রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একের পর এক সুসংবাদ। এবার ফের রাজ্যে জেলা ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের জেলায় লাইব্রেরীয়ান পদে নিয়োগ করা হবে। এও জানানো হয়েছে, এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কেবল সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে। সবমিলিয়ে বেকার ও যোগ্য প্রার্থীদের জন্য বিরাট সুযোগ। যে সকল চাকরি প্রার্থী আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়বেন। নিচে সবিস্তারে আলোচনা করা হবে। WB Librarian Recruitment 2022-23
নিয়োগ প্রক্রিয়া : সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী শুধু ইন্টারভিউ-র মাধ্যমে চাকরির সুযোগ দেওয়া হবে।
আবেদন পদ্ধতি : বিজ্ঞপ্তি অনুযায়ী যেহেতু কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কেবল সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করা হবে তাই এক্ষেত্রে আগে কোনো আবেদন পত্র জমা করতে হবে না। শুধু ইন্টারভিউ-র দিন আবেদন পত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে।
1. প্রথমের নিচের দেওয়া অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক থেকে আবেদন পত্র প্রিন্ট আউট বের করতে হবে।
2. এরপর আবেদন পত্রটি সঠিক ভাবে পূরণ করতে হবে।
3. আবেদন পত্রের মধ্যে সঠিক মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস উল্লেখ করতে হবে।
4. পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে।
সাক্ষাৎকারের দিন প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ :
1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ পত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. পাসপোর্ট সাইজের ছবি
4. আধার বা ভোটার কার্ড
5. জাতিগত সংশয় পত্র ( যদি থাকে)
6. অভিজ্ঞতা ( যদি থাকে)
7. অন্যান্য ( যদি থাকে)
নিচে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা উল্লেখ করা হল -
পদের নাম : লাইব্রেরীয়ান পদে নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আলাদা প্রকৃতির। যারা সরকারি চাকরি থেকে রিটায়ার্ড করেছে তাদের মধ্যে থেকে নিয়োগ করা হবে এমনটাই বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বয়সসীমা : যোগ্যতা সঠিক থাকলে প্রার্থীদের বয়স হতে হবে 64 বছরের নিচে।
ইন্টারভিউ-র সময় ও তারিখ : 26/12/2022 তারিখে সকাল 11 টায় ইন্টারভিউ শুরু হবে। রিপোর্ট করতে হবে সকাল 10 টার মধ্যে।
ইন্টারভিউ-র স্থান : Office Of The Principal, Jalpaiguri Govt. Medical College and Hospital, Hospital Road,1st Floor, District Health Administrative Building, Jalpaiguri,West Bengal, 735101.
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন
Official Notice :Click here
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here

.jpg)