দেশ তথা রাজ্যের পড়ুয়াদের পড়াশোনার খরচ জোগাতে সরকারি ভাবে চালু রয়েছে একাধিক স্কলারশিপ বা বৃত্তি প্রদানের ব্যবস্থা। এক্ষেত্রে অনেক স্বেচ্ছা সেবী সংস্থাও দুঃস্থ ছাত্র- ছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু তাই বলে অ্যামাজন (Amazon) । দুঃস্থ পড়ুয়াদের আর্থিক ভাবে সাহায্য করতে গোটা দেশ ব্যাপি চালু রয়েছে অ্যামাজন স্কলারশিপ। কি ভাবছেন ? বিশ্বাস হচ্ছে না তো । তবে এ ঘটনা একেবারে নিশ্চিত সত্য।
সারা দেশের দুঃস্থ মেধাবী পড়ুয়াদের জন্য প্রতিবছর নিয়ম করে স্কলারশিপ বা বৃত্তি দেয় অ্যামাজন (Amazon) । এই স্কলার শিপের নাম অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ার স্কলারশিপ (Amazon Future Engineer Scholarship )। মূলত পড়ুয়াদের পড়াশোনায় যাতে আর্থিক অনটনের কারণে কোনও বিঘ্ন না ঘটে সে জন্যই অ্যামাজনের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।
আসলে অনেক পড়ুয়ায় তাদের পারিবারিক আর্থিক দুরবস্থার কারণে উচ্চশিক্ষা লাভ করতে পারেন না। মূলত তাদের উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে সহায়তা করার জন্য এবং তারা যাতে পরবর্তীতে স্বনির্ভর হতে পারে তার জন্য অ্যামাজন ইন্টার ন্যাশেনালের পক্ষ থেকে এই বিশেষ আর্থিক সুবিধা প্রদানের ব্যবস্থা রয়েছে ।
এবার এক নজরে দেখে নেওয়া যাক অ্যামাজন স্কলারশিপের (Amazon Scholarship ) যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে :
১. Amazon Scholarship আসলে Amazon Future Engineer Scholarship নামে পরিচিত ।
২. এই স্কলারশিপ বা বৃত্তির মাধ্যমে কম্পিউটার সায়েন্স (Computer Science ) - ইঞ্জিনিয়ারিং (Engineering) এবং তথ্য প্রযুক্তি (Information & Technology) বা সংশ্লিষ্ট শাখায় BE / B.Tech কোর্সের প্রথম বর্ষে পাঠরত শিক্ষার্থীরা স্নাতক পর্যন্ত প্রতি বছর 40,000 টাকা করে বৃত্তি বা স্কলারশিপ এর সুযোগ পাবেন।
৩. এছাড়াও এই স্কলারশিপের মাধ্যমে অ্যামাজন নেটওয়ার্কিং এবং অ্যামাজন ইন্টার্নশিপের সুযোগ পাবেন পড়ুয়ারা ।
৪ . আবেদনকারী পড়ুয়াকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
৫. আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে ৩ লক্ষ টাকার মধ্যে।
৬. এই স্কলারশিপে (Scholarship ) প্রতি বছর ৪০,০০০ টাকা করে চার বছরে মোট ১,৬০,০০০ টাকা দেওয়া হয় ।
আবেদন পদ্ধতি -
এ ক্ষেত্রে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে, অফ লাইনে আবেদনের কোনও সুযোগ নেই। আবেদনকারী পড়ুয়াকে অ্যামাজনের নির্দিষ্ট ওয়েব সাইট https://www.buddy4study.com -এ গিয়ে আবেদন করতে হবে।
মাত্র 10-15 হাজারে শুরু করুন এই ব্যবসা, দেরি না করে এক্ষুনি শুরু করুন-New Business Idea
আবেদনের ক্ষেত্রে আবেদনকারী পড়ুয়াকে নিম্নলিখিত ডকুমেন্টসগুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে :
১. আবেদনকারী পড়ুয়ার বিগত বছরের পরীক্ষার মার্কশিট।
২. আধার কার্ড ।
৩. পাঠরত শ্রেণীতে ভর্তির রশিদ ।
৪. আবেদনাকারী পড়ুয়ার ব্যাঙ্কের পাশ বইয়ের যাবতীয় তথ্য ।
৫. আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয়ের প্রমান পত্র।
৬. আবেদনকারী পড়ুয়ার সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি, ইত্যাদি।
তাহলে আর দেরি না করে যদি উপযুক্ত যোগ্যতা থাকে তাহলে এখনই আবেদন করুন অ্যামাজন স্কলারশিপের জন্য
written by - Somnath Pal.
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - #AMAZON #SCHOLARSHIP #STUDENT #EDUCATION

.jpg)