেতন 24,000
এক্ষেত্রে একেবারে শুরুতে অর্থাৎ প্রথম অবস্থায় আপনাকে অল্প পুঁজিতে স্বল্প সংখ্যক দ্রব্য সাজিয়ে ব্যবসা করতে হবে । এভাবে চলতে থাকলে দিনের পর দিন গ্রাহকের চাহিদা মতো দ্রব্যের পসার সাজিয়ে খুব অল্প দিনেই আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে মাত্র কয়েক বছরের মধ্যেই । এর সঙ্গে আপনার ব্যবসার লাভের পরিমাণও বাড়বে কয়েক গুণ । তাই আর দেরি না করে এখনই পাকাপাকি সিদ্ধান্ত নিন । আর শুরু করুন অল্প পুঁজির ষ্টেশনারী দ্রব্যের ব্যবসা । সময়ের সাথে সাথে নিজেকে করে তুলুন একজন আদর্শ উদ্যোগী ।
written by - Somnath Pal .
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - #SMALL #CAPITAL #INVESTMENT #BUSINESS #NEW IDEA

.jpg)