রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
বিগত কয়েক'বছর ধরে গোটা পৃথিবী জুড়েই চলছে আর্থিক দৈন্যদশা। এই কবল থেকে বাদ যায়নি ভারতও। বেহাল অর্থনীতির কারনে বিগত দু'বছরে সাড়া পৃথিবী জুড়ে কাজ হারিয়েছেন কয়েক কোটি মানুষ। তবে এই বেহাল অর্থনীতির হাল ফেরানোর পাশাপাশি কিভাবে লাগামহীন বেকারত্ব রোধ করা যায় সে দিকেই নজর রয়েছে কেন্দ্র - রাজ্য দুই সরকারেরই। যেমন ভাবনা তেমন কাজ। তার প্রতিফলন হিসাবে গত কয়েক মাসের ব্যবধানে রাজ্যের একাধিক জেলায় যেমন শিল্প (JOB FAIR) মেলার আয়োজন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তেমনি কেন্দ্র সরকারের পক্ষ থেকেও বেকার কর্ম প্রার্থীদের জন্য কখনও গোটা দেশ ব্যাপি রোজগার মেলা থেকে আবার কখনও একাধিক প্রশিক্ষণ কর্মসূচীও নেওয়া হয়েছে সরকারি তরফে । এই সব প্রশিক্ষন কর্মসূচিতে প্রশিক্ষিত শিক্ষানবিশরা যেমন সংশাপত্র এবং সাম্মানিক ভাতা পাবেন তেমনি প্রশিক্ষণ শেষে কেন্দ্র সরকারের একাধিক দফতরে নিয়োগের সুযোগ পাবেন ।
বেকার কর্ম প্রার্থীদের জন্য সম্প্রতি এমনই এক সুবর্ণ সুযোগ হাজির কেন্দ্র সরকার । সম্প্রতি কেন্দ্র সরকারের একাধিক দফতরে বিনামুল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । এক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই এই প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ গ্রহণ করতে পারবেন ।
তাহলে আসুন জেনে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় তথ্য সম্পর্কে - বিজ্ঞপ্তি নম্বর 108/2022
এক্ষেত্রে মোট তিনটি পদের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে,
১) টেকনিশিয়ান আই টি আই (TECHNICIAN- ITI )
২) ডিপ্লোমা আপ্রেন্টিশশিপ (DIPOLOMA APPRENTICESHIP)
৩)গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিশশিপ (GRADUATE APPERENTIESHIP)
শূন্যপদের সংখ্যা - ৪০০ টি
এক্ষেত্রে নিম্নলিখিত বিভাগ গুলিতে নিয়োগ করা হবে
1) Mechanical
2) Electronics
3) Electrical
4) Civil
5) Architechture
6) Information & Technology
7) Human Resources
8) Finance & Accounts , etc .
মাসিক ভাতা বা স্টাইপেন্ড ---
এই প্রকল্পের আওতায় বেকার যুবক- যুবতীরা যেমন বিনামুল্যে প্রশিক্ষণের সুযোগ পাবেন তেমনি প্রকল্প চলাকালীন ওই প্রশিক্ষণরত বেকার যুবক- যুবতীরা মাসিক ভাতাও পাবেন আকর্ষণীয় ।
যেমন -
১) টেকনিশিয়ান আই টি আই -এর ক্ষেত্রে মাসিক - ৭০০০ টাকা ।
২) ডিপ্লোমা আপ্রেন্টিসশিপের ক্ষেত্রে মাসিক - ৮০০০ টাকা ।
৩)গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিশশিপের ক্ষেত্রে মাসিক - ১০,০০০ টাকা ।
এই প্রকল্পের মধ্যে রয়েছে ট্রিপল বেনিফিট (TRIPLE BENEFIT ) । একে তো প্রকল্পে বিনামুল্যে প্রশিক্ষণের সুবিধা । তারপর রয়েছে প্রকল্প চলাকালীন মাসিক আকর্ষণীয় ভাতা । আবার প্রকল্প শেষে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরে নিয়োগের সুবর্ণ সুযোগ । তাহলে আসুন চটপট জেনে নেওয়া স্টুডেন্টস ইন্টার্নশিপ প্রকল্পের নিয়ম বিধি সম্পর্কে -
১। এই প্রকল্পে নাম নথিভুক্তের জন্য সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফী জমা করতে হবে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী জমা দেওয়ার প্রয়োজন নেই ।
২। প্রকল্প চলাকালীন প্রশিক্ষণরত শিক্ষনবিশ কে মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে সরকারি তরফে ।
৩। প্রকল্প শেষে সরকারি একাধিক দফতরে নিয়োগের সুযোগ রয়েছে ।
৪। আইটিআই (ITI) কিংবা পলিটেকনিক (POLYTECHNIC ) পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় নথি ভুক্ত হতে পারবেন ।
৫। ১৮ থেকে ৩০বছর বয়সী বেকার চাকরি প্রার্থীরা এই প্রকল্পের আওতায় নথিভুক্ত হতে পারবেন ।
৬। প্রকল্প শেষে প্রত্যেক পড়ুয়াকে বিশেষ সংশাপত্র অর্থাৎ সার্টিফিকেট প্রদান করা হবে ।
৭। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ শেষে সরকারের একাধিক দফতরে নিয়োগের ক্ষেত্রে বিশেষভাবে অগাধিকার পাবেন প্রশিক্ষিত পড়ুয়ারা ।
৮। প্রশিক্ষণের মেয়াদ ১ বছর রাখা হয়েছে ।
৯ । আবেদনের ক্ষেত্রে (www.sjvn.nic.in) ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে হবে ।
১০। আবেদনের শেষ সময়সীমা - ৮ই জানুয়ারি ২০২৩ অর্থাৎ 08/01/2023
written by - Somnath Pal .
Official Notice : Click Here
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - #GOVT PROJECT #PRAKALPA #STUDENTS #INTERNSHIP #PROGRAMME #ITI #POLYTECHNIC

.jpg)