সুসংবাদ! রেশন নিয়ে বিরাট ঘোষণা মোদি সরকারের, খুশির হাওয়া দেশ জুড়ে -Ration Update 2023

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

নয়াদিল্লী -ফের একবার রেশন কার্ড ধারী দের জন্য সুসংবাদ জানালো কেন্দ্র সরকার। রেশন নিয়ে নয়া বছরে আগমনে এমন ঘোষণা দেশবাসীর মুখে হাসি ফোটাবে। তবে এই ঘোষণার উপলক্ষ্য সেই করোনা । সম্প্রতি গোটা বিশ্ব জুড়ে ফের একবার মাথা চারা দিয়েছে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন বি এফ সেভেন । আর তার জেরেই একেবারে থরহরি কম্পমান অবস্থা গোটা বিশ্বের পাশাপাশি আমাদের দেশ ও । এই অবস্থায় অতি সতর্ক কেন্দ্রের মোদী সরকার । পাশাপাশি নতুন করে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা সু-নিশ্চিত করতে তড়িঘড়ি মন্ত্রী সভার বৈঠক ডাকে কেন্দ্রীয় মন্ত্রী সভা । সেখানেই দীর্ঘ আলোচনায় রেশনে ফ্রি তে নিত্য প্রয়োজনীয় খাধ্য দ্রব্য বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয় ।   



এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এক ধাপ এগিয়ে  বলেন , একেবারে মহামারী(PANDEMIC) শুরু থেকে আজ পর্যন্ত গোটা দেশের ৮০ কোটি  মানুষ কে রেশনে বিনামুল্যে খাদ্য দ্রব্য (চাল- গম- আটা ) দিয়েছে কেন্দ্র সরকার । এবার উদ্ভুত পরিস্থিতি ঠেকাতে ফের রেশনের খাদ্য দ্রব্য দেওয়ার মেয়াদ আগামী এক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । অর্থাৎ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী এক বছর ২০২৩ -এর ডিসেম্বর মাস পর্যন্ত রেশনে ফ্রিতে চাল- গম- আটা পাবেন দেশের ৮০ কোটি মানুষ । এ জন্য অবশ্য সরকারের ওপর বাড়তি ২ লক্ষ কোটি টাকার বোঝা চাপবে বলেও জানিয়েছেন মন্ত্রী । তাতে অবশ্য কেন্দ্র সরকার যে পিছু পা হবেনা সে কথাও স্পষ্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী । এমনকি বিগত মহামারী কালে গোটা দেশের ৮০ কোটি মানুষকে রেশনে বিনামুল্যে খাদ্য দ্রব্য সরবরাহের জন্য সরকারের ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা খরচ হয়েছে বলে জানান মন্ত্রী । 


তবে দেশ কিংবা রাজ্যের মানুষের স্বার্থে কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে চালু রয়েছে বিনা মূল্যে রেশন(RATION) ব্যবস্থা। অর্থাৎ গ্যাঁটের কড়ি অর্থাৎ পয়সা না খসিয়েই রাজ্যের পাশাপাশি গোটা দেশের মানুষ বিগত কয়েক বছর ধরে রেশন থেকে বিনামুল্যে পাচ্ছেন চাল- গম- আটা ইত্যাদি। পাশাপাশি গত দুবছর যাবত মহামারীর কারণে রাজ্যের পাশাপাশি গোটা দেশের অর্থনৈতিক  হাল বেশ শোচনীয়। মহামারীর(PANDEMIC) কবলে পড়ে গোটা দেশে কাজ হারিয়েছিলেন বহু মানুষ। 


ওই অবস্থায় কেন্দ্র রাজ্য দুই সরকারের যৌথ এবং মিলিত প্রয়াসে গত দু বছর রেশন থেকে বস্তা বস্তা চাল গম একেবারে বিনা মূল্যে পেয়েছেন গোটা দেশের মানুষ। উদ্ভুত পরিস্থিতি চলতি বছরের শুরু থেকে বেশ কিছুটা নিয়ন্ত্রণ হওয়ায় ধীরে ধীরে ভেঙে পড়া অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি কাজে যোগ দিতে শুরু করে দেশের কয়েক কোটি কর্মহীন মানুষ। স্বভাবতই বর্তমান সময়ে আর্থিক অনটন থেকে বেশ কিছুটা  স্বাবলম্বী হয়েছেন গোটা দেশের পাশাপাশি এ রাজ্যের মানুষও। 


পাশাপাশি এতদিন অর্থাৎ গত দু-বছর যাবত রাজ্যের (WB GOVT) মানুষের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্র সরকারের পূর্ণ সহযোগিতায় একধাপ এগিয়ে এ রাজ্যের সরকার খাদ্য সাথী (KHADYA SATHI) প্রকল্পের আওতায় ফ্রি তে রেশন ব্যবস্থা চালু করেছে । তবে সাম্প্রতিক করোনা ভাইরাসের ওমিক্রন প্রজাতির নতুন ভ্যারিয়েন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার । পাশাপাশি কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে আপাতত খুশির হাওয়া গোটা দেশ জুড়ে । 


wriiten by - Somnath Pal . 

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click

TAG - #RATION #GOVT SCHEME #FREE RATION #PANDEMIC