কৃষিই ভিত্তি আর শিল্প ভবিষ্যৎ । স্বাধীনতার শুরু থেকে আজ পর্যন্ত, কৃষিকে ভিত্তি করেই দেশের অর্থনীতি আবর্তিত হয় । কালের নিয়মে কৃষি কাজে এসেছে বৈপ্লবিক পরিবর্তন । কৃষি কাজের সঙ্গে কৃষি বিজ্ঞান একেবারে অঙ্গাঙ্গীভাবে জড়িত । রাজ্য তথা দেশের একাধিক কৃষি বিশ্ববিদ্যালয়ে নিরন্তর চলছে গবেষণা । লক্ষ্য একটাই, বিজ্ঞান সম্মত উপায়ে কিভাবে চাষাবাদ বৃদ্ধি করা যায় । সেই লক্ষ্যেই রাজ্যের একাধিক কৃষি বিদ্যালয়ের পাশাপাশি রয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ব বিদ্যালয় । এবার সেই কৃষি বিশ্ববিদ্যালয়েই সরাসরি চাকরির সুযোগ আপনার সামনে ।
সম্প্রতি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় মারফৎ অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । এ ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন । চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে এ রাজ্যের উত্তর বঙ্গ কৃষি বিশ্ব বিদ্যালয়ে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ নিম্নরুপ । Notification No. UBKV/Rect./10/2022 Date: 23.12.2022
আবেদন পদ্ধতি---
উত্তরবঙ্গ কৃষি বিশ্ব বিদ্যালয় মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি তথ্য অনুযায়ী ,
১) আবেদনকারী প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে ।
২) এক্ষেত্রে অনলাইনেই আবেদনের সুযোগ পাবেন কর্ম প্রার্থীরা।
৩) উত্তরবঙ্গ কৃষি বিশ্ব বিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েব সাইট (www.ubkv.ac.in) থেকে প্রথমে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে।
৪) এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তাঁর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে যেমন ,
a. নিজের নাম
b. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স
c. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা
d. শিক্ষাগত যোগ্যতা
e. প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে।
৫) এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তাঁর সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি এবং নিজের সই আপলোড করে আবেদন পত্র টি সাবমিট করতে হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস ---
আবেদন ফর্ম পূরণের সময় প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল,
১। প্রার্থীর বয়সের প্রমান পত্র,
২। জাতী গত সংশাপত্র,
৩। শিক্ষাগত যোগ্যতা,
৪। ভোটার কার্ড,
৫। আঁধার কার্ড,
৬ পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ইত্যাদি
এবার জেনে নেওয়া যাক শূন্যপদ সম্পর্কে
পদের নাম - হিসাবরক্ষক' (ACCOUNTANT)
শূন্যপদ - ২ টি (উল্লেখিত পদের মধ্যে একটি সাধারণ এবং একটি পদ তপশিলি জাতীর প্রার্থীদের জন্য সংরক্ষিত )
মাসিক বেতন - ৩৭,১০০ টাকা ।
শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে বাণিজ্য শাখায় স্নাতক হতে হবে । এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম - জুনিওর লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট (JUNIOR LIBRARY ASSISTANT)
শূন্যপদ - ২ টি (উল্লেখিত পদের মধ্যে একটি সাধারণ এবং একটি পদ তপশিলি জাতীর প্রার্থীদের জন্য সংরক্ষিত )
মাসিক বেতন - ৩৫,৮০০ টাকা ।
শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে লাইব্রেরী সায়েন্সে ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে । এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম - সাব অ্যাসিস্টান্ট ইঞ্জিনিওর (SUB ASSISTANT ENGINEER)
শূন্যপদ - ২ টি (উল্লেখিত পদের মধ্যে একটি সাধারণ এবং একটি পদ তপশিলি জাতীর প্রার্থীদের জন্য সংরক্ষিত )
মাসিক বেতন - ৩৫,৮০০ টাকা ।
শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারীকে লাইব্রেরী সায়েন্সে ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে । এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অন্তত ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা - উল্লেখিত তিনটি পদের ক্ষেত্রে আবেদকারির বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
আবেদন ফী - উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ৫০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ২৫০ টাকা আবেদন ফী জমা করতে হবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ব বিদ্যালয়ের নামে ।
নিয়োগ পদ্ধতি - এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য । এরপর সফল এবং যোগ্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে । এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ব বিদ্যালয়ে ।
আবেদনের শেষ তারিখ - 13/01/2023
Official Notice : Download
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click
TAG - #KRISHI VISWAVIDYALAY #RECRUITMENT #JOB #NON TEACHER #UTTARBANGA

.jpg)