রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
নয়াদিল্লী : কেন্দ্র সরকারের একাধিক মন্ত্রকের গুরুত্বপূর্ণ দফতরে খালি রয়েছে প্রায় ১০ লক্ষ শূন্যপদ। এবার ওই শূন্যপদ গুলি পূরণের সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার । সব কিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই ওই শূন্য পদ পূরণের যাবতীয় প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে খবর কেন্দ্রীয় সরকারের বিশেষ সুত্র মারফৎ ।
ইতিমধ্যেই সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে । অধিবেশনের শুরুতেই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং (JITENDRA SING ) জানিয়েছেন , কেন্দ্র সরকারের একাধিক মন্ত্রকের অধীনে গুরুত্বপূর্ণ দফতরে খালি রয়েছে ৯,৭৯,৩২৭ টি শূন্যপদ । ইতিমধ্যেই একাধিক মন্ত্রকে ওই শুন্যপদ গুলি পূরণের জন্য নির্দেশিকাও পাঠানো হয়েছে বলে দাবি করেন মন্ত্রী । অতি দ্রুত ১০ লক্ষ শূন্য পদ পূরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে আরও দাবি করেন তিনি ।
পাশাপাশি গত অক্টোবরেই প্রধানমন্ত্রী গোটা দেশ জুড়ে চালু করেছেন 'রোজগার মেলা ' (ROJGAR MELA) । রোজগার মেলার মাধ্যমেও দেশের বেকার যুবক- যুবতীরা কাজের সুযোগ পাবে বলে দাবি করেছে কেন্দ্র সরকার ।এর পাশাপাশি রয়েছে কেন্দ্র সরকারের অগ্নিবীর'(AGNIVEER) প্রকল্প । এই প্রকল্পের মাধ্যমেও নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পাদনের পথে কয়েকধাপ এগিয়ে গিয়েছে কেন্দ্র সরকার
একধাপ এগিয়ে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের একাধিক গুরুত্ব পূর্ণ দফতরে ওই ১০ লক্ষ শুন্যপদ পূরণের আর্থিক ব্যয় ভার সম্পর্কে আর্থিক পরিকাঠামো গত একটি খসড়াও প্রস্তুত হয়ে গিয়েছে বলে সরকারি সুত্রে খবর
শূন্যপদের পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন দেশে বর্তমানে ১৪৭২ টি আইএএস (IAS) পদ খালি রয়েছে । বর্তমানে ৫,৩১৫টি পদে অফিসার নিয়োগ করা হয়েছে। তবে, থাকা উচিত ৬,৭৮৯ জন অফিসার। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই ক্যাডারে শূন্যপদ পূরণের জন্য কেন্দ্রীয় সরকার জোর দিয়েছে বলে দাবি করেন মন্ত্রী জিতেন্দ্র সিং । ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) প্রতি বছর সরাসরি নিয়োগের ভিত্তিতে আইএএস শূন্যপদগুলি পূরণের জন্য সিভিল সার্ভিস পরীক্ষা (সিএসই) নেয়। সককার সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে (IAS) অফিসারদের বার্ষিক নিয়োগের সংখ্যা ১৮০-তে বাড়িয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।
আসলে ২০২৪-য়েই রয়েছে দেশের লোকসভা নির্বাচন । তার আগে দেশের অর্থনৈতিক হাল বেশ করুন । একেতো লাগামহীন বেকারত্ব তার ওপর অগ্নিমূল্যের বাজার । এই অবস্থায় বেসামাল অর্থনীতিকে সামাল দেওয়া আর ঊর্ধ্বমুখি বেকারত্বের গ্রাফকে নিম্নমুখী করাই কেন্দ্র সরকারের কাছে বড় চ্যালেঞ্জ ।
এমনিতেই দেশের অর্থনীতির বেহাল দৈনদশার জন্য কেন্দ্র সরকারের ভ্রান্ত অর্থনীতিকেই দুষছে বিরোধীরা । একের পর এক ইস্যুতে ইতিমধ্যেই সংসদের উভয় কক্ষে বিরোধীদের চাঁচাছোলা প্রশ্ন বানে একেবারে নাভিশ্বাস ওঠার জোগাড় কেন্দ্রের মোদী সরকারের । এই অবস্থায় ২০২৪ লোকসভা নির্বাচনে সাফল্য পেতে কেন্দ্র সরকারের কাছে বেকারত্ব আর অগ্নি মুল্যের বাজার যে বেশ মাথাব্যাথার কারণ তা বলাই বাহুল্য ।
তবে কেন্দ্র সরকারের ১০ লক্ষ শূন্য পদ পূরণের সিদ্ধান্ত যে আগামী লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকার কে বেশ মাইলেজ দেবে তা আর বলার অপেক্ষা রাখেনা । পাশাপাশি সরকারের এই সিদ্ধান্ত যে দেশের বেকার যুবক- যুবতীদের কাছে এই মুহূর্তে বেশ খুশির খবর তা বলাই বাহুল্য ।
source :bangla Aaj tak
written by -Somnath Pal .
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - #JOB #GOVT #CENTRAL GOVT JOB #SARKARI NAUKRI #AGNIVEER #ROJGARMELA #JITENDRA SING

.jpg)