কন্যাশ্রী ,রুপশ্রী ,স্বাস্থ্য সাথী,সবুজ সাথী থেকে দুয়ারে রেশন আরও কত কী ,গোটা বাংলার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য সরকার। সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছে বর্তমান সরকারের একাধিক দফতর। কিন্তু শুধু দফতর থাকলেই তো চলবে না, প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নে প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মীর। আসলে রাজ্যের সাধারণ মানুষের কাছে সরকারি ভাবে চালু হওয়া এই প্রকল্পের সুবিধা গুলি সঠিক ভাবে যাচ্ছে কি না তা যেমন দেখভাল প্রয়োজন তেমনি এই প্রকল্প গুলি (Project) সঠিকভাবে প্রয়োজন প্রচুর সংখ্যার কর্মীর। এবার সেই লক্ষ্যেই সরকারি প্রকল্পের আওতায় কর্মী ( Recruitment) নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। মাসিক চুক্তির(Cotractual) ভিত্তিতে মোটা অঙ্কের বেতন দিয়ে কর্মী নিয়োগ করবে রাজ্য।
বর্তমান বেহাল অর্থনীতির কারণে চাকরির বাজারের করুন অবস্থা কাটানোর পাশাপাশি সরকারি এই উদ্যোগে বেশ কিছুটা আশার আলো দেখতে পাচ্ছে রাজ্যের বেকার চাকরি প্রার্থীরা। চুক্তি হোক কিংবা স্থায়ী চাকরি একটা হলেই হল। এই অবস্থায় সরকারি এই বিজ্ঞপ্তি যে বেকার কর্ম প্রার্থীদের কাছে আনন্দের তা বলাই বাহুল্য। মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে সরকারি প্রকল্পে কর্মী নিয়োগ করবে রাজ্য। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। এবার আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য---
আবেদন পদ্ধতি-
এ ক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে প্রথমে অনলাইনে সংশ্লিষ্ট জেলার যথাযোগ্য সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে । তারপর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে যেমন, প্রার্থীর নাম, পিতার নাম, বয়স , শিক্ষাগত যোগ্যতা, জাতিগত সংশাপত্র, প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার পাশাপাশি ইমেল আইডি, ফোন নম্বর উল্লেখ যেমন উল্লেখ করতে হবে তেমনি আবেদনকারীকে নিজের সাম্প্রতিক সময়ের ছবি আপলোড করতে হবে নির্দিষ্ট স্থানে। সব শেষে নিজের সই স্ক্যান এবং আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে। নিচে আবেদন ফর্ম ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি-
এবার আসি কীভাবে নিয়োগ করা হবে। প্রথমে আবেদন ফর্মগুলি শর্টলিস্টিং বা প্রাথমিক বাছাই করে আবেদনকারীকে লিখিত পরীক্ষার জন্য ডেকে নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের জন্য। সব শেষে আবেদনকারীর জমা করা নথি ভালো ভাবে স্কুটনি অর্থাৎ খুঁটিয়ে দেখে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় অঙ্ক, জেনারেল নলেজ, সহ একাধিক বিষয়ের প্রশ্ন থাকবে বলে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
এবার জেনে নেওয়া যাক শূন্য পদের যাবতীয় বিবরণ-
পদের নাম- হিসাবরক্ষক' (ACCOUNTANT)
শূন্যপদ- ০৩ টি (উল্লেখিত পদের মধ্যে একটি সাধারণ, একটি তপশীলি জাতী এবং একটি তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত রয়েছে ।)
মাসিক বেতন- 15,000 ( এক বছর মেয়াদ চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।)
বয়স- উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদকারির বয়স ০১-০১-২০২২ -র হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদন কারীকে কমার্স অর্থাৎ বাণিজ্য বিভাগে স্নাতক হতে হবে। এ ছাড়াও কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি উল্লেখিত কাজে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস -
আবেদনের সময় প্রার্থীকে তার আঁধার কার্ড , ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা , অভিজ্ঞতার সংশাপত্র সহ বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে।
সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি হবে রাজ্যের রুপশ্রী(Ruposhree) প্রকল্পের অধীনে। উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া (Purulia) জেলার বাসিন্দা হতে হবে।
আবেদন জানানোর শেষ তারিখ - 30/12/2022
Official Notice : Download Here
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
Tag- #job #contract #contractual #govt job #wb job

.jpg)