মাত্র 3999 টাকায় বাড়ি নিয়ে আসুন হোন্ডা শাইন বাইক , তাড়াতাড়ি করুন, অফার সীমিত সময়ের জন্য-Bike Offer

 সুন্দর একটা বাড়ি, আর দামি গাড়ি। আসলে মানুষের সখের অন্ত নেই। কিন্তু সখ পূরণে অবশ্যই পকেট পারমিট হওয়া চাই। কারণ সাম্প্রতিক অগ্নিমূল্যের বাজারে সংসার চালানোয় দায়। তার ওপর নাকি সখের বাইক। তবে সাধারণ মানুষের সখ ও প্রয়োজনের কথা মাথায় রেখে বাইক প্রস্তুতকারী একাধিক সংস্থায় নানা অফার দিচ্ছে ক্রেতাদের উদ্দেশ্যে। ঠিক যেমনটি হোন্ডা শাইন (HONDA SHINE)। আসলে বাইক চড়তে ভালোবাসেন না এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া মুশকিল। তার ওপর যদি জাপানি টেকনোলজিতে প্রস্তুত হোন্ডা শাইন  হয় তাহলে তো আর কথায় নেই। স্বপ্নের বাইক বলে কথা। কিন্তু দাম ও নেহাত কম নয়। 



তবে বছর শেষে অর্থাৎ আগামী বছর কে স্বাগত জানাতে গোটা দেশ জুড়ে উৎসবের মুহূর্তেই ক্রেতাদের সাধ ও সাধ্যের মধ্যে আকর্ষণীয় অফার নিয়ে হাজির হোন্ডা শাইন প্রস্তুতকারী হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) সংস্থা।  পাশাপাশি এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা গ্রাহকদের কথা মাথায় রেখেই একটি দুর্দান্ত ফিনান্স(FINANCE SCHEME) স্কিম এনেছে, যার সাহায্য গ্রাহকরা মাসিক কিস্তিতে এই গাড়ি কিনে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবেন। এক্ষেত্রে  বাইক ক্রয়ের সময় ক্রেতাকে মাত্র ৩৯৯৯  টাকা ডাউন পেমেন্ট হিসেবে দিতে হবে। তবে শুধুমাত্র লো ডাউন পেমেন্ট ই নয় এর সঙ্গে রয়েছে ক্যাশ ব্যাক থেকে শুরু করে লোণ নেওয়া এবং ই এম আই এর ক্ষেত্রে স্বল্প সুদের দুর্দান্ত অফার ।  


এবার আসুন চটপট জেনে নেওয়া যাক হোন্ডা শাইনের (HONDA SHINE) নতুন অফার সম্পর্কে : 

 ১) বর্তমানে হোন্ডা শাইন বাইকের দাম ৭৭,৮৬৭ টাকা থেকে শুরু। এবং প্রিমিয়াম এডিশনের মূল্য ৮৪,৭৫৫ টাকা (এক্স-শোরুম)।

২) এক্ষেত্রে ক্রেতাকে বাইক ক্রয়ের সময় শোরুমে মাত্র ৩৯৯৯ টাকা পেমেন্ট করতে হবে । 

৩) তবে যদি কোনও গ্রাহক হোন্ডা শাইন (HONDA SHINE ) ক্রয়ের সময় ৩০,০০০ টাকার লেনদেন করেন তাহলে রয়েছে বিশেষ ক্যাশ ব্যাক অফার । 

৪)  ই এম আই (EMI )-এর ক্ষেত্রে রয়েছে মাত্র ৭.৯৯ শতাংশ সুদ । যা একেবারে নাগালের মধ্যে । 

৫) বেস্ট সেলিং এই অফার টি চলবে মাত্র ২০২২' ডিসেম্বর মাস পর্যন্ত । 

 ৬ ) এই সময়ের মধ্যে ক্রয় করলে থাকছে লোণ নেওয়ার বিশেষ ছাড় এবং বন্দোবস্ত । 

সরকারি কর্মীদের বিরাট হুমকি বিচারপতির, বেতন ও ডিএ নিয়ে শবক শেখালেন-WB Govt Employees 

হোন্ডা শাইন (HONDA SHINE ) বাইকে  কি কি সুবিধা (FEATURES) পাওয়া যাবে ? 

১ ) এই বাইকে রয়েছে ১২৪ সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন । 

২) একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এয়ার কুল মোটর 

৩) শক্তি সমপন্ন ওই ইঞ্জিন থেকে  ১০.৫৯ বিএইচপি শক্তি এবং ১১ এনএম টর্ক উৎপন্ন হয়।

৪) এ ছাড়াও রয়েছে ৫ স্পীড গিয়ার বক্স ।

৫) বর্তমানে হোন্ডা শাইনের (HONDA SHINE)-এর সেলিব্রেটরি এডিশনে পছন্দসই মোট সাতটি রঙের বাইক রয়েছে । 


তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন নিকতবর্তী  শোরুমে। আর আর বাড়ি নিয়ে আসুন আপনার স্বপ্নের বাইক। 


written by - Somnath Pal.

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG- #HONDA #HONDA SHINE #MOTOR BYKE #BANK #FINANCE #OFFER