খারাপ খবর সরকারি কর্মীদের, DA মামলায় ফের নয়া মোড়,জানুন বিস্তারিত- Govt Employees Update

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 


নয়াদিল্লি : তারিখ পে তারিখ , আদালতে মামলা মানেই তারিখের অন্ত নেই । তার জেরেই ন্যায্য পাওনা কিংবা ন্যায্য বিচার পেতে সময় লেগে যায় বছর কে বছর । তবুও আদালত ছাড়া গতি নেই । গণতন্ত্রের প্রধান স্তভ বলে কথা । অগত্যা সময় লাগলেও ন্যায্য বিচারের আশায় আদলতকেই বেছে নেন বিচার প্রার্থীরা । ঠিক যেমনটি ধরুন রাজ্য সরকারি কর্মীদের ডি এ মামলার বিষয়টি । 




পূর্ব নির্ধারিত সময় এবং সূচী অনুযায়ী ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ছিল রাজ্য সরকারি কর্মীদের ডি এ মামলার শুনানি ।  সেই মতো প্রস্তুতি হিসাবে রাজ্য সরকারি কর্মী ফেডারেশনের নেতৃত্ব শ্যামল মুখোপাধ্যায় সহ আরও বেশ কয়েক জন তৎসহ তাদের আইনজীবী ফেরদৌস শামিম পৌঁছে যান সুপ্রিম কোর্টের যথাযোগ্য এজলাসে । তবে আইন জীবীরা উপস্থিত থাকলেও শেষ পর্যন্ত শুনানি হলনা ডি এ মামলার । ফলে ন্যায্য পাওনার ক্ষেত্রে আরও অপেক্ষা কোর্টে হবে রাজ্য সরকারি কর্মীদের । কিন্তু কেন এমন হল ? 


আদালত এবং বিশেষ সুত্র মারফৎ জানা গিয়েছে ,  এ দিন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। কিন্তু এই মামলাটি শুনতে রাজি হননি দুই বিচারপতি। মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি দীপঙ্কর দত্ত। দুই বিচারপতি জানিয়ে দেন, জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে নতুন বেঞ্চে মামলাটির শুনানি হবে। তবে এতদিন সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চে ডিএ মামলার শুনানি চলছিল। কিন্তু বিচারপতি মাহেশ্বরী না থাকায় বুধবার বিচাপতি হৃষিকেশ রায়ের সঙ্গে বিচারপতি দীপঙ্কর দত্ত ডিএ মামলাটি শুনবেন বলে ঠিক হয়।


কিন্তু এদিন এদিন মামলার শুনানির আগেই অতি উৎসাহী রাজ্য সরকারি কর্মীদের আদালত সম্পর্কিত মন্তব্য পর্যবেক্ষণ করে রুষ্ট হন মহামান্য বিচারপতি দিপঙ্কর দত্ত ।  এরপরই এই মামলার শুনানির দিন দিন আগামী জানুয়ারি মাস পর্যন্ত পিছিয়ে দেন বিচারপ্তি দ্বয় । তবে এই প্রথম নয় , 


পথে নেমে আন্দোলনের পাশাপাশি কখনও স্যাট অর্থাৎ স্ট্রেট অ্যাড মিনিস্ট্রেটিটিভ ট্রাইবুন্যাল আবার কখনও কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েও শেষ পর্যন্ত তাদের ন্যায্য পাওনা অর্থাৎ বকেয়া ডি এ -র  থেকে এখনও বঞ্চিত রাজ্য সরকারি কর্মীরা । 


ইতিমধ্যেই  কলকাতা হাইকোর্টে ঝাড়ি খেয়ে সুপ্রিম কোর্টে লিভ পিটিশন দাখিল করে রাজ্য রাজ্য সরকার । গত ২৮ শে নভেম্বর ছিল সেই মামলার প্রথম দিন । যথারীতি ওই দিন রাজ্য সরকারের হয়ে আদালতে সময় চেয়ে নেন রাজ্য সরকারের আইনজীবী । ফের ওই মামলার পরবর্তী দিন ধার্য হয় ৫ ই ডিসেম্বর  ।


ওইদিন মামলার প্রথম দফার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেন , সরকারি কর্মীদের বকেয়া ডি এ -এর দাবি শুধু অযৌক্তিকই নয় তা কাল্পনিক । এ বিষয়ে তিনি আদালতের দুই মহামান্য বিচার পতি দ্বিনেশ মাহেশ্বরি এবং হৃষীকেশ ট্যান্ডন- এর দৃষ্টি আকর্ষণ করে জানান ,  রাজ্য সরকারি কর্মচারীরা আদতে ১২৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। যা বেতন কমিশনের সুপারিশ মতো বেতনের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। তারপরও ডিএ দেওয়া হয়েছে বলে দাবি করেন রাজ্য সরকারের আইনজীবী। তবে দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালতের মহামান্য বিচারপতি দ্বয়  দু পক্ষ অর্থাৎ রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মীদের আইন জীবীকে তাদের যুক্তির স্বপক্ষে আদালতে হলফ নামা পেশের নির্দেশের পাশাপাশি আগামী ১৪ই ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন । 

  

তবে মামলার শুনানির আগেই  কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী ফিরদৌস শামিম বলেন ,  'সর্বভারতীয় সূচক মেনে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) দিতেই হবে রাজ্য সরকারকে। তিনি আরও বলেন , এটি রাজ্য সরকারি কর্মীদের ন্যায্য অধিকার । ইতিমধ্যেই আদালত বিষয়টিতে সম্মতি দিয়েছে বলেও জানান তিনি । পাশাপাশি সুপ্রিম কোর্টেও রাজ্য সরকারি কর্মীরা তাদের ন্যায্য অধিকার পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি । 

written by - Somnath Pal . 


রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here


TAG - #DA #WB #EMPLOYEE #SUPREME COURT