রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
কলকাতা : কন্যাশ্রী , রুপশ্রী , স্বাস্থ্য সাথী, সবুজ সাথী থেকে দুয়ারে রেশন আরও কত কী , গোটা বাংলার মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির দিকে খেয়াল রেখে ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে বর্তমান রাজ্য সরকার। সরকারিভাবে চালু হওয়া এই প্রকল্পগুলি দেখভালের দায়িত্বে রয়েছে বর্তমান সরকারের একাধিক দফতর। প্রকল্পগুলির সঠিক বাস্তবায়নে প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মীর।
কিন্তু বিগত কয়েক'বছর ধরে গোটা পৃথিবী জুড়েই চলছে আর্থিক দৈন্যদশা। এই কবল থেকে বাদ যায়নি ভারতও। বেহাল অর্থনীতির কারনে বিগত দু'বছরে সাড়া পৃথিবী জুড়ে কাজ হারিয়েছেন কয়েক কোটি মানুষ। তবে এই বেহাল অর্থনীতির হাল ফেরানোর পাশাপাশি কিভাবে লাগামহীন বেকারত্ব রোধ করা যায় সে দিকেই নজর রয়েছে কেন্দ্র - রাজ্য দুই সরকারেরই। যেমন ভাবনা তেমন কাজ। তার প্রতিফলন হিসাবে গত কয়েক মাসের ব্যবধানে রাজ্যের একাধিক জেলায় শিল্প (JOB FAIR) মেলার আয়োজন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। ওই সব শিল্প মেলাতেও প্রশিক্ষন প্রাপ্ত শিক্ষানবিশরা অংশ গ্রহণের পাশাপাশি সরাসরি নিয়োগ পাবেন একাধিক বেসরকারি সংস্থায়।
এরই মধ্যে এক ধাপ এগিয়ে রাজ্য সরকারের কারিগরি শিক্ষা(Technical Education Training & Skill Development Department) দফতরের অধীনে 'উৎকর্ষ বাংলা' (utkarsh bangla) প্রকল্প । এই প্রকল্পের আওতায় রয়েছে সরাসরি রাজ্যের সরকারি কলেজ থেকে আইটিআই(ITI) পলিটেকনিক(Polytechnic) কোর্স শেষে নিয়োগের সুবর্ণ সুযোগ।
তবুও সরকারের মাথাব্যাথার কারণ একটাই । দিনের পর দিন লাগাম হীন বেকারত্বে কিভাবে রাশ পড়ানো যায় । এবার আরও একধাপ এগিয়ে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য আকর্ষণীয় স্টুডেন্টস ইন্টার্নশিপ (STUDENT INTERNSHIP) প্রকল্প নিয়ে রাজ্য সরকার । এই প্রকল্পের আওতায় রাজ্যের বেকার যুবক- যুবতীরা যেমন বিনামুল্যে প্রশিক্ষণের সুযোগ পাবেন তেমনি প্রকল্প চলাকালীন ওই প্রশিক্ষণরত বেকার যুবক- যুবতীরা মাসিক ভাতাও পাবেন আকর্ষণীয় । তবে রাজ্য সরকার দ্বারা চালু হওয়া এই বিশেষ প্রকল্পের মধ্যে রয়েছে ট্রিপল বেনিফিট (TRIPLE BENEFIT ) । একে তো প্রকল্পে বিনামুল্যে প্রশিক্ষণের সুবিধা । তারপর রয়েছে প্রকল্প চলাকালীন মাসিক আকর্ষণীয় ভাতা । আবার প্রকল্প শেষে সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরে নিয়োগের সুবর্ণ সুযোগ । তাহলে আসুন চটপট জেনে নেওয়া যাক রাজ্য সরকার দ্বারা চালু হওয়া স্টুডেন্টস ইন্টার্নশিপ প্রকল্পের বিস্তারিত বিবরণ -
১। এই প্রকল্পে নাম নথিভুক্তের জন্য কোনও প্রকার আবেদন ফী এর প্রয়োজন নেই
২। প্রকল্প চলাকালীন প্রশিক্ষণরত পড়ুয়া কে মাসিক ৫০০০ টাকা ভাতা দেওয়ার ব্যবস্থা রয়েছে সরকারি তরফে ।
৩। প্রকল্প শেষে সরকারি একাধিক দফতরে নিয়োগের সুযোগ রয়েছে ।
৪। তবে এই প্রকল্পে নথিভুক্ত হতে আবেদনকারীকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশনে ৬০ শতাংশ নম্বর পেতে হবে ।
৫। ১৮ থেকে ৪০ বছর বয়সী বেকার চাকরি প্রার্থীরা এই প্রকল্পের আওতায় নথিভুক্ত হতে পারবেন ।
৬। আইটিআই (ITI) কিংবা পলিটেকনিক (POLYTECHNIC ) পড়ুয়ারা এই প্রকল্পের আওতায় নথি ভুক্ত হতে পারবেন ।
৭। প্রকল্প শেষে প্রত্যেক পড়ুয়াকে বিশেষ সংশাপত্র অর্থাৎ সার্টিফিকেট প্রদান করা হবে ।
৮। আপাতত বাৎসরিক ছয় হাজার বেকার যুবক- যুবতীরা এই প্রকল্পে নাম নথিভুক্ত হতে পারেন ।
৯। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ শেষে সরকারের একাধিক দফতরে নিয়োগের ক্ষেত্রে বিশেষভাবে অগাধিকার পাবেন প্রশিক্ষিত পড়ুয়ারা ।
written by - Somnath Pal .
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - #GOVT PROJECT #PRAKALPO #STUDENTS #INTERNSHIP #PROGRAMME #ITI #POLYTECHNIC

.jpg)