8,000 জনের চাকরি বাতিল হবেই, অপেক্ষা শুধু সময়ের, রিপোর্ট জমা CBI-র : Govt Job Cancel

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 


কলকাতা : কথায় বলে পাপ কখনও বাপকেও রেহাই দেয় না । কথাটি যে ধ্রুব সত্যি, তা বোধ হয় রাজ্যের বর্তমান শাসক দল একেবারে হাড়ে হাড়ে টেড় পাচ্ছে ।  প্রাথমিক (PRIMARY) হোক কিংবা সরাসরি মাধ্যমিক- উচ্চ মাধ্যমিক স্কুল, শিক্ষক নিয়োগে লাগামহীন দুর্নীতি কাণ্ডে ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থায়  কার্যত গারদে । তার জেরেই মুখ পুড়েছে শাসকের । দুর্নীতির শিকড় যে বেশ গভীরে তা আর বুঝতে বাকি নেই কারও । 



পরিস্থিতি বেগতিক বুঝে দুর্নীতির ইতিহাস ভুলে  শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ফিরিয়ে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার । সাম্প্রতিক টেট  নিয়ে  শিক্ষামন্ত্রী  ব্রাত্য বসুর কথায় তা ফের স্পষ্ট । তবে দুর্নীতির ইতিহাস যে সহজে ভোলার নয়, তা আদালতের পর্যবেক্ষণ আর সিবিআই  তদন্তে জলের মতো  পরিস্কার । পাশাপাশি এই পাহাড় প্রমান দুর্নীতিতে অংশ নেওয়া কোনও দুর্নীতিবাজকেই যে রেয়াত করা হবে না তা নিয়ে ইতিমধ্যেই আদালতের অবস্থান বেশ স্পষ্ট । বে- আইনি ভাবে নিয়োগ হওয়া চাকরি প্রাপকরাও যে আদালতের নেক নজরে রয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা ।  


দুর্নীতি মামলায় উচ্চ আদালতের নির্দেশে সিবিআই (CBI) তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য । শিক্ষক দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই ১৮৩ জন বে-আইনি চাকরি প্রাপকের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন । তবে এই তালিকা এখানেই শেষ নয়, তার পরেও আরও ৪০ জনের চাকরি তালিকা প্রকাশ করে এসএসসি (SSC) । এদের বিরুদ্ধে অভিযোগ একটাই , টাকার বিনিময়ে পরীক্ষার ওএমআর (OMR SHEET) শিটে নম্বর বাড়িয়ে নেওয়ার । 


তবে কাহানি আভি খতম নেহি , এ বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি শধুমাত্র এই ২২৩ জনই নয় বে- আইনি ভাবে  চাকরি প্রাপকদের তালিকাটা বেশ লম্বা । এ বিষয়ে আপাতত ৮১৬৩ জন চাকরি প্রাপকদের ক্ষেত্রে OMR শিটে কারচুপির প্রমান পেয়েছেন সিবিআই আধিকারিকরা । এ বিষয়ে ২০১৬ এসএলএসটি (SLST) পরীক্ষার হার্ড ডিস্কেই (HARD DISC) ওই বে -আইনি চাকরি প্রাপকদের কারচুপির নমুনা পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা । তবে বে-আইনি নিয়োগের তালিকায় শিক্ষকদের পাশাপাশি রয়েছে অশিক্ষক অর্থাৎ গ্রুপ ডি - এবং গ্রুপ -সি কর্মীরাও । সুযোগ বুঝে ওই সমস্ত অশিক্ষক চাকরি প্রার্থীরাও মোটা অঙ্কের বিনিময়ে পরীক্ষার প্রাপ্ত নম্বর বাড়িয়ে নিয়েছে পুরোদস্তুর । 


এ বিষয়ে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই এই লম্বা তালিকা জমা করেছেন সিবিআই আধিকারিকরা । এই তালিকা আরও বাড়বে বলেও আগাম ইঙ্গিতও দিয়ে রেখেছেন তদন্তকারী আধিকারিকরা । বে আইনি চাকরি প্রাপকদের বিরুদ্ধে প্রমান স্বরুপ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে উত্তর প্রদেশের একটি বেসরকারি সংস্থার হার্ড ডিস্কও উদ্ধার ও বাজেয়াপ্ত করেছেন সিবি আই আধিকারিকরা । ওই হার্ড ডিস্কেই লুকিয়ে রয়েছে OMR শিটের যাবতীয় কারচুপির কারসাজী। 


চাঞ্চল্যকর তথ্যটি সামনে আসতেই নতুন করে গুঞ্জন শুরু হয়েছে কলকাতা (HIGH COURT) হাইকোর্টের অভ্যন্তরে । এ বিষয়ে একাধিক আইনজীবীদের সাফ কথা , শুধুই সময়ের অপেক্ষা , আদালতের নির্দেশে অতি শীঘ্রই চাকরি হারাতে পারেন ওই ৮১৬৩ জন বে -আইনি চাকরি প্রাপক । এ বিষয়ে আদলতের পূর্বের নির্দেশ নামা তুলে ধরে আইনজীবীদের স্পষ্ট অভিমত, বে আইনি চাকরি প্রাপকদের যে কোনও অবস্থাতেই রেয়াত করা হবে না তা আগেই জানিয়ে দিয়ে ছিলেন জাস্টিস গাঙ্গুলি ।  


written by -Somnath Pal . 

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here


TAG - #SSC #HIGH COURT #CBI #HARD DISC #OMR