রাজ্যে অষ্টম পাশে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন-WB Group D Recruitment

 রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 


শিক্ষায় জাতীর ও জাতের প্রধান মেরুদণ্ড । দেশ জুড়ে নিরক্ষরতা দূরীকরণে বেশ কয়েক বছর আগেই চালু হয়েছে সর্ব শিক্ষা অভিযান । সরকার দ্বারা চালু হওয়া এই  মিশনের আওতায় দেশের এমনকি রাজ্যের প্রতিটি প্রান্তে নিরক্ষর মানুষকে চলছে শিক্ষা প্রদানের কর্মসূচী । এই কর্ম সুচি থেকে বাদ পড়েনি শারীরিক দিক দিয়ে বিশেষ ভাবে সক্ষম অর্থাৎ প্রতিবন্ধী পড়ুয়ারাও । এ বিষয়ে সরকারের লক্ষ্য একটাই যে ভাবেই হোক সমাজে শিক্ষার হার এবং মান বৃদ্ধি । সেই লক্ষ্যে বেশ কয়েক বছর আগেই এ রাজ্যের মাটিতে বেশ কয়েকটি জেলায় প্রতিষ্ঠিত হয়েছে শ্রবণ এবং বাক (DEAF &DUMB ) শক্তি হারানো প্রতিবন্ধী কিশোর- কিশোরীদের জন্য একাধিক শিক্ষা প্রতিষ্ঠান । 



তবে শুধুই পড়াশোনা নয় , এর পাশাপাশি ওই সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী পড়ুয়াদের থাকা খাওয়ার ও ব্যবস্থা করেছে রাজ্য সরকার । এ ছাড়াও ওই সব প্রতি বন্ধি পড়ুয়াদের দেখ ভালের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা । কিন্তু শুধু ব্যবস্থা থাকলেই তো  হবেনা । তার জন্য দরকার প্রচুর সংখ্যার শিক্ষক - অশিক্ষক কর্মীর । 


এবার সেই কর্মীর চাহিদা মেটাতেই রাজ্য সরকারের অধীনে সর্ব শিক্ষা মিশনের আওতায়  প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানে জেলা ভিত্তিক নিয়োগ করা হচ্ছে অশিক্ষক কর্মী । তবে এই নিয়োগ টি প্রথমাবস্থায় চুক্তি ভিত্তিক হলেও পরে তা স্থায়ী চাকরি হতে পারে । কিন্তু চুক্তি ভিত্তিক হলেও নিযুক্ত হওয়া অশিক্ষক কর্মীদের মাসিক বেতন বেশ আকর্ষণীয় । পাশাপাশি নিয়োগ সহ ওই সব শিক্ষা প্রতিষ্ঠানের দায়- দায়িত্বে রয়েছে রাজ্য সরকার ।  


সেই লক্ষ্যে দিন কয়েক আগেই  অশিক্ষক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সর্ব শিক্ষা মিশনের আওতায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে । এ ক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের বেকার চাকরি প্রার্থীর আবেদন করতে পারবেন । তবে আবেদনকারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি  অতিরিক্ত যোগ্যতাকে  বাড়তি সুবিধা দেওয়া হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে জারি করা ওই বিজ্ঞপ্তি মারফৎ। প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ - 192/PRDDS      Dated - 29/11/2022 


প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হবে---

১) এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রথমে সর্ব শিক্ষা মিশয়ের অধীন সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েব (www.malda.gov.in )সাইটে  গিয়ে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে।


২)  এরপর আবেদন ফর্মের নির্দিষ্ট কলম গুলি পূরণ করে পাসপোর্ট সাইজের ছবি সাঁটিয়ে আবেদন পত্র টি আবেদনকারী প্রার্থীকে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে । 


উল্লেখিত বায়োডাটাতে প্রার্থীকে নিম্নলিখিত বিষয়গুলি স্পষ্ট করে জানাতে হবে - 

১)  প্রার্থীর নাম

২) বয়স/ জন্ম তারিখ (AGE)

৩) লিঙ্গ (GENDER)

