রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড়ো সুসংবাদ। রাজ্যের বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরিতে সুযোগ পাবে রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীরা। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবে। সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে চাকরি করার বিরাট সুযোগ দিচ্ছে সংশ্লিষ্ট দফতর। যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নন টিচিং স্টাফ পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে।
শূন্যপদের নাম : অফিস এসিস্ট্যান্ট (University Office Assistant)
আবেদন পদ্ধতি : এক্ষেত্রে আগে কোনো আবেদন পত্র জমা করতে হবে না, যেহেতু এক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না তাই শুধু ইন্টারভিউ এর দিন আবেদন পত্র জমা করতে হবে।
প্রথমে অফিসিয়াল নোটিশ থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে।
তারপর আবেদন পত্রটি সঠিক নির্দেশ অনুযায়ী পূরণ করতে হবে।
আবেদন পত্র পূরণ করার পর সেটি ইন্টারভিউ-র নিয়ে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ-র দিন কী কী ডকুমেন্টস সাথে নিয়ে যাবনে :
1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র
2. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস (মার্কশিট ও সার্রিফিকেট
3. আধার বা ভোটার কার্ড
4. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
5. অভিজ্ঞতা সার্টিফিকেট
6. পাসপোর্ট সাইজের ছবি
7. পদ সম্পর্কীয় আরও কিছু জরুরি ডকুমেন্টস
উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি ইন্টারভিউ-র দিন নিয়ে উপস্থিত হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক বা গ্রেজুয়েট পাশ করতে হবে সঙ্গে দুটি আলাদা পদ থাকায় একটির জন্য কম্পিউটার প্রশিক্ষণ এবং অন্য পদের জন্য স্পোর্টস এ পারদর্শী হতে হবে।
বয়সসীমা :বয়সসীমা সম্পর্কে অফিসিয়াল নোটিশে কোনো উল্লেখ নেই।
নিয়োগ প্রক্রিয়া : সরাসরি ইন্টারভিউ-র মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ-র স্থান : At the Committee Room -7, Vidyasagar Bhaaan of this University, Vidyasagar University, Midnapore,721102
ইন্টারভিউ-র সময় ও তারিখ : 19 ডিসেম্বর 2022 তারিখে দুপুর 12.30 থেকে ইন্টারভিউ শুরু হবে। সময়ের আগে পৌছানোর চেষ্টা করবেন।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন।
Official Notice : Download
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here

.jpg)