বড় দিনে সরকারি কর্মীদের জন্য বিরাট উপহার, DA নিয়ে বড় আপডেট -WB Govt Employees Update

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 


 কলকাতা : সুপ্রিম কোর্টে ঝুলছে মামলা ।  তারিখ পে তারিখ।  আদালতে মামলা মানেই তারিখের অন্ত নেই । তার জেরেই ন্যায্য পাওনা কিংবা ন্যায্য বিচার পেতে সময় লেগে যায় বছর কে বছর । তবুও আদালত ছাড়া গতি নেই । গণতন্ত্রের প্রধান স্তভ বলে কথা । অগত্যা সময় লাগলেও ন্যায্য বিচারের আশায় আদলতকেই বেছে নেন বিচার প্রার্থীরা । ঠিক যেমনটি ধরুন রাজ্য সরকারি কর্মীদের ডি এ মামলার বিষয়টি ।



ইতিমধ্যেই  কলকাতা হাইকোর্টে ঝাড়ি খেয়ে সুপ্রিম কোর্টে লিভ পিটিশন দাখিল করেছে  রাজ্য সরকার । সেখানেও  তারিখের যাত্রা পালা অব্যাহত । কিন্তু শেষ পর্যন্ত কি হবে ? কবে ভাঙ্গবে সরকারের শীত ঘুম । কবে তাদের ন্যায্য পাওনা পাবেন রাজ্য সরকারি কর্মীরা । এ নিয়ে রাজ্য সরকারি কর্মী মহলে সংশয়ের শেষ নেই ।  কারণ ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের ডি এ -এর বিষয়ে আন্দোলন আর আদালতে মামলা নিয়ে সরকারি কর্মচারীদেরই কাঠ গড়ায় তুলেছে বর্তমান রাজ্য সরকারের একাধিক মন্ত্রী । পাশাপাশি আদালত যাই বলুক,  রাজ্য সরকারের যে কোনও বিষয়ে হেলদোল যে নেই তা রাজ্যের অর্থ মন্ত্রীর কথায় বেশ স্পষ্ট ।রাজ্য সরকারি কর্মীদের ডি এ নিয়ে আদালতে মামলা এবং রাস্তায় নেমে কর্মীদের আন্দোলন প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ইতিমধ্যেই  বলেছেন , "সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে রাজ্য সরকার সংবেদনশীল। প্রশাসনিক মাথা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের কথা যেভাবে ভাবেন, সেখানে অন্যরকম বাতাবরণ তৈরি করে কোনো লাভ হবে না।" 


ফল স্বরুপ রাজ্য সরকারি কর্মীদের ভাগ্যের শিকে ছিঁড়তে সুপ্রিম কোর্টই যে একমাত্র ভরসা তা আর বলার অপেক্ষা রাখেনা । পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারি  বকেয়া ডি এ-র টাকা পুরোপুরি মিটিয়ে দিতে হলে রাজ্য সরকারের খরচ হবে প্রায় ৪২ হাজার কোটি টাকা । কিন্তু বর্তমানে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভাঁড়ে মা ভবানী । এই অবস্থায় এই বিপুল অঙ্কের টাকা মেটানো যে এক প্রকার সরকারের কাছে প্রবল চাপের তা ইতিমধ্যেই খোলসা করেছে রাজ্য সরকার । 


তবে এরই মধ্যে কিছুটা হলেও আশার খবর । ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের ডি এ - বিষয়ে আলোচনা শুরু করেছে রাজ্য সরকার । তবে শুধু আলোচনাই নয়, এক ধাপ এগিয়ে নতুন বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে রাজ্য সরকারি কর্মীরা স্বল্প শতাংশের বকেয়া ডি এ -র টাকা তাদের অ্যাকাউন্টে পেতে পারেন । ডি এ নিয়ে এমনই বড় আপডেটের খবর ভাসছে রাজ্য সরকারি কর্মী মহলে । সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৩ -এর জানুয়ারিতেই রাজ্য সরকারি কর্মীরা ৩ শতাংশ হারে বর্ধিত  DA -র টাকা পেতে পারেন । এ নিয়ে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরেও চলছে জোর জল্পনা । 


বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা ষষ্ট বেতন কমিশনের আওতায় ৩ শতাংশ হারে বর্ধিত ডি এ পান । তবে বর্ধিত ডি এ -র পাওনা গণ্ডা ২০২১ সালের জানুয়ারি মাসেই শেষ বারের মতো রাজ্য সরকারি কর্মীদের ভাঁড়ারে ঢুকে ছিল । সেই শেষ, সেই বেশ । তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস । এরই মধ্যে গঙ্গা নদী দিয়ে জল গড়িয়েছে অনেক দূর পর্যন্ত ।  পথে নেমে আন্দোলনের পাশাপাশি কখনও স্যাট অর্থাৎ স্ট্রেট অ্যাড মিনিস্ট্রেটিটিভ ট্রাইবুন্যাল আবার কখনও কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েও শেষ পর্যন্ত তাদের ন্যায্য পাওনা অর্থাৎ বকেয়া ডি এ -র পাওনা গণ্ডা থেকে এখনও বঞ্চিত রাজ্য সরকারি কর্মীরা । 


অথচ কেন্দ্র সরকারি কর্মীদের বর্তমান ডি এ -র পরিমাণ ৩৮ শতাংশ । চলতি বছর অক্টোবর মাসে কেন্দ্র সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন লাঘু করে কেন্দ্র সরকার । কিন্তু এখানেই শেষ নয় ইতিমধ্যেই কেন্দ্র সরকারি কর্মীদের ডি এ - এর বিষয়ে অষ্টম বেতন কমিশন লাঘু করার কথাও ভাবা হচ্ছে কেন্দ্র সরকারের শ্রম মন্ত্রক মারফৎ ।  তবে এ বিষয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এখনও পর্যন্ত কোনও সু-স্পষ্ট মতামত জানায়নি । 


কিন্তু রাজ্যের ক্ষেত্রে ২০২১ সালের ১ জানুয়ারি ৩ শতাংশ ডিএ দিয়েছে রাজ্য সরকার। চলতি বছরে আর  ডিএ- দেওয়া হয়নি। সেই সূত্রেই সরকারি কর্মীদের আশা, এবছরও জানুয়ারি মাসে ৩ শতাংশ ডিএ  ঘোষণা করতে পারে রাজ্য সরকার। যদিও সরকারের তরফে এই নিয়ে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি । তবে নবান্ন সূত্রে খবর, এই নিয়ে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে।  তবে শেষ পর্যন্ত সরকার যদি কর্মীদের যত সামান্য ডি এ -এর বকেয়া টাকা দেয় তাতেও যে রাজ্য সরকারি কর্মীরা খুশি নয় তা তাদের কথায় বেশ স্পষ্ট । এ বিষয়ে রাজ্য সরকারি কর্মীদের সাফ কথা , কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের ডি এ -র ফারাক ৩৫ শতাংশ । এই অবস্থায় মাত্র তিন শতাংশ ডি এ বৃদ্ধি করে আঁখেরে লাভ কি ? তবে শেষ পর্যন্ত মাত্র তিন শতাংশ বর্ধিত ডিএ-র টাকাও রাজ্য সরকারি কর্মীরা পান কি না তার উত্তর মিলবে নতুন বছরের শুরুতে ।     


written by - Somnath Pal . 


রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG - #DA #WB #EMPLOYEE #SUPREME COURT #DEARNESS ALLOWANCE