সরকারি কর্মীদের মাথায় হাত, DA নিয়ে আছে জরুরি আপডেট -Govt Employees Update

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 


নয়াদিল্লী : এ যেন একই মুদ্রার এপিঠ- ওপিঠ । সরকারি কর্মীদের বকেয়া DA অর্থাৎ মহার্ঘ ভাতার বিষয়ে উদাসীন কেন্দ্র রাজ্য দুই সরকারই । বলছেন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত সরকারই কর্মী থেকে শুরু করে অর্থনৈতিক বিশেষজ্ঞরা । আর বলায় স্বাভাবিক । কারণ বেশ কয়েক বছর যাবত আন্দোলন এবং আদালতের দরজায় করা নেড়েও এখনও পর্যন্ত রাজ্য সরকারি কর্মীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত।  এমনকি উচ্চ আদালতের রায়ের পরও সরকারি কর্মীদের ডিএ নিয়ে বেশ উদাসীন রাজ্য সরকার। এবিষয়ে চলতি বছর ২০ মে কলকাতা হাইকোর্টের রায়ের তিন মাস পরও কর্মীদের ডি এ -র বিষয়ে যথেষ্ট উদাসীন রাজ্য সরকার। ওই সময় রাজ্য সরকার কে আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট। তার পরেও অবস্থা সেই তথৈবচ। 



এবার আসা যাক কেন্দ্র  সরকারের কর্মীদের বঞ্চনার বিষয়ে , মাত্র কয়েক দিন আগেই কেন্দ্র সরকারি কর্মীদের জন্য লাঘু হয়েছে সপ্তম (7th Pay Commission) পে কমিশন। ষষ্ঠ পে কমিশন অনুযায়ী কেন্দ্রীয়  সরকারি কর্মীরা পেতেন ৩৪ শতাংশ ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। সপ্তম পে কমিশন লাঘু হওয়ায় তাদের ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ এক ধাক্কায় ৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৮ শতাংশ। বর্তমানে কেন্দ্র সরকারের ৬৮ লক্ষ কর্মী এবং ৫২ লক্ষ পেনশন ভোগীরা এই বর্ধিত ডিএ -র সুবিধা পাচ্ছেন । কেন্দ্র সরকারি কর্মীরা অবশ্য বছরে দুবার বর্ধিত ডিএ -এর সুবিধা পেয়ে থাকেন। যেমন বছরের শুরুতে একবার এবং বছরের মাঝামাঝি সময়ে। 


তবে গত দুবছর যাবত মহামারীর কবলে পড়ে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত গোটা দেশ জুড়ে অর্থনৈতিক দৈনদশার কারণে বিগত ১৮ মাসের বকেয়া ডিএ থেকে বঞ্চিত হয়েছেন কেন্দ্র সরকারি  কর্মীরা। কিন্তু চলতি বছর পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রনে আসায় ফের মাথা তুলে দাঁড়িয়েছে গোটা বিশ্বের পাশাপাশি দেশের ভেঙে পড়া অর্থনীতি।  এই অবস্থায় বাড়তি ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা যে কেন্দ্র সরকারি কর্মীদের যে বাড়তি অক্সিজেন যোগ করে তা আর বলার অপেক্ষা রাখেনা। 


কিন্তু শেষ পর্যন্ত বিগত ১৮ মাসের বকেয়া ডি এ - র কি হবে ? এই নিয়ে কেন্দ্র সরকারি কর্মী মহলে সংশয়ের শেষ নেই । তবে এ বিষয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক কোনও সুস্পষ্ট দিশা না দেখালেও কেন্দ্র সরকারি কর্মীরা তাদের ন্যায্য দাবি থেকে এক বিন্দু সড়তে নারাজ । এ বিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আশা আগামী বছর অর্থাৎ ২০২৩ -এর জানুয়ারিতে ফের যেমন তাদের  ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতা বাড়তে চলেছে তেমনি  ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত ১৮ মাসের বকেয়া ডিএ-র টাকা একেবারে অ্যাকাউন্টে সরাসরি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা । তবে এ বিষয়ে সরকারি তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি । 


তবে এই দোলাচলের মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বকেয়া ডি এ -র বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক । কেন্দ্রীয় সরকারি কর্মীদের বকেয়া ডি এ - র বিষয়ে সংসদের প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সাফ জানিয়েছেন , ‘বিভিন্ন সংগঠন সরকারি কর্মী ও পেনশনপ্রাপকদের ১৮ মাসের বকেয়া ডিএ মেটানোর দাবি করেছে। করোনা পরিস্থিতিতে সরকারের উপর আর্থিক বোঝা কমানোর উদ্দেশ্যে ডিএ ও ডিআর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।"   এ বিষয়ে এক লিখিত বিবৃতিতে মন্ত্রী আরও জানান ,  ‘কিন্তু কোভিডের প্রভাব এখনও চলছে। সামাজিক উন্নয়ন করতে সরকারের যে পরিমাণ অর্থ খরচ হয়েছিল, তা ২০২০-২১ অর্থবর্ষের সীমাবদ্ধ নেই। সেই কারণে বকেয়া টাকা এই মুহূর্তে দেওয়া বাস্তবসম্মত সিদ্ধান্ত নয়।’


ফলে শুধু অষ্টম বেতন কমিশন লাঘুই নয় , বকেয়া ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতার বিষয়েও যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বছর শেষে এবং নতুন বছরের শুরুতে বড় সড় ঢাকা খেতে চলেছে তা আর বলাই বাহুল্য । সরকারি কর্মীদের বিষয়ে কেন্দ্র রাজ্য দুই সরকারই যে উদাসীন তা বলার অপেক্ষা রাখেনা । সরকারি সিদ্ধান্তে আপাতত তাদের ন্যায্য পাওনা বিশ বাঁও জলে তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জনের পাশাপাশি ঘুম উধাওয়ের জোগাড় কেন্দ্রীয় সরকারি কর্মীদের । 


written by - Somnath Pal. 

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here


TAG - DA# GOVT #EMPLOYER #DEARNESSALLOWENCE #INCREASE #FINANCE MINISTRY