কলকাতা : ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে হাইকোর্টে ঝাড়ি খেয়েছে রাজ্য সরকার। চলতি বছরের মে মাসে ডি এ মামলায় রাজ্য সরকার কে তিন মাসের মধ্যে কর্মীদের বকেয়া ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। ওই রায়ের পরই পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। তাতেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি। রাজ্য সরকারের রিভিউ পিটিশন খারিজ করে ২২ মের রায়ই বহাল রাখে হাইকোর্ট। অর্থাৎ ডেড লাইন তিন মাস। তিন মাসের মধ্যেই সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশনের বকেয়া ডি এ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট।
শেষ পর্যন্ত বকেয়া ডি এ না পেয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন রাজ্যের একাধিক কর্মচারী সংগঠন। সেই মামলায় রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে হলফনামা পেশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেইমতো রাজ্য সরকারের তরফে আদালতে হলফনামা পেশ করা হয়। সেইসঙ্গে রাজ্যের তরফে জানানো হয়, হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের যুক্তি হাইকোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে গেলে ভয়াবহ আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে। সেই পরিস্থিতি এতটাই ভয়াবহ হতে পারে, তা কল্পনাতীত বলেও আশঙ্কা প্রকাশ করা হয় রাজ্য সরকারের তরফে।
কিন্তু কেন্দ্র রাজ্য তো এক নয়, বর্তমানে কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ ৩৪ শতাংশ। সম্প্রতি এক লাফে কেন্দ্র সরকারি কর্মীদের ৪ শতাংশ বেশি ডিএ ঘোষণা করে কেন্দ্র সরকার। যার জেরে কেন্দ্র সরকারের কর্মীদের ডিএ-র পরিমাণ গিয়ে দাঁড়ায় ৩৮ শতাংশে। কেন্দ্র সরকারি কর্মীরা অবশ্য বছরে দুবার বর্ধিত ডিএ -এর সুবিধা পেয়ে থাকেন। যেমন বছরের শুরুতে একবার এবং বছরের মাঝামাঝি সময়ে। তবে গত দুবছর যাবত মহামারীর কবলে পড়ে অর্থনৈতিক দৈনদশার কারণে এই বর্ধিত ডিএ থেকে বঞ্চিত হয়েছেন সরকারি কর্মীরা। কিন্তু চলতি বছর পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রনে আসায় ফের মাথা তুলে দাঁড়িয়েছে গোটা বিশ্বের পাশাপাশি দেশের ভেঙে পড়া অর্থনীতি। কিন্তু সাম্প্রতিক সময়ে লাগামছাড়া মুল্য বৃদ্ধির জেরে সরকারি কর্মী থেকে শুরু করে গোটা দেশের মানুষের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। এই অবস্থায় এই বাড়তি ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা যে কেন্দ্র সরকারি কর্মীদের যে বাড়তি অক্সিজেন যোগ করে তা আর বলার অপেক্ষা রাখেনা।
কিন্তু এখানেই শেষ নয়। আগামী বছর অর্থাৎ ২০২৩ -এর জানুয়ারিতে ফের বাড়তে ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতা বাড়তে চলেছে কেন্দ্র সরকারি কর্মীদের। সরকারি সুত্রে খবর এমনটাই। জানা গিয়েছে ইতিমধ্যেই এ বিষয়ে আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে । আগামী বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে পারে বলে জানা গিয়েছে । কেন্দ্র সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরই কেন্দ্র সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন লাঘু হতে পারে। জার জেরে কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ প্রথাত বর্ধিত মহার্ঘ ভাতার পরিমাণ গিয়ে দাঁড়াবে ৪২ শতাংশে। বর্তমানে কেন্দ্র সরকারি কর্মীরা সপ্তম পে কমিশনের নিয়মানুযায়ী ৩৮ শতাংশ ডি এ -এর আওতায় রয়েছে ।
আসলে রাজ্য সরকারি কর্মীদের হকের দাবি বলে কথা । বিশেষ করে এবার সরকারি কর্মীদের ডি এ নিয়ে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতেই হবে । তাই পরিস্থিতি বেগতিক বুঝে আসরে নামেন রাজ্যের অর্থমন্ত্রী খোদ চন্দ্রিমা ভট্টাচার্য নিজেই । এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন , "সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে রাজ্য সরকার সংবেদনশীল। প্রশাসনিক মাথা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের কথা যেভাবে ভাবেন, সেখানে অন্যরকম বাতাবরণ তৈরি করে কোনো লাভ হবে না।" পাশাপাশি তিনি আরও বলেন , ২০১১ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মতো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (Dearness Allowance) এবং মূল বেতন অর্থাৎ (Basic Pay )একসঙ্গে যোগ করে ১২৫ শতাংশ বৃদ্ধি করেছেন । সে অর্থে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি হয়নি বলেও দাবি করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । এ বিষয়ে রাজ্য সরকারি কর্মীদের একটু ধৈর্য ধরার পরামর্শ দেন অর্থমন্ত্রী ।
তবে এবার বোধ হয় সেই ধৈর্যের বাঁধ ভাঙ্গতে চলেছে । রাজ্য সরকারি কর্মীদের লাগাতার আন্দোলন আর আদালতে ঝাড়ি খেয়ে এবার কর্মীদের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার । সরকারি সুত্র মারফৎ না হলেও রাজ্য কর্মীদের ডিএ বৃদ্ধির বিষয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত এবং পর্যালোচনার খবর গোটা রাজ্য জুড়েই হাওয়াই ভাসছে ।
মাত্র 10-15 হাজারে শুরু করুন এই ব্যবসা, দেরি না করে এক্ষুনি শুরু করুন-New Business Idea
সুত্র মারফৎ জানা গিয়েছে আগামী বছরের শুরুতে রাজ্য সরকারি কর্মীদের প্রায় ৩ শতাংশ ডিএ বৃদ্ধি হতে পারে । এই বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মীদের ডি এ- র পরিমাণ দাঁড়াতে পারে ৬ শতাংশে । যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি এ -এর পরিমাণ ৩৮ শতাংশ । অর্থাৎ ৩ শতাংশ ডি এ বৃদ্ধির পরও রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ-র ফারাক থাকবে প্রায় ৩২ শতাংশ । তবে মোটে না পাওয়ার থেকে তিন শতাংশ তো বাড়বে। তাই ডি এ বৃদ্ধির এই খবর চাউর হতেই আপাতত রাজ্য সরকারি কর্মীদের মধ্যে যে খুশির হাওয়া বইবে তা বলাই বাহুল্য ।
written by - Somnath Pal .
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - #DA #HIKE #INCREASE #WB #GOVT #EMPLOYYE

.jpg)