৪) ০১. ০১. ২০২৩ অনুসারে প্রার্থীর বর্তমান বয়স উল্লেখ করতে হবে।

৫) শিক্ষাগত যোগ্যতা (EDUCATIONAL QUALIFICATION)

৬) এ ছাড়াও প্রার্থী যদি আগে শিক্ষাকতা করে থাকেন তাহলে পূর্ববর্তী কর্মস্থানের যাবতীয় তথ্য জানাতে হবে। যেমন---

a) . কোন সংস্থায় তিনি যুক্ত ছিলেন তার পুঙ্খানুপুঙ্খ বিবরন দিতে হবে ।

b) . তিনি কোন বিভাগের কর্মী হিসাবে নিযুক্ত ছিলেন তাও জানাতে হবে ।

c). পূর্বে তিনি কত বেতন পেতেন তাও উল্লেখ করতে হবে ।

d) . কবে তিনি ওই কাজ থেকে অব্যহতি (retirement)নিয়েছেন  তাও জানাতে হবে । 

পরিমাণ উল্লেখ করতে হবে 


৭) . এবার আবেদনকারীকে তার স্থায়ী ঠিকানার বিবরন দিতে হবে ( সেখানে আবেদনকারীকে ব্লক অথবা মহকুমা/ গ্রাম/ পুরসভা/পঞ্চায়েত উল্লেখ করতে হবে 

৮) . এবারে আবেদনকারীকে দিতে তার মোবাইল নম্বর এবং ইমেল আইডি

সব শেষে আবেদন ফর্মের একেবারে শেষের কলমে নিজের সই করে তা সংশ্লিষ্ট ঠিকানায় জমা করতে হবে। 

প্রয়োজনীয় ডকুমেন্টস - 

আবেদনকারীকে তার আবেদন ফর্মের সঙ্গে 

ভোটার কার্ড ,

আঁধার কার্ড , এবং 

বয়সের প্রমান পত্র 

শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র 

অভিজ্ঞতার প্রমান পত্র 

পাসপোর্ট সাইজের ছবি,  ইত্যাদি  জমা করতে হবে। 


শূন্য পদের বিবরণ নিম্নরুপ - 

১ ) পদের নাম - ম্যাট্রন ( MATRON)

শূন্য পদ - ১ টি 

বয়স সীমা - এক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে । ০১-১২-২০২৩ -এর হিসাব অনুযায়ী । 

শিক্ষাগত যোগ্যতা - এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।  

মাসিক বেতন - ১৯,৭০০ থেকে ৫০,৫০০ টাকা । 


২ ) পদের নাম - দারোয়ান (DARWAN)

শূন্য পদ - ১টি 

বয়স সীমা - এক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে । ০১-১২-২০২৩ -এর হিসাব অনুযায়ী । 

শিক্ষাগত যোগ্যতা -  এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেনি বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।  

মাসিক বেতন - ১৭,০০০ থেকে ৪৩,৭০০ টাকা পর্যন্ত । 


তবে উল্লেখিত দুই পদের ক্ষেত্রেই প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 


আবেদন পত্র পাঠানোর ঠিকানা - To The Secretary, Pipla Residential Deaf & Dumb School , C/o Office of the District Mass Education Extention Officer , Education Complex , Atul Market, P.O+ Dist - Malda, Pin- 732101  



নিয়োগকারী সংস্থার নাম---

এ ক্ষেত্রে দুটি পদের জন্য সরবশিক্ষা মিশনের আওতায়  নিয়োগ করবে রাজ্য স্কুল শিক্ষা দফতর তবে তবে আবেদনকারী প্ররাথিদের মধ্যে সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে মালদা জেলার প্রতিবন্ধী ছাত্রাবাসে ।  


নিয়োগ পদ্ধতি - 

এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই । শুধুমাত্র ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । সব প্রার্থীর জমা কড়া ডকুমেন্টস খুঁটিয়ে দেখে সফল এবং যোগ্য প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে । 


আবেদনের শেষ তারিখ -16/01/2023  


আবেদন এবং নিয়োগের বিষয়ে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন www.malda.gov.in 


Official Notice : Download 

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 


For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click Here

TAG - #SCHOOL #JOB #NONTEACHER #EDUCATION #DEAF & DUMB