রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
মাত্র কয়েক মাস আগের কথা। রাজ্যের বেকার যুবক- যুবতীদের চপ ভাজা মশলা মুড়ি আর চা বিক্রির মতো ছোটোখাটো ব্যবসার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর এই কথার একটা বিশেষ তাৎপর্য আছে বৈ কি। কারণ সাম্প্রতিক সময়ে গোটা বিশ্বের অর্থনৈতিক হাল বেশ শোচনীয়। তার ওপর সরকারি হোক কিংবা বেসরকারি, চাকরির বাজারের অবস্থাও বেশ করুন। কিন্তু তাই বলে কি পেট শুনবে। কারণ দিনের পর দিন এ রাজ্য তো বটেই গোটা দেশে ক্রমবর্ধমান বেকারত্বের সংখ্যা। এই অবস্থায় কিভাবে রাজ্যের বেকার যুবক- যুবতীদের বিকল্প কর্ম সংস্থানের দিশা দেখানো যায় তা নিয়ে সরকারের মাথা ব্যাথার অন্ত নেই।
সাম্প্রতিক দুর্মূল্যের বাজারে দেশের বেশিরভাগ বেকার যুবক- যুবতীরাই বর্তমানে চাকরির অলীক স্বপ্ন ছেড়ে ছোটোখাটো ব্যবসার দিকেই পা বাড়াচ্ছেন। কিন্তু পা বাড়ালেই তো হবেনা। ব্যবসা করতে যেমন পুঁজির দরকার তেমনি দরকার উপযুক্ত শ্রম আর তার সঙ্গে সঠিক পরিকল্পনা। এই তিনের সংমিশ্রনে আপনি হয়ে উঠতে পারেন সত্যি কারের একজন আদর্শ উদ্যোগপতি। আসলে অনেক উদ্যোগকারী অনেক সময় তার নতুন উদ্যোগ কিভাবে কোন জিনিস দিয়ে শুরু করবেন তা ভেবে উঠতে পারেন না সব সময় । তাই ব্যবসা শুরুর কিছু দিনের মধ্যেই ব্যবসার পাততাড়ি গুটিয়ে নিতে বাধ্য হন। কিন্তু কোনও ব্যবসা শুরুর আগে যদি একটু বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া যায় তাহলে ব্যবসার ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ অনেকটাই কমে যায় বৈ কি।
তাই আজ আমরা সেই সব বেকার যুবক-যুবতীদের সামনে এমন একটি ব্যবসার আইডিয়া বা ধারণা দিতে পারি, সরকারি সাহায্য নিয়ে সহজেই যে কেউ এই ব্যবসা করে মাসে মাসে প্রচুর টাকা ইনকাম বা আয় করতে পারেন । তাহলে আসুন দেখি বিশেষজ্ঞরা ঠিক কোন ধরণের ব্যবসার কথা বলেছেন।
এ বিষয়ে ব্যবসায়িক এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, নিজের বাড়িতে ৫০০ বর্গ ফুটের জায়গা থাকলে কিংবা ব্যবসার প্রয়োজন মতো জায়গা ভাড়া নিয়ে বেকার যুবক- যুবতীরা কাগজের চায়ের কাপ তৈরির ব্যবসা কোর্টে পারেন । এ বিষয়ে বিশেষজ্ঞদের মোট সাম্প্রতিক গোটা পৃথিবী জুড়েই দূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ । এই অবস্থায় পরিবেশ দূষণ রোধে সরকারও তার সাধ্য মতো আপ্রান চেষ্টা চালাচ্ছে ।
পরিবেশ দূষণের মাত্রা ঠেকাতে গোটা পৃথিবী ব্যাপি প্লাস্টিক দ্রব্য বর্জনের দিকেই নজর দিয়েছেন পরিবেশবিদরা। এই অবস্থায় বেশ কয়েক বছর আগে থেকে প্লাস্টিকের চায়ের কাপের বদলে কাগজের চায়ের কাপে ছেয়ে গিয়েছে বহু এলাকা । পাশাপাশি শুধুমাত্র চায়ের দোকানই নয় , যে কোনও অনুষ্ঠান বাড়ি হোক কিংবা নিজের বাড়িতে কাগজের চায়ের কাপের ব্যবহার বাড়ছে উত্তরোত্তর । তাই এই ব্যবসা করলে বাজার নিয়ে যেমন চিন্তার কোনও কারণ নেই । তেমনি পরিবেশ দূষণ রোধে কাগজের চায়ের কাপের ব্যবসা কে প্রাধান্য দিয়ে এই ব্যবসার জন্য উদ্যোগকারী কে তার ব্যবসার ৭৫ শতাংশ টাকা দিয়ে সাহায্য করছে সরকার । তবে এই টাকা ব্যাঙ্ক কে যেমন পরিশোধ যোগ্য তেমনি ব্যাবসার প্রয়োজনে ব্যাঙ্ক থেকে নেওয়া লোণ বা ঋণের টাকায় সুদের পরিমাণ যত সামান্য । তাহলে আসুন জেনে নেওয়া যাক এই ব্যবসার পুরো বিবরণ সম্পর্কে ।
১) এই ব্যবসার প্রয়োজনীয় মূলধনের ৭৫ শতাংশ টাকা যে কোনও ব্যাঙ্ক থেকে স্বল্প সুদে সহজ কিস্তিতে পাওয়া যাবে ।
২) এই ব্যবসার জন্য অন্তত পক্ষে ৫০০ বর্গ ফুটের জায়গার প্রয়োজন ।
৩) ব্যাঙ্ক থেকে নেওয়া লোণ বা ঋণের টাকা সঠিক সময়ে পরিশোধ করলে সরকারি তরফে মিলবে বিশেষ সাবসিডি বা ভর্তুকি ।
৪) প্রথম দিকে স্থানীয় ভাবে বাজারের চাহিদা অনুযায়ী মাল উৎপাদন করলে মোটামুটি ভালো ফলাফল মিলবে ।
৫) এক্ষেত্রে ব্যবসা শুরুর দিকে কাগজের চায়ের কাপ তৈরির মেশিন ক্রয় করতে হবে ।
৬) উপযুক্ত মেশিন ক্রয় এবং ব্যবসার কাঁচামাল করয় করতে ১০ লক্ষ ৭০ হাজার টাকা মতো খরচ হতে পারে ।
৭) প্রয়োজনীয় মূলধনের ৭৫ শতাংশ টাকা সহজেই ঋণ পাওয়া যাবে কেন্দ্রীয় সরকারের মুদ্রা যোজনার স্কিমের আওতায় ।
৮ ) ব্যবসার বাকি ২৫ শতাংশ টাকা উদ্যোগকারীকে জোগাড় করতে হবে ।
তাহলে আর দেরি না করে সরকারি মুদ্রা যোজনার সহজ শর্তে ঋণ নিয়ে এখনই শুরু করুন কাগজের চায়ের কাপের ব্যবসা । চাকরির অলীক স্বপ্ন ছেড়ে নিজেকে করে তুলুন একজন আদর্শ উদ্যোগ পতি ।
written by - Somnath Pal .
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click Here
TAG - #BUSINESS #NEW IDEA #MUDRA YOJNA #SCHEME #TEA CUP #PAPER

.jpg)