নতুন বছরে সরকারি কর্মীদের জন্য 3 টি বিরাট সুসংবাদ, আকাশে বাতাসে সুখবর -Govt Employees Update

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 




সংসদের চলতি শীতকালীন অধিবেশনের মাঝেই মন্ত্রী সভার বৈঠকেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি এ বৃদ্ধির বিষয়ে নেওয়া হতে বড় সিদ্ধান্ত । সরকারি সুত্রে খবর এমনটাই । আসলে  কর্মীদের বিষয়ে কেন্দ্র সরকার যে সদা সতর্ক তার প্রমান মিলতে পারে আগামী দু এক দিনের মধ্যে মন্ত্রী সভার জরুরি আলোচনায় । পাশাপাশি সরকারি সিদ্ধান্তে বছর শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি এ বাড়ানো হতে পারে এক লাফে চার শতাংশ ।  শেষ পর্যন্ত মন্ত্রী সভার বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় তার দিকেই নজর রয়েছে উৎসুক কেন্দ্রীয় সরকারি কর্মীদের ।   


তবে চলতি বছর সেপ্টেম্বর মাসেই লাঘু হয়েছে সপ্তম পে কমিশন।  ষষ্ঠ পে কমিশন অনুযায়ী কেন্দ্রীয়  সরকারি কর্মীরা পেতেন ৩৪ শতাংশ ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। সপ্তম পে কমিশন লাঘু হওয়ায় তাদের ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ এক ধাক্কায় ৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৮ শতাংশ। বর্তমানে কেন্দ্র সরকারের ৬৮ লক্ষ কর্মী এবং ৫২ লক্ষ পেনশন ভোগীরা এই বর্ধিত ডিএ -র সুবিধা পাচ্ছেন । 


মাত্র কয়েকমাস আগেই কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ ছিল ৩৪ শতাংশ। সম্প্রতি এক লাফে কেন্দ্র সরকারি কর্মীদের ৪ শতাংশ বেশি ডিএ ঘোষণা করে কেন্দ্র সরকার। যার জেরে কেন্দ্র সরকারের কর্মীদের ডিএ-র পরিমাণ গিয়ে দাঁড়ায়  ৩৮ শতাংশে। কেন্দ্র সরকারি কর্মীরা অবশ্য বছরে দুবার বর্ধিত ডিএ -এর সুবিধা পেয়ে থাকেন। যেমন বছরের শুরুতে জানুয়ারিতে এবং বছরের মাঝামাঝি জুলাইতে ।


তবে গত দুবছর যাবত মহামারীর কবলে পড়ে অর্থনৈতিক দৈনদশার কারণে এই বর্ধিত ডিএ থেকে বঞ্চিত হয়েছেন সরকারি  কর্মীরা। কিন্তু চলতি বছর পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রনে আসায় ফের মাথা তুলে দাঁড়িয়েছে গোটা বিশ্বের পাশাপাশি দেশের ভেঙে পড়া অর্থনীতি। কিন্তু সাম্প্রতিক সময়ে লাগামছাড়া মুল্য বৃদ্ধির জেরে সরকারি কর্মী থেকে শুরু করে গোটা দেশের মানুষের একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড়। এই অবস্থায় এই বাড়তি ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা যে কেন্দ্র সরকারি কর্মীদের যে বাড়তি অক্সিজেন যোগ করে তা আর বলার অপেক্ষা রাখেনা। 


কিন্তু এখানেই শেষ নয়। আগামী বছর অর্থাৎ ২০২৩ -এর জানুয়ারিতে ফের বাড়তে ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতা বাড়তে চলেছে কেন্দ্র সরকারি কর্মীদের। এমনকি বর্ধিত ডি এ বাবদ বকেয়া ১৮ মাসের টাকা একেবারে অ্যাকাউন্টে সরাসরি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা । এখনও বিষয়টি স্পষ্ট করে জানানো হয়নি । জানা গিয়েছে ইতিমধ্যেই এ বিষয়ে আলোচনা পর্যালোচনা শুরু হয়েছে । আগামী বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর আসতে পারে বলে জানা গিয়েছে । কেন্দ্র সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরই কেন্দ্র সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন লাঘু হতে পারে। যার জেরে কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ তথা বর্ধিত মহার্ঘ ভাতার পরিমাণ গিয়ে দাঁড়াবে ৪২ শতাংশে। বর্তমানে কেন্দ্র সরকারি কর্মীরা সপ্তম পে কমিশনের নিয়মানুযায়ী ৩৮ শতাংশ ডি এ -এর আওতায় রয়েছে । 

নতুন বছরের শুরুতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের একেবারে সোনায় সোহাগা । আর হবে নাই বা কেন ? নতুন বছর অর্থাৎ ২০২৩-এর জানুয়ারিতেই তিন তিনটি সুখবর মিলতে পারে । প্রথমত বাড়ছে ডিএ (DA) অর্থাৎ মহার্ঘ ভাতা যেমন বাড়ছে , দ্বিতীয়ত বাড়ছে ফিটমেন্ট ফ্যাক্টর (FITMENT FACTOR) অর্থাৎ এআইসিপিআই (AICPI) সুচক , তেমনি তৃতীয়ত বিগত ১৮ মাসের বকেয়া টাকা নতুন বছরের শুরুতে নিজেদের অ্যাকাউন্টে সরাসরি পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ।  


এর সঙ্গে রয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দেওয়া  সরকারি কর্মীদের এআইসিপিআই (AICPI ) সুচক।  বিশেষ সুত্র মারফৎ জানা গিয়েছে , আগামী বছরের শুরুতে ফের ৪ শতাংশ ডি এ বৃদ্ধি পেতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের । এক্ষেত্রে যে সকল কর্মীদের বেসিক স্যালারি নুন্যতম তাদের ক্ষেত্রে ৭২০ টাকা এবং যাঁদের বেসিক স্যালারি সর্বোচ্চ তাদের ক্ষেত্রে ডি এ বাড়তে পারে ২২৭৬ টাকা । 


এ বিষয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দাবি ইতিমধ্যেই  এআইসিপিআই (AICPI)-এর সূচক ১৩১ পয়েন্ট পার করেছে ৷ জুনের নিরিখে তুলনা করলে তা  ২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে । এ বিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারি সংগঠনের  দাবি, বর্তমানে তাদের ন্যূনতম মজুরি সীমা ১৮ হাজার টাকা রাখা হয়েছে। এতে ইনক্রিমেন্টে ফিটমেন্ট ফ্যাক্টরকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। বর্তমানে, এই ফ্যাক্টরটি ২.৫৭ গুণ, যদিও সপ্তম বেতন কমিশনে এটি ৩.৬৮ গুণ পর্যন্ত রাখার সুপারিশ করা হয়েছে। এমনটা হলে কর্মীদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা থেকে বেড়ে ২৬ হাজার টাকা হবে। 

ফলে আগামী বছর  কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যে সুখবর আসতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা । তবে এ তো কিছুর মধ্যেও একটা বিষয় জেনে রেখে উচিৎ , সেটি হল সপ্তম বেতন কমিশনের অধীনে মহার্ঘ ভাতার উপর কর দিতে হবে। মহার্ঘ ভাতা সম্পর্কে বিস্তারিত তথ্য আয়কর রিটার্নে দিতে হবে। সেই অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা (DA) ওপর কর দিতে হবে । 


written by - Somnath Pal . 

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click

TAG - DA# GOVT #EMPLOYER#DEARNESS ALLOWENCE #INCREASE  #FITMENT FACTOR  #AICPI