সরকারি লাইব্রেরিতে গ্রুপ সি ও ডি পদে নিয়োগ , মাসিক বেতন 63200 , আবেদন করুন অতিসত্ত্বর- Govt Library Recruitment

 রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 


নব জাগরণের কথা মনে আছে তো ! ভারতবর্ষের নব জাগরণ অর্থাৎ রেনেসাঁসের পথিকৃৎ তিনি। হ্যাঁ ঠিক ধরেছেন । রাজা রামমোহন রায়ের কথা বলছি । প্রাচীন ইতিহাস ঘাঁটলে রাজা রামমোহন রায়ের নাম শোনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল । কিন্তু জানেন কি তার নামেই রয়েছে এক মস্ত লাইব্রেরী । ওই লাইব্রেরীর ঠিকানা খোদ কলকাতা মহানগরীর বুকে । লাইব্রেরীটি অবশ্য ভারত সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ।  



এবার সেই লাইব্রেরিতেই চাকরির সুযোগ আপনার সামনে। সঙ্গে পাবেন আকর্ষণীয় মাসিক বেতন। সম্প্রতি রাজা রামমোহন রায় লাইব্রেরীতে   কর্মী নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারত সরকার। এক্ষেত্রে উপযুক্ত যোগ্যতা থাকলে দেশের যে কোনও প্রান্তের বেকার চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন কোলকাতার রাজা রামমোহন লাইব্রেরীতে । তাহলে আসুন জেনে নেওয়া যাক প্রকাশিত ওই বিজ্ঞপ্তি সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর Advt. No. RRRLF/RTTA/2021/1


প্রথমেই আসি আবেদন পদ্ধতি সম্পর্কে :

আবেদনের ক্ষেত্রে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে রাজা রামমোহন রায় লাইব্রেরীর নির্দিষ্ট  ওয়েব সাইটে (http://www.rrrlf.gov.in) গিয়ে প্রথমে আবেদন পত্র ডাউন লোড করে ওই ফর্মের যাবতীয় কলম গুলি পূরণ করে আবেদনপত্রটি ডাক যোগে অথবা সরাসরি প্রার্থীকে জমা করতে হবে নিম্ন লিখিত ঠিকানায়


প্রয়োজনীয় ডকুমেন্টস বা নথি :

আবেদন পত্রের সঙ্গে আবেদনকারী প্রার্থীকে তার বয়সের প্রমান পত্র,জাতিগত শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র, প্রাসঙ্গিক বিষয়ে দক্ষতার প্রমান পত্র, সাম্প্রতিক সময়ের দুটি পাসপোর্ট সাইজের ছবি, এবং স্ট্যাম্প সহযোগে দুটি খাম পাঠাতে হবে। 


নিয়োগ পদ্ধতি :

এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে আবেদন পত্র প্রাথমিক বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীদের ডেকে নেওয়া নেওয়া হবে অনলাইন পরীক্ষার জন্য। তারপর ডাকা হবে ইন্টার্ভিউয়ের জন্য। তারপর শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ের ওপর যোগ্যতা মুল্যয়ন ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে সফল এবং যোগ্য প্রার্থীর হাতে। 


সব শেষে আসা যাক শূন্য পদ সম্পর্কে :

পদের নাম - লোয়ার ডিভিশন ক্লার্ক 

শূন্য পদ - ২ টি 


মাসিক বেতন -১৯,৯০০ থেকে ৬৩,২০০  টাকা পর্যন্ত। 


বয়স সীমা - আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 


শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। পাশাপাশি  ইংরাজি অথবা হিন্দি ভাষায় মিনিটে ৩০-৩৫ টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে ।


পদের নাম - ড্রাইভার'

শূন্য পদ - ১ টি 


মাসিক বেতন -১৯,৯০০ থেকে ৬৩,২০০  টাকা পর্যন্ত। 


বয়স সীমা - আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 


শিক্ষাগত যোগ্যতা- এক্ষেত্রে আবেদনকারীকে সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেনি পাশ হতে হবে । সঙ্গে হালকা অথবা ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা এবং লাইসেন্স ধারী হতে হবে । 

আবেদন পাঠানোর ঠিকানা : The Director General , Raja Rammohun Roy Library Foundation, Block- DD-34, Sector-1, Salt Lake City, Kolkata- 700064 



আবেদন পত্র জমা করার শেষ সময় সীমা  বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে । অর্থাৎ তাড়াতাড়ি আবেদন করাই শ্রেয় । 


written by - Somnath Pal. 

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 


Official Notice : Download 


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here


TAG - #DRIVER #CLERK #JOB #GOVT #RRRLF #LIBRARY